Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৩ ূ্‌ এ প্রসঙ্গে ভিন্ন একটি হাদীস ্‌ হাফিয বায়হাকী, আবদুল্লাহ্‌ ইবন উছমান ইব্‌ন ইসহাক ইব্ন সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস এর হাদীস সংঘ্হ থেকে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন, আমাকে আমার নানা মালিক ইব্‌ন হামযা ইবন্‌ আবী উসায়দ তার পিতা তার পিতামহ আবু উসায়দ আস-সাঈদী সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, (একবার) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিবকে বললেন, হে আবুল ফযল! আগামীকাল আমি আপনাদের কাছে আসার পূর্বে আপনি এবং আপনার পুত্রেরা কেউ যেন বাড়ি না ছাড়েন। আপনাদের কাছে আমার একটি বিশেষ প্রয়োজন রয়েছে। পরদিন তারা তার অপেক্ষায় থাকলেন। অবশেষে পূর্বাহ্নে তিনি বললেন। তখন তীরাও তার সালামের উত্তর দিলেন । তিনি তাদের প্রশ্ন করলেন, কী অবস্থায় আপনাদের সকাল হল ? তারা বললেন, সকল প্রশংসা আল্লাহ্র । কল্যাণের সাথেই আমাদের সকাল হয়েছে ইয়া রাসূলাল্লাহ! আমাদের পিতামাতা আপনার জন্য কুরবান হোন! আপনার সকাল কী অবস্থায় হল ? তিনি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ্‌র, কল্যাণের সাথেই আমার সকাল হয়েছে। এরপর তিনি তাদেরকে বললেন, তোমরা কাছাকাছি হও, একে অন্যের সাথে লেগে যাও। অবশেষে তারা যখন তার পরিপূর্ণ আয়ত্তে আসলেন তখন তিনি তাদের সকলকে নিজের চাদর দ্বারা আবৃত করে বললেন, হে আমার প্রতিপালক! ইনি, আমার চাচা পিতৃতুল্য, আর এরা আমার আপনজন, আমি আমার এই চাদর দিয়ে যেমনভাবে তাদেরকে আবৃত করেছি আপনিও সেভাবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে আবৃত করুন। রাবী বলেন, তখন দরজার চৌকাঠ এবং ঘরের দেয়াল সমূহ আমীন বলল। ওগুলো তিন তিনবার আমীন শব্দ উচ্চারণ করল । আবূ আবদুল্লাহ্‌ ইব্‌ন মাজা তার সুনানে তা সংক্ষিপ্তভাবে রিওয়ায়াত করেছেন আবূ ইসহাক ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ সূত্রে আবদুল্লাহ্‌ ইবৃন উছমান ইবৃন ইসহাক ইব্‌ন সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস থেকে । আর তীর বরাতে একদল রাবী রিওয়ায়াত করেছেন। ইয়াহ্ইয়া ইব্‌ন মায়ীন বলেন, আমি তাকে চিনি না। আবূ হাতিম বলেন, এ ব্যক্তি সন্দেহযুক্ত হাদীস রিওয়ায়াত করে থাকেন। আরেকটি হাদীস ইমাম আহমদ, ইয়াহইয়া ইব্‌ন বুকায়র ...... জাবির ইব্‌ন সামূরা সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি মক্কার একটি পাথরকে চিনি যে নবুওয়াত লাভের পূর্বে আমাকে সালাম করত । আর আমি এখনও সেটাকে চিনব। ইমাম মুসলিম তা রিওয়ায়াত করেছেন আবূ বক্র ইব্ন আবূ শায়বা সুত্রে আর ইমাম আবু দাউদ তা রিওয়ায়াত করেছেন সুলায়মান ইব্‌ন মু'আয সূত্রে সিমাক থেকে । আরেকটি হাদীস তিরিমিযী আব্বাদ ইব্‌ন ইয়াকুব আল-কৃফী“ ..... আলী ইবন আবূ তালিব সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।