0০017161715 ২০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আল্লাহকে ভয় কর না- যার মালিক আল্লাহ্ তোমাকে বানিয়েছেন? সে আমার কাছে অভিযোগ করেছে যে, তুমি তাকে অনাহারে রাখ এবং বিরামহীনভাবে কাজে লাগাও । এছাড়া ইমাম তিতা িিির্রিরোনির ররর! এ প্রসঙ্গে উক্মুল মুমিনীন আইশার রিওয়ায়াত ইমাম আহমদ, আবদুস সামাদ ও আফফান থেকে হযরত আইশা সূত্রে বর্ণনা করেন যে, (একবার) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসার ও মুহাজিরদের একটি দলের মাঝে ছিলেন। এমন সময় একটি উট এসে তীকে সিজদা করল । তখন তীরা (সাহাবাগণ) বললেন, ইয়া রাসূলাল্লাহ্! পশুরা এবং গাছপালা আপনাকে সিজদা করে । তাহলে আমরাই তো আপনাকে সিজদা করার অধিকতর হকদার। তখন তিনি বললেন, তোমরা নিজেদের প্রতিপালকের ইবাদত করবে এবং তোমাদের ভাইকে সম্মান করবে । যদি আমি কাউকে কারো জন্য সিজদা করতে বলতাম তাহলে অবশ্যই স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করার। সে যদি তাকে নির্দেশ দেয় হলুদ পাহাড় থেকে কাল পাহাড়ে এবং কাল পাহাড় থেকে সাদা পাহাড়ে কোন কিছু বহন করতে, তাহলে তার উচিত হবে তা-ও করা । এই সনদটি সুনানের শর্তমাফিক ৷ আর ইব্ন মাজা রিওয়ায়াত করেছেন আবু বকর ইব্ন আবূ শায়বা ..... হাম্মাদ সুত্রে- তার ভাষ্য হল যদি আমি কাউকে কারো জন্য সিজদা করার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করতে । .... শেষ পর্যন্ত । ইয়া“লা ইব্ন মুর্রা আছছাকাফীর রিওয়ায়াত/ অথবা ভিন্ন ঘটনা . ইমাম আহমদ, আবু সালাম আল খুযায়ী ..... ইয়া'লা ইব্ন সায়্যাবা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন এক সফরে আমি-নবী করীম রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া _ সাল্লামের সাথে ছিলাম । এ সময় তীর প্রাকৃতিক প্রয়োজন দেখা দিল। তখন তিনি দুটি খেজুর চারাকে নির্দেশ দিলে তারা একক্র হয়ে তাঁকে আড়াল করে নিল। তারপর (প্রয়োজন শেষে) তিনি নির্দেশ দিলেন, তারা স্ব স্ব স্থানে ফিরে (সোজা হয়ে) গেল। আর তখন একটি উট এসে তার গলা মাটির সাথে লাগাল। এরপর সে সশব্দে জাবর তুলে মাটি ভিজিয়ে ফেলল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন, তোমরা কি জান, উটটি কি বলছে? সে বলছে, তার মালিক তাকে জবাই করতে চায়। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার (মালিকের) কাছে এই বলে (লোক) পাঠালেন, তুমি কি উটটি আমাকে দান করতে পার? তখন সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার উটপালের মাঝে সেই আমার সবচ্চয়ে প্রিয়। তখন তিনি তাকে বললেন, তাহলে তুমি তার সাথে সদাচারণ করবে । সে বলল, ইয়া রাসূলাল্লাহ! অবশ্যই তার চেয়ে অধিক সদাচার আমি আমার অন্য কোন উটের সাথে করব না। রাবী বলেন, এরপর তিনি এক কবরের কাছে আসলেন, যে কবরে আযাব হচ্ছিল। তখন তিনি বললেন, তাকে কোন গুরুতর গুনাহের কারণে আযাব দেয়া হচ্ছে না। এরপর তিনি নির্দেশ দিলে সেই কবরের উপর একটি তাজা ডাল পুঁতে দেয়া হল। তখন তিনি বললেন, এই ডালটি তরতাজা থাকা পর্যন্ত আশা করি তার আযাব লঘু করা হবে। দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।