Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া বিভিন্ন প্রাণীর সাথে সম্পর্কিত নবুওয়াতের প্রমাণসমূহ পলায়নকারী/ ছুটে যাওয়া উটের ঘটনা ইমাম আহমদ বলেন, হুসায়ন ....., আনাস ইব্‌ন মালিক সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একটি আনসার পরিবারের পানিবাহী একটি (নর) উট ছিল। কোন কারণে সে অবাধ্য হয়ে পিঠে কোন কিছু বহন করা থেকে বিরত. থাকল । তখন আনসারদের একটি দল রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, আমাদের একটি উটের পিঠে আমরা পানি বহন করতাম; কিন্তু সে আমাদের অবাধ্য হয়ে কোন কিছু বহন করছে না। এদিকে ক্ষেত খামার এবং খেজুর বাগান পানির অভাবে খা খা করছে। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তার সাহাবাগণকে বললেন, চল সবাই। তখন সকলে উঠে সেদিকে রওয়ানা হলেন। এ সময় তিনি বাগানে প্রবেশ করলেন আর উটটি তখন বাগানের এক কোণে ছিল। . নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দিকে অগ্রসরু হলেন। তখন আনসারগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! সে এখন ক্ষ্যাপা কুকুরের যত হয়ে আছে। আমাদের আশঙ্কা হচ্ছে, সে আপনাকে আক্রমণ করে বসবে । তিনি বললেন, সে আমার কোন ক্ষতি করতে পারবে না। এরপর (সেই অবাধ্য) উটটি যখন আল্লাহ্‌র রাসূলের দিকে তাকাল তখন সে নিজেই তার দিকে. এগিয়ে আসল এবং তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল । এ সময় তিনি তার মাথার অগ্রভাগ ধরলেন আর সে একান্ত বাধ্য হয়ে থাকল । আর তিনি তাকে কাজে ফিরিয়ে আনলেন । এ অবস্থা দেখে তার সাহাবগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! এই অবুঝ পশু আপনাকে . সিজদা করে, তাহলে তো আপনাকে সিজদা করার আমরা অধিকতর হকদার । তখন তিনি বললেন, কোন মানুষের জন্য অন্য কোন মানুষকে সিজদা করা সঙ্গত নয়। যদি তা সঙ্গত হত, তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম তার স্বামীকে সিজদা করতে, যেহেতু তার.-উপর তার বিরাট হক রয়েছে। শপথ এঁ সত্তার, ধার কুদরতী হাতে আমার প্রাণ, যদি স্বামীর পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত ক্ষত-ঘা পূর্ণ হয়ে ফেটে রক্ত পুঁজ ইত্যাদি গড়িয়ে পড়তে থাকে, এরপর স্ত্রী তা জিহ্বা দ্বারা চেটে দেয় তাহলেও সে তার হক আদায় করতে পারবে না। এই সনদটি বেশ ভাল । এছাড়া ইমাম নাসাঈ তার অংশ বিশেষ রিওয়ায়াত করেছেন, খালফ ইব্‌ন খলীফার হাদীস সংগ্রহ থেকে । এ প্রসঙ্গে হযরত জাবিরের রিওয়ায়াত ইমাম আহমদ বলেন, মুস'আব ইব্‌ন সালাম. .... জাবির ইব্ন আবদুল্লাহ্‌ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন এক সফর থেকে আমরা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মদীনায় ফিরছিলাম। অবশেষে আমরা য'খন বানু নাজ্জারের একটি খেজুর বাগানের দিকে অগ্রসর হলাম, তখন সেখানে একটি নর উট দেখা গেল। যে. কেউ বাগানে প্রবেশ করছিল উটটি তার দিকে ধেয়ে আসছিল । জাবির (রা) বলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তা জানাল । তখন তিনি এসে বাগানে প্রবেশ করলেন, তারপর উটটিকে ডাকলেন । উটটি তখন ঠোট নিন্নমুখী করে এসে তার সামনে এসে পড়ল। _ রাবী বলেন, তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বল্লেন, তোমরা একটি লাগাম দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।