Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া বুখারী শরীফের সব নুসখাতে নেই। যে সকল নুসখা থেকে আমি তা লিখেছি সেগুলিতে একেবারেই তার নামের উল্লেখ নেই। আর আল্লাহই সঠিক জানেন। আর এই হাদীসখানি হাফিয আবু নু'আয়ম রিওয়ায়াত করেছেন আবদুল্লাহ্‌ ইবন রজা এর হাদীস সংগ্রহ থেকে উবায়দুল্লাহ্‌ ইবৃন উমর সূত্রে এবং আবূ আসিমের হাদীস সংগ্হ থেকে ..... ইব্‌ন উমর সূত্রে। তিনি (ইবৃন উমর) বলেন, তামীম আদৃদারী বললেন, আমরা কি আপনার জন্য একটি মিশ্বর বানাবো না? এরপর তিনি হাদীসখানি উল্লেখ করলেন । ইব্ন উমর থেকে অন্য একটি সুত্র ইমাম আহমদ, হুসায়ন ...... আবদুল্লাহ্‌ ইব্ন উমর সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মসজিদে নববীতে খেজুর গাছের একটি (কর্তিত) কাণ্ড ছিল, যাতে জুমু“আর দিন কিংবা কোন বিশেষ ঘটনা উপলক্ষে লোকদেরকে সম্বোধন কালে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পিঠ ঠেকাতেন। এ সময় একদিন লোকেরা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি আপনার দীড়ানোর মত.করে একটা কিছু বানিয়ে নেবো না? তিনি বললেন, তা করতে কোন অসুবিধা নেই । তখন তারা তার জন্য তিনধাপ বিশিষ্ট একটি মিম্বর বানালেন । ইব্‌ন উমর রো) বলেন, এরপর নবী করীম (সা) তার উপর বসলেন। (ইব্‌ন উমর বলেন) তখন কাণ্ডটি আল্লাহ্‌র রাসূলের বিচ্ছেদ বেদনায় গরুর ন্যায় ডেকে উঠল । এ সময় তিনি তাকে জড়িয়ে ধরে হাত বুলিয়ে দিলেন, তবেই তা শান্ত হল। এটা ইমাম আহমদের একক বর্ণনা । সপ্তম হাদীস আবূ সাইদ খুদরী থেকে আব্দ ইব্‌ন হুমায়দ আল লায়ছী বর্ণনা করেন, আলী ইব্‌ন আসিম ..... আবূ সাঈদ খুদরী (রা) সূত্রে। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে জুমুআর দিন খুতবা দিতেন। তখন (একদিন). লোকেরা বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! এখন তো মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর তারা সকলে আপনাকে দেখতে চায়। (কথা বলার সময়) আপনি যদি একটা মিশ্বর ব্যবহার করে তাতে উঠে দীড়াতেন তাহলে সকলেই আপনাকে দেখতে পেত। তিনি বললেন, হী! ঠিক আছে। কে আমাদেরকে এই মিশ্বর বানিয়ে দেবে? তখন এক ব্যক্তি উঠে তার কাছে গিয়ে বলল, আমি। তিনি বললেন, তুমি তা বানাবে? সে বলল, জী হা। কিন্তু সে ইনশাআল্লাহ্‌ বলল না। তিনি বললেন, তোমার নাম কী? সে বলল, অমুক । তিনি বললেন, তুমি বস। তারপর তিনি আবার প্রশ্ন করলেন, কে আমাদের এই মিশ্বর বানিয়ে দেবে? তখন এক ব্যক্তি উঠে তার কাছে গিয়ে বলল, আমি । রাবী বলেন, তিনি বললেন, তুমি তা বানাবে? সে বলল, জী হ্যা। কিন্তু ইন্শাআন্রাহ্‌ বলল না। তিনি বললেন, তোমার নাম কী? সে বলল, অমুক । তিনি বললেন, তুমি বস। তখন সে বসে গেল। - এরপর তিনি আবার বললেন, আমাদের জন্য কে এই মিম্বর বানাবে? তখন একজন উঠে তার কাছে গিয়ে বলল, আমি | তিনি বললেন, তুমি তা বানাবে? সে বলল, জী হা, ইন্শাআল্লাহ্‌। তিনি বললেন, 154 সে বলল, ইবরাহীম । তিনি বললেন, ঠিক আছে, তুমি তা বানাও । দ$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।