0০017161715 ২০২ আল-বিদায়া ওয়ান নিহায়া সম্বন্ধে জিজ্ঞেস করলাম না, আর তিনিও নিজ থেকে আমাকে কিছু বললেন না। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হল। এরপর আবু বকর দ্রুত হেটে আসলেন এবং তাকে সালাম দিলেন। তখন তিনি সালামের উত্তর দিয়ে বললেন, তোমাকে কে নিয়ে আসল ? তিনি বললেন, আমাকে আল্লাহ্ এবং তীর রাসূলই নিয়ে এসেছেন। এরপর তিনি তাকেও হাত দিয়ে ইঙ্গিত করে বসতে বললেন। তখন তিনি নরী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখোমুখি একটি টিলার উপরে গিয়ে বসলেন এবং নবীজীর বসার স্থানের মাঝ দিয়ে একটি পথ ছিল। অবশেষে আবূ বকর যখন ভালভাবে, বসলেন, তখন তিনি তাঁকে হাত দিয়ে ইঙ্গিত করলেন। . এরপর তিনি আমার ডানপাশে বসলেন। এরপর উমর (রা) আসলেন এবং অনুরূপ করলেন আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে অনুরূপ বললেন। তারপর তিনিও এ টিলার উপর হযরত আবূ বকরের পাশে বসলেন। এরপর উছমান এসে সালাম করলেন আর নবী করীম (সা) তার সালামের উত্তর দিয়ে বললেন, তোমাকে কে নিয়ে আসল ? তিনি বললেন, আমাকে আল্লাহ্ ও তার রাসূলই নিয়ে এসেছেন । তখন তিনি হাত দিয়ে ইঙ্গিত করলে উছমান টিলার দিকে গিয়ে বসলেন । এরপর তিনি পুনরায় ইঙ্গিত করলে উছমান উমরের পাশে গিয়ে বসলেন। এ সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি কথা বললেন, যার প্রথমাংশ আমি বুঝিনি, তবে এতটুকু শুনতে পেলাম, তার খুব কমই বাকী রাখবে । এরপর তিনি সাতটি কিংবা নয়টি কিংবা এর কাছাকাছি সংখ্যক কন্কর হাতে নিলেন । তখন এগুলি তার হাতে তাসবীহ পাঠ করতে লাগল এবং তাদের থেরে খেজুর কাণ্ডের বিলাপের মত বিলাপ ধ্বনি শোনা যেতে লাগল । এরপর আমাকে অতিক্রম করে তিনি সেগুলি আবূ বকরকে দিলেন । তখন সেগুলি আবু বকরের হাতেও সশব্দে তাসবীহ পাঠ করতে লাগল, যেমন নবী করীম (সা)-এর হাতে করেছিল। এরপর তিনি সেগুলি তার নিকট থেকে নিয়ে নিলেন এবং মাটিতে রাখলেন । তখন সেগুলি নির্বাক কঙ্করে পরিণত হল । তারপর তিনি সেগুলি উঠিয়ে উমরের হাতে দিলেন। তখন সেগুলি তার হাতে তাসবীহ পাঠ করতে. লাগল যেমন আবূ বকরের হাতে করেছিল। তারপর সেগুলো নিয়ে মাটিতে রাখলেন । তখন সেগুলো আবার নিঃশব্দ হয়ে গেল। তারপর তিনি সেগুলি উছমানকে দিলেন। তখন সেগুলি তার হাতেও তাসবীহ পাঠ করতে লাগল, 87477488485 ফলে সেগুলো নিঃশব্দ হয়ে গেল। হাফিয ইব্ন আসাকির বলেন ঃ তা রিওয়ায়াত করেছেন সালিহ ইব্ন-আবুল আখ্যার, যুহরী সূত্রে । তারপর তিনি বলেন, সুয়ায়দ ইব্ন ইয়াধীদ আসসুলামী নামক এক ব্যক্তি থেকে । তবে শু'আয়বের উক্তি বিশুদ্ধতর | (দালাইলুন্ নবুওয়াত গ্রন্থে আবু নু'আয়াম বলেন-আর দাউদ ইব্ন আবূ হিনদ রিওয়ায়াত করেছেন ওলীদ ইব্ন আবদুর রহমান ....... আবু যার্ সূত্রে । এছাড়া শাহ্র ইব্ন হাওশাব এবং.সাঈদ ইব্ন মুসায়্যাব তা রিওয়ায়াত করেছেন আবূ সাঈদ থেকে, তিনি বলেন- এবং তাতে আবু হুরায়রা থেকে) আর ইতিপূর্বে ইব্ন মাসউদ (রা)-এর বরাতে ইমাম বুখারীর রিওয়ায়াত বিগত হয়েছে যে তিনি বলেন, খাবার যখন খাওয়া হত তখন আমরা তা থেকে তাসবীহ পাঠের শব্দ শুনতে পেতাম। দড$$.2111001109.0011
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।