Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০১ সেগুলি স্বশব্দে তাসবীহ পাঠ করতে লাগল, এমন কি তাদের থেকে খেজুর গাছের বিলাপের মত বিলাপ শুনতে পেলাম । এরপর তিনি (আবূ বকর) সেগুলিকে রেখে দিলেন। ফলে সেগুলি থেমে গেল। এরপর তিনি (রোসূলুল্রাহ্‌) সেগুলি নিয়ে উমরের হাতে দিলেন। তখন সেগুলি স্বশব্দে তাসবীহ পাঠ করতে লাগল, এমন কি আমি সেগুলি থেকে খেজুর কাণ্ডের বিলাপের মত বিলাপধ্বনি শুনতে পেলাম । এরপর তিনি সেগুলি নিয়ে উসমানের হাতে তুলে দিলেন । তখন সেগুলি সশব্দে তাসবীহ পাঠ করতে লাগল, এমন কি আমি তাদের থেকে খেজুর কাণ্ডের বিলাপের মত বিলাপ ধ্বনি শুনতে পেলাম । এরপর তিনি সেগুলিকে রেখে দিলে সেগুলো নিঃশব্দ হয়ে গেল। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এ হল নবুওয়াতের খিলাফত (কাল)। বায়হাকী বলেন, এভাবেই মুহাম্মাদ ইব্‌ন ইয়াসার তা রিওয়ায়াত করেছেন কুরায়শ ইব্ন আনাস সূত্রে ..... আর তিনি সালিহ ইব্ন আবুল আখযর থেকে । আর সালিহ 'হাফিয' ছিলেন না। “মাহ্ফ্য' রিওয়ায়াতটি হল আবু হামযা সূত্রে যুহরী থেকে । তিনি (আরও) বলেন, ওলীদ ইব্‌ন সুওয়ায়দ এই হাদীসটি হযরত আবূ খার্‌ থেকে এভাবেই উল্লেখ করেছেন। বায়হাকী বলেন, মুহাম্মদ ইব্ন ইয়াহইয়া আয্যুহলী তার নিজের সংকলিত 'আয্যুহরিয়্যাত' গ্রন্থে যেখানে তিনি ইমাম যুহরীর সকল হাদীস একত্রিত করেছেন- আবুল ইয়ামান সূত্রে শু'আয়ব থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ওলীদ ইব্‌ন সুয়ায়দ উল্লেখ করেছেন যে, বানু সুলায়মের এক প্রবীণ ব্যক্তি যিনি রাবযায় হযরত আবু যার (রা)-এর সাক্ষাৎ পেয়েছিলেন-তিনি উল্লেখ করেন যে, একদিন তিনি এবং আবূ যর (রা) যখন একই মজলিসে রসা ছিলেন, তখন হযরত উসমানের প্রসঙ্গ উঠল। সুলামী বলেন, আর আমার ধারণা ছিল, হয়তবা হযরত . উসমানের বিরুদ্ধে হযরত আবু যার-এর কোন ক্ষোভ আছে, কেননা, তিনিই তাকে রাবযায় নির্জনবাসে পাঠিয়েছিলেন। এরপর যখন তীর সামনে উসমানের কথা উল্লেখ করা হল, তখন বিষয়টি সম্পর্কে অবহিত একজন আলিম তাকে সেদিকে ইঙ্গিত করলেন এই ধারণার বশবর্তী হয়ে যে, তার মনে উসমানের বিরুদ্ধে নিশ্চয়ই ক্ষোভ রয়েছে। এরপর যখন তার প্রসঙ্গ উঠল, তখন তিনি (প্রসঙ্গ উ্থাপনকারীকে) বললেন, উসমানের ব্যাপারে ভাল ছাড়া কোন মন্দ কথা বলো না। আমি সাক্ষ্য দিয়ে বলছি যে, আমি তার এমন একটি দৃশ্য দেখেছি এবং এমন একটি ঘটনার সাক্ষী হয়েছি যে মৃত্যুর পূর্বে আমি তা ভুলব না। এরপর তিনি বললেন, হাদীস শ্রবণ কিংবা তার নিকট থেকে কিছু শিখবার উদ্দেশ্যে আমি সবসময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়ান সাল্লামকে নির্জনে পাবার সুযোগের সন্ধানে থাকতাম। কোন একদিন দুপুরে গিয়ে দেখলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ঘর থেকে বেরিয়ে গিয়েছেন। আমি তখন খাদিমকে তার সম্পর্কে জিজ্ঞেস করলাম । তখন সে আমাকে জানাল যে, তিনি একটি ঘরে আছেন । আমি তখন তার কাছে এসে দেখলাম যে, তিনি একাকী বসে আছেন। তার কাছে অন্য কেউ নেই । আমার যেন মনে হচ্ছিল, তার উপর ওহী নািল হচ্ছে। আমি তখন তাকে সালাম দিলাম । সালামের উত্তর দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে এখানে কে আনল ? আমি বললাম, আমাকে আল্লাহ্‌ ও তার রাসূলই নিয়ে আসেন। তখন তিনি আমাকে ইঙ্গিতে বসার নির্দেশ দিলেন । আমি তার পাশে বসে পড়লাম । এ সময় আমি তাকে কোন কিছু -২৬ দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।