0০017161715 ২০০ আল-বিদায়া ওয়ান নিহায়া সে ধাড়ের ন্যায় ডেকে উঠল, এমনকি তার আওয়াজ মসজিদের সকলেই শুনতে পেল । তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে, আসলেন । ফলে সে শান্ত হল। এই শব্দমালা শুরায়কের। মু'আল্লা ইব্ন হিলালের রিওয়ায়াতে আছে এটা ছিল “দাওম' কাঠের 1১ এ ছাড়া ইমাম আহমদ ও ইমাম নাসাঈ আম্মার আয্যাহাবীর হাদীস সংশ্রহ থেকে .... উম্মে সালামার বরাতে রিওয়ায়াত করেছেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, আমার মিম্বরের পায়াসমূহ জান্নাতের এক কোণে থাকবে । আর এই একই সনদে ইমাম নাসাঈ এও (এই অংশ) বর্ণনা করেছেন, আমার ঘর শ্রবং মিম্বরের মধ্যবর্তী অংশ জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান। আর এ সকল (নির্ভরযোগ্য) বর্ণনা সুত্রে বর্ণিত রিওয়ায়াতসমূহ হাদীস বিশারদ এবং রাবীদের অবস্থা সম্পর্কে অবগত এবং দৃরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের নিকট অকাট্যভাবে ঘটনাকে প্রমাণিত করে । আর আল্লাহই একমাত্র সাহায্যস্থল। | হাফিয আবু বকর আল-বায়হাকী বর্ণনা করেছেন, আবূ আবদুল্লাহ্ আল হাফিয ..... ইব্ন সাওয়াদ বলেছেন, আমাকে ইমাম শাফিয়ী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ্ যা দিয়েছেন অন্য কোন নবীকে তা দেননি । তখন আমি তাকে বললাম, হযরত ঈসাকে (আ) আল্লাহ্ মৃতদের জীবিত করার মু'জিযা দান করেছিলেন। তখন তিনি বললেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এঁ খেজুর গাছের কাণ্ড প্রদান করা হয়েছিল, যার পাশে দীড়িয়ে তিনি খুৎবা দিতেন মিম্বর তৈরী হওয়ার পূর্বকাল পর্যন্ত । এরপর যখন মিম্বর প্রস্তুত হল, তখন সেই কাণ্টি আর্তনাদ করে উঠল-যার শব্দ সবাই শুনতে পেল। আর এটাতো ওটার চাইতেও বড় । নবী করীম (সা)-এর হাতে পাথর কণার তাসবীহ পাঠ হাফিয আবু বক্র বায়হাকী, আবুল হাসান আলী ইব্ন আহমদ ইব্ন আবদান ..... সুওয়ায়দ ইব্ন ইয়াধীদ আসসুলামী সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি হযরত আবু যার্কে বলতে শুনেছি , একটি বিষয় দেখার পর আমি উছমান সম্পর্কে ভাল ছাড়া মন্দ কোন আলোচনা করব না। আমি সবসময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্জনতায় পাওয়ার সুযোগ খুঁজতাম। একদিন আমি তাকে একাকী বসা দেখতে পেলাম । আমি তখন .তাকে সুবর্ণ সুযোগ গণ্য করে তার কাছে এসে বসলাম,'তারপর আবু বকর (রা) আসলেন এবং তাকে সালাম দিয়ে তার ডান পাশে গিয়ে বসলেন । তারপর উমর (রা) আসলেন এবং তাকে সালাম দিয়ে আবু বকরের ডান পাশে বসলেন। এরপর আসলেন উছমান (রা), তিনি. এসে সালাম করলেন, তারপর উমরের ডানে বসলেন । এ সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে সাতটি কঙ্কর ছিল । অথবা তিনি বলেন, নয়টি কঙ্কর ছিল। এরপর তিনি সেগুলিকে তার হাতে নিলেন। তখন সেগুলি তাসবীহ পাঠ করতে লাগল, এমন কি আমি তাদের থেকে খেজুর কাণ্ডের বিলাপের মত শুনতে পেলাম । তারপর তিনি সেগুলিকে রেখে দিলে সেগুলি থেমে গেল। এরপর তিনি সেগুলি'নিয়ে আবু বকরের হাতে তুলে দিলেন। তখন ১. যা খেজুরের মত গুলা জাতীয় ছক। - সম্পাদক। দড$$.2111001109.0011
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।