Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৫ হযরত জাবির থেকে ভিন্ন একটি সূত্র ইমাম বুখারী, ইসমাঈল ..... আনাস ইব্‌ন মালিক সুত্রে বর্ণনা করেছেন যে, তিনি জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌কে বলতে শুনেছেন, মসজিদে নববীর ছাদ প্রথমে কর্তিত খেজুর গাছের কাণ্ড সমূহের খুঁটিতে নির্মিত ছিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খুখবা দিতেন : তখন তিনি সেগুলির একটিতে হেলান দিতেন। এরপর যখন তার জন্য মিশ্বর বানানো হল এবং তিনি তাতে আরোহণ করলেন তখন আমরা পূর্ণগর্ভবতী উটনীর আওয়াজের ন্যায় আওয়াজ শুনলাম । তখন নবী করীম (সা) কাছে এসে তার উপর নিজের হাত রাখলেন, তাতে সে স্থির হল । এটা বুখারীর একক বর্ণনা । তার থেকে আরেকটি বর্ণনা সূত্র আবু বক্র আলবাধ্যার বলেন, মুহাম্মদ ইবনুল মুছান্না ...... জাবির ইব্ন আবদুল্লাহ্‌ সূত্রে তিনি বলেন, মসজিদে নববীতে একখণ্ড কাঠ ছিল, যাতে হেলান দিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিতেন। একদিন সকলে বলল, আপনার দীড়ানোর জন্য আমরা যদি কুরসির ন্যায় কিছু বানিয়ে নিতাম তাহলে মনে হয় বেশ হত। এরপর তা করা হল, তখন সেই কাষ্ঠ খণ্ডটি দুগ্ধবতী উটনীর ন্যায় আর্তনাদ করতে লাগল । এ সময় নবী করীম (সা) তার কাছে এসে তাকে কোলে জড়িয়ে তার উপর হাত রাখলেন, ফলে তা স্থির হল। আবু বক্র 9৮88 আলোচনা করেছেন। হযরত জাবির থেকে অন্য একটি সৃত্র ইমাম আহমদ, ইয়াহইয়া ইব্‌ন আদম ..... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি কাষ্ঠ খণ্ডে হেলান দিয়ে খুত্বা দিতেন। এরপর যখন তার জন্য মিম্বর বানালো হল তখন কাণ্ঠ খণ্ডটি (দুপ্ধবতী) উটনীর ্যায় আর্তনাদ করতে লাগল। তখন তিনি এসে তার উপর হাত বুলালেন, ফলে তা থামল। এটা আহমদের, একক বর্ণনা। হযরত জাবির থেকে অন্য একটি সূত্র ৰ হাফিয আবূ বক্র, আল বাধ্যার মুহাম্মদ ইব্‌ন মুআম্মার ...... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌. সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, মিম্বর তৈরী হওয়ার পূর্বে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। এরপর যখন মিম্বর তৈরী হল, তখন কাণুটি বেদনায় আর্তনাদ করল । এমন কি আমরা তার আর্তনাদ শুনতে পেলাম। তখন আল্লাহ্‌র রাসূল তার গায়ে হাত বুলালে সে শান্ত হল। বায্যার বলেন, সুলায়মান ইব্‌ন কাছীর ব্যতীত অন্য রাবীদের আমরা জানি না, যারা যুহরীর বরাতে হাদীস ঘর্ণনা করেছেন। আমি বলি, এই সনদটি বেশ উৎকৃষ্ট মানের । এর রাবীরা সকলেই বুখারীর শর্তোত্রীর্ণ। আর সিহাহ সিত্তার সংকলকগণের কেউই তা রিওয়ায়াত করেননি । তবে হাফিয আবু নু'আয়ম দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।