Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৯ তারপর যখন জুমু'আর দিন হল, তখন লোকেরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দর্শনের আশায় মসজিদের শেষাংশ পর্যস্ত সমবেত, হল। তারপর যখন রাসূলুল্লাহ্‌ . সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিশ্বরে আরোহণ করলেন এবং তাতে উপবেশন করে লোকদের মুখোমুখি হলেন, তখন সেই কাণুটি থেকে আর্তনাদ শোনা গেল.। এমনকি মসজিদের শেষপ্রান্তে অবস্থান করেও আমি তা শুনতে পেলাম । রাবী বলেন, তখন আল্লাহ্‌র রাসূল মিশ্বর থেকে নেমে এসে তাকে জড়িয়ে ধরলেন এবং তা শান্ত হল। এরপর তিনি মিম্বরে ফিরে আসলেন এবং আল্লাহ্‌র হামদ ও ছানা বর্ণনা করলেন, তারপর বললেন, আল্লাহ্র রাসূলের বিচ্ছেদ বেদনায় ব্যাকুল হয়ে এই খেজুর গাছের কাণ্ড আর্তনাদ করছে। আল্লাহ্র কসম, আমি যদি নেমে এসে তাকে জড়িয়ে না ধরতাম তাহলে কিয়ামত দিবস পর্যন্ত তা শান্ত হত না। এই সনদটি ইমাম মুসলিমের শর্ত মাফিক। তবে বর্ণনা সূত্রের ধারাবাহিকতায় “অভিনবতু' বিদ্যমান (যা আপত্তিকর)। আর আল্লাহই অধিক জানেন। হযরত আবূ সাঈদ (রা) থেকে ভিন্ন একটি সূত্র হাফিয আবু ইয়া*লা, মাসরূক ইবনুল মারযুবান ..... আবূ সাঈদ সূত্র থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ভুমু'আয় খুত্বার সময় দাঁড়িয়ে একটি কাষ্ঠ খণ্ডে হেলান দিতেন। এক দিন এক.রোমক এসে বলল, আপনি চাইলে আমি আপনার জন্য এমন আসন তৈরী করে দেবো যার উপর বসলে মনে হবে আপনি দীড়িয়ে . আছেন। তিনি বললেন, হা, তুমি তা কর। রাবী (আবু সাঈদ) বলেন, তখন সে তার জন্য মিশ্র বানাল। এরপর তিনি যখন মিম্বরে বসলেন তখন সেই কাণ্ঠখণ্ড সন্তান বসল উটনীর ন্যায় ডেকে উঠল, এমনকি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মি্বর থেকে নেমে এসে তার গায়ে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিলেন। পরদিন আমি দেখলাম, তা সরিয়ে. ফেলা হয়েছে। আমরা তখন বললাম, এটা কী হল? লোকজন বললেন, গতরাতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর ও উমর এসে তা সরিয়ে ফেলেছেন । এই বর্ণনাটিও “গরীব । অষ্টম হাদীস হযরত আইশা (রা) সূত্রে হাফিয রিওয়ায়াত করেছেন আলী ইব্ন আহমদের হাদীস সংগ্রহ থেকে . রা হযরত আইশার বরাতে । এরপর তিনি সম্পূর্ণ হাদীসখানা উল্লেখ করেছেন। তাতে এ কথাও রয়েছে যে, এ সময় তিনি কাণুটিকে দুনিয়া এবং আখিরাতের মাঝে যে কোন একটিকে গ্রহণ করার ইখতিয়ার দিয়েছিলেন। তখন সে আখিরাতকেই-বেছে নিয়েছিল। এরপর ভূগর্ভে অদৃশ্য হয়ে গিয়েছিল ।- এই রিওয়ায়াতটিও সনদ ও পাঠের বিবেচনায় “গরীব? । | নবম হাদীস হযরত উন্মু সালামা (রা) থেকে ূ আবূ নু'আয়ম রিওয়ায়াত করেছেন কাষী শুরায়ক, আমর ইব্‌ন আবূ কায়স এবং মুআল্লা ইব্‌ন হিলাল ..... উ্মু সালামা (রা) সূত্রে। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি কাষ্ঠ খণ্ড ছিল, খুৎবা দেয়ার সময় তিনি তাতে হেলান দিতেন। এরপর তার জন্য একটি মিম্বর বা কুরসী বানানো হল। এদিকে কাণ্ঠ খণ্ডটি যখন তার সংস্পর্শ হারাল, তখন দ$$.2111001109.0011

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।