0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৯ তার থেকে ভিন্ন একটি সূত্র ইমাম আহমদ বলেন, আবদুর রায্যাক ..... ইয়া'লা ইব্ন মুররা আছছাকাফী সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তিনটি বিষয় (মু'জিযা) দেখেছি । একবার আমরা তীর সাথে পথ চলছিলাম। তখন আমরা একটি পানিবাহী উটকে অতিক্রম করলাম । উটটি যখন তাকে দেখল, তখন অভিযোগমূলক শব্দ করল এবং তার গলা মাটিতে লাগাল। তখন তিনি থেমে জিজ্ঞেস করলেন, এই উটের মালিক কোথায়? এরপর সে আসলে তিনি তাকে বললেন, আমার কাছে এটি বিক্রি করে দাও । তখন সে বলল, আমি বরং আপনাকে তা দান করব। তিনি বললেন, না, তুমি আমার কাছে তাকে বিক্রি করে দাও। সে বলল, না; বরং আমরা তা আপনাকে দান করব। সে ব্যক্তি এমন এক পরিবারের লোক ছিল, যাদের জীবিকার আর কোন উৎস ছিল না। তিনি বললেন, তুমি যখন একথা উল্লেখ করছ, তাহলে শোন, সে অধিক কাজ এবং অল্প খোরাকের অভিযোগ করেছে। তাই তার প্রতি সদাচারণ করবে। ইয়া'লা বলেন, এরপর আমরা অগ্রসর হয়ে একস্থানে যাত্রা বিরতি করলাম । এ সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমিয়ে গেলেন। তখন মাটি ফুঁড়ে একটি গাছ এসে তাকে আবৃত করে নিল। তারপর স্বস্থানে ফিরে গেল । তিনি ঘুম থেকে জাগলে আমি বিষয়টি উল্লেখ করলাম । তখন তিনি বললেন, এই গাছ আল্লাহ্র রাসূলকে সালাম করার জন্য তার. রবের অনুমতি প্রার্থনা করেছে এবং তিনি তাকে অনুমতি দিয়েছেন। ইয়া'লা বলেন, এরপর আমরা অগ্রসর হয়ে একটি পানির উৎস অতিক্রম করলাম । তখন এক স্ত্রীলোক তার এক জিনগ্রস্ত ছেলেকে সাথে নিয়ে তার কাছে আসল । তখন নবী করীম সাল্লাল্লাহু [আলাইহি ওয়া সাল্লাম তার নাকের ছিদ্র ধরে বললেন, তুমি বের হয়ে যাও। আমি আল্লাহ্র রাসূল মুহাম্মাদ । রাবী বলেন, এরপর আমরা অগ্রসর হলাম । আর আমরা যখন আমাদের সফর থেকে ফিরছিলাম তখনও সেই পানির উৎস অতিক্রম করলাম । সে সময় এক স্ত্রীলোক জবাই উপযোগী কয়েকটি বক্রী এবং দুধ নিয়ে তার কাছে আসল । তখন তিনি তাকে নির্দেশ দিলেন বকরীগুলো ফিরিয়ে নিতে, আর তার সাহাবাগণকে বললেন, দুধ থেকে পান করতে । এরপর . তিনি তাকে সেই শিশু সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন সে বলল, শপথ সেই মহান সত্তার, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আপনার সাথে সাক্ষাতের পর আর তার মধ্যে আমরা সন্দেহজনক কিছু দেখিনি। তার বরাতে.ভিন্ন একটি সূত্র ইমাম আহমদ বলেন, আবদুল্লাহ্ ইব্ন নুমায়র ..... ইয়া*লা ইব্ন মুর্রা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমি এমন একটি বিষয় দেখেছি, যা আমার পূর্বে কেউ দেখেনি এবং আমার পরেও কেউ দেখবে না। একবার আমি তার সাথে সফরে বের হলাম পথে আমরা এক উপস্িষ্টা স্ত্রীলোকের সাক্ষাৎ পেলাম যার সাথে তার একটি শিশু ছেলে ছিল। সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের এই শিশুটি “আপদপস্ত' এবং তার কারণে আমরাও আপদগ্রস্ত। দিনের মাঝে সে যে কতবার আক্রান্ত হয় তা আমি জানি না। তিনি বললেন, তাকে আমার কাছে দাও। তখন সে মহিলা তাকে নবী করীম-এর ২৭ দ$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।