0০017161715 ১৯৪ ॥ আল-বিদায়া ওয়ান নিহায়া করে আল্লাহ্র কাছে তার মর্যাদার কারণে । তাহলে তোমরাই তার সাক্ষাতের জন্য ব্যাকুল হওয়ার অধিক উপযুক্ত। হাফিয আবু নু'আয়ম. তা রিওয়ায়াত করেছেন ওলীদ ইব্ন মুসলিম রে আনাস ইব্ন মালিক সূত্রে । | হযরত আনাস থেকে ভিন্ন একটি সূত্র : আবু নু'আয়ম আবূ বকর ইব্ন খাল্লাদ ..... আনাস (রো) সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি _ বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর গাছের কাণ্ডেহেলান দিয়ে খুতবা দিতেন। (একদিন) কাণটি করুন স্বরে আর্তনাদ করতে লাগল । তখন তিনি তাকে কোলে জড়িয়ে ধরে বললেন, আমি যদি তাকে কোলে জড়িয়ে না ধরতাম তাহলে “সে কিয়ামত দিবস পর্যন্ত বিলাপ করতে থাকত। | তৃতীয় হাদীস জাবির ইব্ন আবদুল্লাহর সূত্রে ইমাম আহমদ ওয়াকী ..... জাবির সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। জাবির (রো) বলেন, একদিন এক আনসারী স্ত্রীলোক বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার একটি ছুতোর গোলাম আছে, আমি কি তাকে আপনার জন্য একটি মিশ্বর বানিয়ে দিতে বলব, যাতে করে আপনি তাতে আরোহণ করে খুতবা দিতে পারেন? তিনি বললেন, অবশ্যই ৷ তখন তার জন্য মিশ্বর বানানো হল । জাবির (রা) বলেন, এরপর জুমু'আর দিন তিনি মিশ্বরে আরোহণ করে খুত্বা দিলেন। জাবির বলেন, তখন যে কাণগুটির উপর দীড়িয়ে ইতিপূর্বে তিনি খুতবা দিতেন, সেটি ছোট শিশুর ন্যায় কাতরাতে লাগল । তখন নবী করীম (সা) বললেন, এই কাণ্টি তার নিকট শ্রন্ত যিক্রের১ সংস্পর্শ হারিয়ে কাদছে। ইমাম আহমদ এভাবেই তা রিওয়ায়াত করেছেন। আর ইমাম বুখারী আবদুল ওয়াহিদ ইব্ন আয়মান সূত্রে ....... জাবির ইব্ন আবদুল্লাহ্ থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমু'আর দিন একটি গাছের অথবা খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে দীড়াতেন, (একদিন) এক আনসারী স্ত্রীলোক বলল (কিংবা পুরুষ লোক) ইয়া রাসূলাল্লাহ! আমরা কি আপনাকে একটি মিশ্বর বানিয়ে দেব? তিনি বললেন, তোমাদের ইচ্ছা হলে দিতে পার। তখন তারা তাকে একটি মিম্বর - বানিয়ে দিল। এরপর জুমু'আর দিন তিনি যখন মিম্বরের দিকে ধাবিত হলেন তখন সেই খেজুর গাছের কাগুটি ছোট শিশুর ন্যায় আর্তনাদ করে উঠল । তারপর তার শিশুর ন্যায় ক্রন্দনরত অবস্থায় নবীজী মিম্বর থেকে নেমে তাকে থামানোর জন্য জড়িয়ে ধরলেন। এ সময় তিনি বললেন, তার কান্নার কারণ হলো খুতবার সময় সে আল্লাহ্র যে যিক্র শুনতে পেত তা থেকে বঞ্চিত হওয়া । এছাড়া ইমাম বুখারী তার সহীহ গ্রন্থের একাধিক স্থানে আবদুল ওয়াহিদ ইব্ন আয়মানের হাদীস সংগ্রহ থেকে হযরত জাবিরের বরাতে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। ১. যিকর বলতে একটি খুত্বাকে বুঝুনো হয়েছে ।- জালালাবাদী (সম্পাদক) দড$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।