0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৭ পড়তেন এবং খুতবা দেয়ার সময় তাতে হেলান দিতেন। এরপর মিশ্বর তৈরী হলে তিনি তাতে আরোহণ করলেন, তখন সেই কাণগুটি আর্তনাদ করে উঠল, এমনকি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে তাকে সান্ত্বনা দেয়ার পর সে স্থির হল। এই হাদীসের মূল অংশ সহীহগ্রন্থদ্ধয়ে বিদ্যমান আর তার সনদও তাদের শর্তোত্তীর্ণ । ইসহাক ইব্ন রাওয়াহ্ এবং ইব্ন আবু ফুদায়ক তা রিওয়ায়াত করেছেন সাহ্ল ইব্ন সাদ সূত্রে । আর আবদুল্লাহ্ ইব্ন নাফি' এবং ইব্ন ওয়াহ্ব ভিন্ন সুত্রে আব্বাস ইব্ন সাহল থেকে তা রিওয়ায়াত করেছেন। এবং উমারা ইব্ন আরাফা সূত্রে ইবৃন লাহী'আ তা রিওয়ায়াত করেছেন সাহল ইব্ন সা'দ থেকে তারই মত করে । পঞ্চম হাদীস আবদুল্লাহ্ ইব্ন আব্বাস সূত্রে ূ ইমাম আহমদ, আফ্ফান ...... ইব্ন আব্বাস (রো) সূত্রে বর্ণনা করেন যে, মিম্বর তৈরীর পূর্বে (মসজিদে নববীতে) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর কাণ্ডে _ হেলান দিয়ে খুত্বা.দিতেন। এরপর যখন মিম্বর তৈরী হল এবং তিনি তাতে স্থানান্তরিত হলেন তখন তার বিচ্ছেদে কাণ্ডটি করুণ আর্তনাদ করতে লাগল । তখন তিনি এসে তাকে কোলে জড়িয়ে ধরার পর তা শান্ত হল। তিনি বললেন, আমি যদি তাকে কোলে জড়িয়ে না ধরতাম তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত আর্তনাদ করে যেত। এই সনদটি ইমাম মুসলিমের শর্ত মাফিক । তবে শুধুমাত্র ইব্ন মাজাই হাম্মাদ ইবৃন সালামার হাদীস সংগ্রহ থেকে তা রিওয়ায়াত করেছেন। বষ্ঠ হাদীস আবদুল্লাহ্ ইব্ন উমর সূত্রে ইমাম বুখারী, মুহাম্মদ ইবনুল মুছান্না ..... ইব্ন উমর (রা) থেকে বর্ণনা করেছেন । তিনি (ইবন উমর) বলেন (মসজিদে নববীতে) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে খুৎবা দিতেন । এরপর মিম্বর বানানো হলে তিনি তাতে স্থানান্তরিত হলেন, ফলে কাগুটি আর্তনাদ করতে লাগল তখন তিনি তার কাছে এসে তাতে হাত বুলিয়ে দিলেন। আর আবদুল হামিদ, উহমান ইব্ন উমর 7 নাফি' সূত্রে হাদীসখানি বর্ণনা করেছেন। এ ছাড়া আবু “আসিম তা রিওয়ায়াত করেছেন ইব্ন আবু রাওওয়াদ ..... ইব্ন উমর সুত্রে। ইমাম বুখারী এভাবেই তা উল্লেখ করেছেন। আর ইমাম তিরমিযী তা রিওয়ায়াত করেছেন আমর ইব্ন আলী আল্ফাল্লাস ..... হযরত মু'আয ইবনুল আলা সূত্রে। এরপর তিনি হাদীসটিকে “হাসান-সহীহ-গরীব” বলে মন্তব্য করেছেন। আমাদের শায়খ হাফিয আবুল হাজ্জাজ আল মিয্যী তার *আত্রাফে* বলেন, আর তা রিওয়ায়াত করেছেন আলী ইব্ন নসর ইব্ন আলী এবং আহমাদ ইব্ন খালিদ আল-খাল্লাল এবং আবদুল্লাহ্ ইব্ন আবদুর রহমান আদদারিমী ...... মু'আয ইবনুল আলা সুত্রে। শায়খ বলেন, বুখারীর উল্লেখিত এই আবদুল জানেন। আমাদের শায়খ আরও বলেন, এ কথাও বলা হয়েছে যে, ইমাম বুখারীর এই মন্তব্য- আবূ হাফুস থেকে আর তার নাম আমর ইবনুল আলা- এটা লোকের অনুমান, কিন্তু সঠিক হল মু'আয ইবনুল “আলা যেমন ইমাম তিরমিযীর রিওয়ায়াতে এসেছে । আমি বলি, এটা অবশ্য দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।