Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া ইকরিমা থেকে এই হাদীস শুনেছেন? তখন তিনি বললেন, আমাকে ইব্‌ন আবু ইয়াহয়া দাউদ ইব্‌ন হুসায়ন সূত্রে তার (ইকরিমার) থেকে আমাকে এই হাদীস বর্ণনা করেছেন। (গ্রন্থকার বলেন) আমার কাছে এ সংবাদ পৌছেছে যে, মিশরে একটি দর্শনীয় স্থান রয়েছে, যেখানে নবী করীম (সা)-এর ব্যবহৃত স্থৃতি চিহৃজাতীয় বহু বস্তু রয়েছে। পরবতীকালে কয়েকজন মন্ত্রী তা সংরক্ষণের ব্যাপারে যতুবান হন। তনুধ্যে একটি সুরমাদানি রয়েছে। কথিত আছে, তাতে তাঁর ব্যবহত চিরুনি প্রভৃতিও রয়েছে। আল্লাহই অধিকতর অবগত। নবী করীম (সা)-এর চাদর হাফিয বায়হাকী রে) বলেন, খলীফাদের কাছে যে চাদর রয়েছে, সে সম্পর্কে মুহাম্মাদ ইসহাক সুত্রে তাবুকের ঘটনায় আমাদেরকে বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লান্থ (সা) আয়লা বাসীদেরকে যখন নিরাপত্তা সনদ লিখে দেন, তখন (নিরাপত্তার প্রতীক রূপে) তাদেরকে তার ব্যবহৃত একটি চাদরও দিয়েছিলেন। পরবতীতে বনূ আব্বাসের প্রথম খলীফা আবুল আববাস আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মদ (সাফফাহ্‌) তিনশ" দীনারে তা খরিদ করে নেন। বংশ পরম্পরায় বনূ আব্বাস এই চাদরের উত্তরাধিকারী হতে থাকেন৷ ঈদের দিন খলীফা তার উভয় কাধের উপর দিয়ে ঝুলিয়ে তা পরতেন এবং তার এক হাতে নবী (সা)-এর বলে. কথিত লাঠি ধারণ করতেন। অতঃপর চোখ ধাঁধানো ও সমীহ উদ্রেককারী ধৈর্য ও গাল্তীর্যের সাথে বের হতেন। আর তারা জুম“আ ও ঈদের দিনগুলিতে কাল বন্ত্র পরতেন। আর এটা তারা করতেন গোত্রবর্ণ নির্বিশেষে সকল আরববাসীর মহান নেতা সায়্যিদুল মুরসালীনের অনুকরণে । আর তাদের এ কাজের সমর্থন পাওয়া যায় হাদীস শাস্ত্রের দুই বরেণ্য ইমাম বুখারী ও মুসলিমের হাদীসে, যা মালিক আয যুহ্রী সুত্রে আনাস (রা) থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্রাহ্‌ (সা) শিরস্ত্রাণ মাথায় মক্কায় প্রবেশ করেন। অন্য রিওয়ায়াতে আছে, এ সময় তাঁর মাথায় কাল পাগড়ি ছিল। আর একটি রিওয়ায়াতে আছে, তিনি তার পাগড়ির শামলা উভয় কাঁধের মধ্যে ঝুলিয়ে দিয়েছিলেন । বুখারী মুসাদদাদ সূত্রে ..... আবু বুরদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, (একবার) হযরত আইশা (রা) আমাদেরকে একটি চাদর ও মোটা লুঙ্গি বের করে দিয়ে বললেন, এই দু'টি কাপড় পরিহিত অবস্থায়ই নবী করীম (সা)-এর রূহ কবয্‌ করা হয়েছিল । আর যুহরী বর্ণিত হাদীসে হযরত আইশা (রা) ও ইব্‌ন আব্বাসের বরাতে বুখারী রিওয়ায়াত করেন। তীরা দু'জন বলেন, রাসূলুল্লাহ (সা) অন্তিম মুহূর্তে বারবার একটি চাদর দিয়ে তার মুখমণ্ডল আবৃত করছিলেন । আর যখন দমবন্ধ হয়ে আসতো তখন চাদর মুখ থেকে সরিয়ে বলছিলেন, য়াহুদী ও নাসারাদের উপর আল্লাহ্‌র লা'নত হোক, তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ বানিয়েছে। তাদের কৃতকর্ম সম্বন্ধে সতর্ক করে তিনি এ কথা বলছিলেন । আমি বলি, এই তিনটি পরিচ্ছেদে বর্ণিত বস্তৃগুলি শেষ পর্যন্ত কি হয়েছিল, সে সম্পর্কে কিছু জানা যায় না। ইতিপূর্বেই বলা হয়েছে যে, কবরে তার নিচে একটি লাল চাদর বিছিয়ে দেয়া হয়েছিল, যাতে তিনি জীবদ্দশায় নামায পড়তেন। এখন যদি আমরা তার জীবদ্দশায় ব্যবহৃত সকল পোশাক পরিধেয়ের বিশদ বিবরণ উল্লেখ করি তাহলে পরিচ্ছেদটি দীর্ঘ হয়ে যাবে । আল্লাহ্‌ চাইলে “কিতাবুল আহকাম আল-কাবীর'-এর পোশাক-পরিচ্ছদ অধ্যায়ই এর উপযুক্ত স্থান। আল্লাহ্‌ চাইলে তো তা সেখানেই আলোচনা করব । আর তার উপরই আমাদের ভরসা । দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।