Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া . ২৩ তখন ন্যায়পরায়ণ শাসক আবূ বকর বিন আয়্যুবের পুত্র বাদশাহ আল আশরাফ মুসা অঢেল অর্থের বিনিময়ে-তা খরিদ করতে চাইলেন । কিন্তু ব্যবসায়ীটি তা বিক্রি করতে অস্বীকার করলেন । ঘটনাক্রমে এর কিছুদিন পর তার মৃত্যু হলে তা উল্লেখিত বাদশাহর অধিকারে এসে যায়। তিনি তা গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করেন। তারপর যখন তিনি তথাকার কিল্লার পার্খে "দারুল হাদীস আল আশরাফিয়া' নির্মাণ করেন তখন তার একটি ভাপ্তারে তা সংরক্ষণের ব্যবস্থা করেন এবং মাসিক চল্লিশ দিরহাম ভাতা নির্ধারণ করে এ জন্যে স্বতন্ত্র তত্ত্বাবধায়ক নিয়োগ করেন । উল্লেখিত দারুল হাদীসে তা আজও বিদ্যমান রয়েছে। তিরমিযী শামাইলে মুহাম্মাদ ইব্‌ন রাফি প্রমুখ সূত্রে আনাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর একটি কৌটা ছিল, যা থেকে তিনি সুগন্ধি ব্যবহার করতেন। নবী করীম (সা)-এর পানপাত্রের বিবরণ ইমাম আহমদ (র) ইয়াহ্য়া ইব্ন আদম সূত্রে আসিম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি হযরত আনাস (রা)-এর কাছে নবী করীম (সা)-এর পানপাত্র দেখেছি, তা* রূপার পাতে মোড়ানো ছিল । হাফিয বায়হাকী আবু আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্‌ ..... বুখারী আসিম আল্‌ আহ্ওয়াল সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি হযরত আনাস ইব্‌ন মালিকের কাছে নবী করীম (সা)-এর পেয়ালা দেখেছি, তা ফেটে যাওয়ার কারণে রূপার পাত দিয়ে তিনি তা মুড়িয়ে নিয়েছিলেন । তিনি বলেন, তা ছিল অততযুৎকৃষ্ট কাঠের চওড়া ও উত্তম পানপাত্র। হযরত আনাস বলেন, এই পানপাত্রে আমি নবী করীম (সা)-কে এত এত বারের অধিক পান _ করিয়েছি । তিনি বলেন, ইব্‌ন সীরীন বর্ণনা করেছেন, তাতে লোহার একটি কড়া সংযুক্ত ছিল। পরবর্তীতে হযরত আনাস (রা) তাতে স্বর্ণ বা রৌপ্যের কড়া সংযুক্ত.করতে চাইলেন। তখন আবূ তালহা (রা) তাকে বললেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর তৈরী কোন বস্তুতে পরিবর্তন সাধন করো না, তখন আনাস (রা) তার ইচ্ছা পরিত্যাগ করলেন । এ ছাড়া ইমাম আহমদ (র) রাওহ ইব্‌ন উবাদা সূত্রে হাজ্জাজ ইব্ন আনাস থেকে বর্ণনা করে বলেন, একবার আমরা হযরত আনাসের কাছে ছিলাম । তখন তিনি একটি পানপাত্র আনলেন, যাতে তিনটি লোহার পাত এবং একটি লোহার আংটা সংযুক্ত ছিল। তিনি একটি কাল গিলাফের (আবরণের) ভিতর হতে তা বের করলেন। আর তা ছিল এক চতুর্থাংশের চেয়ে কম এবং এক অষ্টমাংশের চেয়ে বেশি। এরপর আনাস ইব্‌ন মালিকের নির্দেশে তাতে পানি ভরে আমাদের কাছে আনা হল। তখন আমরা তা থেকে পান করলাম এবং আমাদের মাথায় ও মুখে ঢেলে নিলাম এবং দরূদ পড়লাম । এটি ইমাম আহমদের একক বর্ণনা । নবী করীম সো)-এর ব্যবহৃত সুরমাদানি ইমাম আহমদ য়াষীদ সূত্রে ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর একটি সুরমাদানি ছিল। প্রতিদিন ন্দ্রা যাওয়ার সময় তিনি তা থেকে উভয় চোখে তিনবার করে সুরমা লাগাতেন। ইমাম তিরমিযী ও ইব্‌ন মাজা ইয়াধীদ ইব্‌ন হারূনের হাদীস থেকে তা বর্ণনা করেছেন। আলী ইব্‌ন মাদীনী বলেন, আমি ইয়াহ্‌য়া ইব্‌ন সায়ীদকে বলতে শুনেছি (একবার) আমি আব্বাস ইব্ন মনসূরকে বললাম, আপনি কি দ$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।