Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া সাথে মক্কায় ছিলাম । এ সময় আমরা তার কোন এক দিকে বের হলাম । তখন যে পাহাড় বা গাছই তার সামনে পড়ল সেই বলল, হে আল্লাহ্র রাসূল! আপনার প্রতি শান্তি বর্ধিত হোক! - এরপর তিনি মন্তব্য করেন, এটা “হাসান গরীব' হাদীস। ওলীদ ইব্ন আবূ ছাওর থেকে একাধিক রাবী তা রিওয়ায়াত করেছেন । তাদের বর্ণনাসূত্রে আববাদ ইব্‌ন আবূ ইয়াধীদের নাম রয়েছে। এই রাবীদের অন্যতম হলেন ফারওয়া ইব্‌ন আবুল ফারা । আর হাফিয আবু নু'আয়ম তা রিওয়ায়াত করেছেন যিয়াদ ইব্ন খায়ছামার হাদীস সংগ্রহ থেকে ..... আলী (রা)-এর বরাতে । তিনি (আলী) বলেন, (একবার) আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বের হলাম । তিনি যে গাছ বা পাথরই অতিক্রম করছিলেন সেই তাকে সালাম করছিল। আর নবুওয়াত প্রাপ্তি অধ্যায়ে আমরা উন্মেখ করেছি যে, প্রথম ওহী লাভ করার পর নবী আলাইহিস্‌ সালাম ফেরার পথে যে যে পাথর, গাছ, মাটির খণ্ড বা অন্য কিছু অতিক্রম করছিলেন, সেই তীকে সম্বোধন করে বলছিল , হে আল্লাহ্‌র রাসূল! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক । বদর ও হুনায়নের যুদ্ধের আলোচনায় আমরা উল্লেখ করেছি যে, সে সময় তিনি এক মুঠো মাটি (শত্রুর দিকে) নিক্ষেপ করে তীর সাহাবীদের তার পশ্চাতে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন, যাতে এর পরে পরেই আল্লাহ্‌র পক্ষ থেকে তাদের সাহায্য, সমর্থন ও বিজয় দ্রুততর হয়। বদরযুদ্ধ সম্বন্ধে তো স্বয়ং আল্লাহ্‌ তা'আলাই তার বর্ণনা ধারায় সুরা আনফালে বলেছেন ৪০) 5111 2১1) 5459 31 5৮57 ৮০9 “এবং তুমি যখন নিক্ষেপ করেছিলে, তখন তুমি নিক্ষেপ কর নাই, আল্লাহই নিক্ষেপ করেছিলেন” (৮ আনফাল ঃ ১৭)। আর হুনায়ন যুদ্ধের প্রসঙ্গে আমরা হাদীসস্মূহে সনদ ও শব্দমালাসহ তা উল্লেখ করেছি। এখানে তা পুনরায় উল্লেখ করা নিষ্প্রয়োজন। সমস্ত প্রশংসা ও অনুষ্হ আল্লাহরই । আরেকটি হাদীস মক্কা বিজয় প্রসঙ্গে আমরা আলোচনা করেছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) যখন মসজিদে হারামে প্রবেশ করে কা"বার চারকোণে স্থাপিত প্রতিমাসমূহ দেখতে পেলেন, তখন তিনি তার হাতের একটি ছড়ি দ্বারা তাতে খোঁচা দিতে লাগলেন এবং বলতে লাগলেন 1৯39 £11 22 (৮১১ 04 ৮1001 01 0৮এ। “সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হবারই ৷ বল, ০০০০০০০০০০৮ নাপারে পুনরাবৃত্তি করতে ।” আর একটি রিওয়ায়াতে রয়েছে, যখনই তিনি সেই প্রতিমাগুলোর কোন একটির দিকে ইঙ্গিত করছিলেন, তখনই সেটি চিৎ হয়ে উল্টে পড়ছিল । আরেক রিওয়ায়াতে রয়েছে, পড়ে যাচ্ছিল । হাফিয বায়হাকী ....... আবূ আবদুল্লাহ আল-হাফিয সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আমার কক্ষে প্রবেশ করলেন, তখন আমি (প্রাণীর ছবিযুক্ত) নকশাদার একটি চাদরাবৃত ছিলাম | তখন তিনি এটিকে ছিড়ে ফেলে বললেন, কিয়ামতের দিন সবচাইতে কঠিন শান্তি তারাই ভোগ করবে, যারা আল্লাহ্‌র সৃষ্টির সদৃশ আকৃতি তৈরী করে। আওযায়ী বলেন, আইশা (রা) আরও বলেন, একবার রাসূলুল্লাহ (সা)-এর কাছে বাজপাখীর প্রতিকৃতি বিশিষ্ট একটি ঢাল আনীত হল, তখন তিনি তার উপর হাত রাখলেন। ফলে আল্লাহ্‌ তা'আলা তা দূর করে দিলেন। দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।