Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 'আদৃদালাইলে' বলেন, আবদুর বায়যাক তা রিওয়ায়াত করেছেন. মা*মার ..... জাবির সূত্রে । তারপর তা উল্লেখ করেছেন আবু আসিম ইব্ন আলী ..... জাবির সুত্রে। এরপর তিনি আবু বকর ইব্‌ন খাল্লাদ ..... জাবির সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন । যখন মিম্বর বানানো হল, তখন কাগুটি আর্তনাদ করে উঠল । এ সময় তিনি তাকে কোলের সাথে জড়িয়ে ধরলেন, তখন তা শান্ত হল। আর তিনি বললেন, আমি যদি তাকে কোলে জড়িয়ে না ধরতাম তাহলে সে কিয়ামত দিবস পর্ধন্ত আর্তনাদ করত। তারপর তিনি তা রিওয়ায়াত করেছেন আবূ আওয়ানার হাদীস সংগ্রহ থেকে ..... জাবির সূত্রে এবং আবূ ইসহাক ..... জাবির সূত্রে অনুরূপ । হযরত জাবির থেকে ভিন্ন একটি সূত্র ইমাম আহমদ, আবদুর রায্যাক ..... আবু্‌ যুবায়র সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি জাবির ইব্‌ন আবদুল্লাহকে বলতে শুনেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খুতবা দিতেন তখন খেজুর গাছের একটি কের্তিত) কাণ্ড যা মসজিদের খুঁটিও ছিল, তাতে হেলান দিতেন। এরপর যখন তার জন্য মিশ্বর বানানো হল এবং তিনি তাতে উপবেশন করলেন তখন সেই খুঁটিটি অস্থির হয়ে উঠল এবং তার থেকে ব্যাকুল উটনীর আওয়াজের ন্যায় আওয়াজ শ্রত হল । এমন কি মসজিদে উপস্থিত সকলেই তা শুনতে পেল । অবশেষে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেমে তার কাছে আসলেন এবং তাকে জড়িয়ে ধরলেন, এরপর তা শান্ত হল। হাদীসের এক রাবী ব্ূহ বলেন, তখন তা চুপ করল । আর এই সনদটি ইমাম মুসলিমের শর্তোত্তীর্ণ, তবে সৈহাহর হাদীস সঙ্কলকগণ তা উল্লেখ করেননি । হযরত জাবির থেকে ভিন্ন একটি সূত্র ইমাম আহমদ, ইব্ন আবু আদী ..... জাবির সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (মসজিদে নববীতে) একটি গাছের কাণ্ডে দীড়াতেন, অথবা তিনি বললেন, একটি খেজুর গাছের কাণ্ডে। এরপর মিম্বর বানানো হল, আর তখন,.সে কাগুটি থেকে আর্তনাদ শোনা গেল । জাবির (রা) বলেন, এমন কি মসজিদে উপস্থিত সকলেই তা শুনতে পেল। অবশেষে আল্লাহ্‌র রাসূল এসে তাতে হাত বুলালেন, তখন-তা শান্ত হল। তখন তাদের কেউ বললেন, তিনি যদি তার কাছে না আসতেন তাহলে তা কিয়ামত দিবস পর্যন্ত আর্তনাদ করে যেত। এই সনদটি ইমাম মুসলিমের শর্ত মাফিক, তবে একমাত্র ইব্‌ন মাজা ব্যতীত অন্য কেউ তা রিওয়ায়াত করেননি । আর তিনি তা রিওয়ায়াত করেছেন, বুকায়র ইব্‌ন খালফ ....... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ সুত্রে । চতুর্থ হাদীস সাহ্‌ল ইব্ন সা“দ সূত্রে আবূ বক্র ইব্‌ন আবূ শায়বা, সুফিয়ান ইব্ন উয়ায়না, আব্‌ হাযিম সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার লোকেরা সাহ্‌ল ইবৃন সা+দের কাছে এসে জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিশ্বর কিসের তৈরী ছিল ? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে একটি খেজুর গাছের কাণ্ডের দিকে নামায দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।