Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৩ আমি কি আপনার জন্য এমন একটি উঁচু আসন বানিয়ে দেবো যাতে বসলেও মনে হবে আপনি দীড়িয়ে আছেন। তারপর সে তার জন্য দুইধাপ বিশিষ্ট একটি মিম্বর বানাল যার তৃতীয় ধাপে তিনি বসতেন । এরপর আল্লাহ্‌র নবী যখন মিম্বরে বসলেন, তখন সেই খেজুর গাছের কাণ্ড আল্লাহ্‌র রাসূলের বিচ্ছেদ বেদনায় গরুর হান্বা হাম্বা রবের ন্যায় আর্তনাদ করে কেঁপে উঠল । তখন আল্লাহ্‌র রাসূল মিম্বর "থেকে নেমে তার আর্তনাদরত অবস্থায় তাকে জড়িয়ে ধরলেন, তখন সে থামলো । তখন তিনি বললেন, কসম এ সত্তার, যার কুদরতি হাতে, মুহাম্মদের প্রাণ, আমি যদি তাকে জড়িয়ে না ধরতাম তাহলে সে আল্লাহ্‌র রাসূলের বিচ্ছেদ বেদনায় কিয়ামত দিবস পর্যন্ত আর্তনাদ করতেই থাকত । এরপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশে তাকে মাটিতে দাফন করা হল । আর হাদীসটি ইমাম তিরমিযী মাহমুদ ইব্‌ন গায়লান আমর ইব্‌ন ইউনুস সূত্রে রিওয়ায়াত করেছেন। এরপর তিনি বলেন, এই সূত্রে এটি “সহীহ গরীব'। হযরত আনাস থেকে ভিন্ন একটি সূত্র হাফিয আবু বক্র আল বায্যার তীর মুসসাদে হুদবা হয আনাস (রো) সূত্রে বর্ণনা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। এরপর যখন মিশ্বর বানানো হল তখন তিনি তাতে স্থানান্তরিত হলেন। তখন এই কাণ্ড থেকে করুন বিলাপধ্বনি শোনা যেতে লাগল । তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে তাকে কোলে জড়িয়ে ধরলেন, তখন সে থামল । তিনি বললেন, আমি যদি তাকে' কোলে জড়িয়ে না ধরতাম তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত বিলাপ ও আর্তনাদ করতে থাকত । এ ভাবেই ইব্‌ন মাজা হাদীসখানি রিওয়ায়াত করেছেন আবু বক্র ইবৃন খাললদ সূত্রে 2 আনাস থেকে এবং হাম্মাদ ইব্ন আম্মার সূত্রে ...... ইব্ন আব্বাস থেকে। হযরত আনাস থেকে ভিন্ন আরেকটি সূত্র ইমাম আহমদ, হাশিম ...... আনাস ইবৃন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন জুমু'আর দিন খুতবা দিতেন তখন তিনি একটি কাষ্ঠ খণ্ডে পিঠ ঠেকাতেন। এরপর যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল তখন তিনি বললেন আমার জন্য একটি মিম্বর তৈরী কর-তার উদ্দেশ্য ছিল সকলকে কথা শোনান । তখন তার জন্য দুইধাপ বিশিষ্ট একটি মিম্বর বানানো হল। এরপর তিনি সেই কাষ্ঠ খণ্ডের পরিবর্তে মিম্বরে স্থানান্তরিত হলেন। হাসান বলেন, আনাস জানিয়েছেন যে, তিনি কাণ্ঠ খণ্ডটিকে সন্তানহারা নারীর ন্যায় আর্তনাদ করতে শুনেছেন। আনাস বলেন, তা এভাবে আর্তনাদ করতে থাকল-অবশেষে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তীর মিশ্বর থেকে নামালেন এবং তার কাছে হেঁটে গিয়ে তাকে কোলে জড়িয়ে ধরলেন। এরপর সে শান্ত হল। এই সনদে এটা ইমাম আহমদের একক বর্ণনা । এছাড়া আবুল কাসিম বাগাতী তা রিওয়ায়াত করেছেন শায়বান ইব্‌ন ফার্রূখ ..... আনাস সূত্রে । তিনি অতিরিক্ত এই অংশ উল্লেখ করেছেন ঃ হযরত হাসান বসরী যখন এই হাদীসখানি রিওয়ায়াত করতেন তখন কেঁদে ফেলতেন। তারপর বলতেন, হে আল্লাহ্‌র বান্দারা! নিজী্ব কাষ্ট খণ্ড আল্লাহ্র রাসূলের প্রতি অনুরাগে ও ব্যাকুলতায় আর্তনাদ -২৫ দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।