0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৭ কল্লা বেঁধে তাকে তোমার আয়ত্তে এনে দিই । তখন লোকটি একটি লাগাম নিয়ে আসল এবং তিনি তার কল্লা বেধে তাকে লোকটির আয়ত্তাধীন করে দিলেন। এরপর তিনি বাগানের দূরতম প্রান্তে অন্য উটটির কাছে গেলেন। সে যখন তাকে দেখতে পেলো, তখন তাকে সিজদা করল | . এরপর তিনি লোকটিকে বললেন, আমার কাছে.বাধার মত কিছু একটা নিয়ে এসো, আমি তার কল্লা বেঁধে দিই। তারপর তিনি উটটির কল্লা বেঁধে তার আয়ন্তে এনে দিলেন এবং তাকে বললেন, যাও! এখন আর তারা তোমার অবাধ্য হবে না। আল্লাহ্র রাসূলের সাহাবাগণ যখন এই অবস্থা প্রত্যক্ষ করলেন তখন তারা বলে উঠলেন, এই উট দুটি আপনাকে সিজদা করল, আমরা কি আপনাকে সিজদা করব না? তিনি বললেন, আমি কোন মানুষকে অন্য কোন মানুষকে সিজদা করতে বলবো না।.একান্তই যদি আমি তা করতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করতে । এই হাদীসের সনদ ও পাঠ উভয়টিই “গরীব'। (আবুল ফকীহ আবু মুহাম্মদ আবদুল্লাহ্ ইব্ন হামিদ তীর দালাইলুন নবুওয়্যা গ্রন্থে বিভিন্ন সনদে হাদীসটি রিওয়ায়াতও করেছেন) । আবু হুরায়রা (রা)-এর রিওয়ায়াত ্ ফকীহ আবু মুহাম্মদ আবদুল্লাহ্ ইব্ন হামিদ, আহমাদ ইব্ন হামদান ..... আবু হুরায়রা €রা) সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, একবার আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া. সাল্লামের সাথে একদিকে যাচ্ছিলাম । তখন আমরা একটি বাগানে উকি দিয়ে দেখলাম সেখানে একটি পানিবাহী উট রয়েছে। উটটি যখন অগ্রসর হয়ে মাথা উঠিয়ে আল্লাহ্র রাসূলকে দেখতে পেল, তখন সে তার কাধের ভিতরের অংশ মাটিতে লাগিয়ে দিল। তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! এই সকল পশুর তুলনায় আপনাকে সিজদা করার আমরাই অধিকতর হকদার । তখন তিনি বললেন, সুবহান্নাল্লাহ্! গায়রুল্লাহ্কে সিজদা!*গায়রুল্লাহ্কে সিজদা করা কারো পক্ষেই সমীচীন নয় । আমি যদি কাউকে আল্লাহ্র পরিবর্তে অন্য কাউকে সিজদা করতে নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করতে। | এ প্রসঙ্গে আবদুল্লাহ্ ইব্ন জা“ফরের রিওয়ায়াত ইমাম আহমদ, ইয়াষীদ ..... আবদুল্লাহ্ ইব্ন জা“ফর সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে তীর পিছনে আরোহণ করালেন । তারপর তিনি, আমাকে চুপিসারে এমন কথা বললেন, যা আমি কাউকে বলব না। আর প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য রাসূলুল্লাহ্ সান্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে অধিক পছন্দ করতেন কোন উচু ভূখণ্ড কিংবা খেজুর গাছের ঝোপের আড়াল হতে । একদিন তিনি এই উদ্দেশ্যে আনসারদের এক খেজুর বাগানে প্রবেশ করলেন। তখন একটি নর উট এসে শব্দ করে ডাকল এবং তার চোখের পানি গড়িয়ে পড়ল । এরপর সে যখন আল্লাহ্র রাসূলকে দেখতে পেল তখন বেদনায় আর্তনাদ করল এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পিঠে ও মাথায় হাত বুলিয়ে দিলেন, ফলে সে শান্ত হল। এরপর তিনি বললেন, এই উটের মালিক কে? তখন এক আনসার যুবক এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্! এটা আমার উট । তুমি এই (সকল) অবুঝ প্রাণীর ব্যাপারে দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।