Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া যাওয়ার সময় সে বলে গেল, তারা (আমার গোত্র) যদি আমার অনুসরণ করে তাহলে আমি তাদেরকে নিয়ে আপনার কাছে আসব, অন্যথায় আমি একাই আপনার কাছে ফিরে আসব এবং আপনার সাথে থাকব । এই হাদীসের সনদটি বেশ ভাল। কিন্তু সিহাহ সিত্তার সঙ্কলকগণের নি ারারারিমিিউটাগরজনি হার হজ রাসলুল্লাহ্র প্রতি অনুরাগ এবং তীর বিচ্ছেদ বেদনায় খেজুর কাণ্ডের ব্যকুলতা এ বিষয়ে একদল সাহাবী থেকে একাধিক সূত্রে হাদীস বর্ণিত হয়েছে, যা হাদীস শাস্ত্রের ইমামগণের নিকট অকাট্য প্রমাণরূপে বিবেচিত । উবাই ইব্ন কা“ব থেকে প্রথম হাদীস ইমাম শাফিয়ী, ইবরাহীম ইব্ন মুহান্মদ ...... উবাই ইব্‌ন কা'ব সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মসজিদে নববী যখন ছাপরা অবস্থায় ছিল তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর গাছের, (কর্তিত) কীণ্ড সামনে রেখে নামায পড়তেন এবং খুতবা প্রদান কালে তার সাথে ঠেস দিতেন। এরপর (একদিন) তার এক সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি আপনাকে একটি মিশ্বর বানিয়ে দেব যে, জুমু'আর দিন আপনি তার উপরে দীড়িয়ে খুতবা দেবেন আর সকলে ভালভাবে আপনার খুতবা শুনতে পাবে? তিনি বললেন, হা! তখন তার জন্য তিনধাপ বিশিষ্ট একটি মিম্বর বানানো হল, যেগুলি সাধারণত মিম্বরে দেখা যায়। তারপর যখন মিশ্বর বানানো হল এবং আল্লাহ্‌র রাসূল তাকে যথাস্থানে স্থাপন করলেন তখন তার উপর দীড়িয়ে খুতবা দিতে উদ্যত হলেন। এ উদ্দেশ্যে সেদিকে অগ্রসর হওয়ার পথে সেই খেজুর গাছের কাণ্ডকে অতিক্রম করলেন তখন তা আর্তনাদ করে ফেটে চৌচির হয়ে গেল। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইীই ওয়া সাল্লাম যখন তার আর্তনাদ শুনলেন তখন তিনি তার গায়ে হাত বুলালেন. এরপর মিম্বরে ফিরে আসলেন। পরবতীতে যখন নতুনভাবে নির্মাণের উদ্দেশ্যে মসজিদে নববী ভেঙে ফেলা হল তখন হযরত উবাই ইব্‌ন কা'ব সেই কাণুটি নিয়ে গেলেন। আর পরবর্তীকালেও এটা তার কাছে ছিল এবং শেষ পর্যন্ত তা জীর্ণ হয়ে যায় এবং তাকে ঘুণে খেয়ে শেষ করে ফেলে । ইমাম আহমদ ইব্‌ন হাম্বল এভাবেই যাকারিয়্যা ইব্ন আদী ..... উবাই ইব্‌ন কা'ব সূত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন । তাঁর বর্ণনায় রয়েছে 8 তখন তিনি তার গায়ে হাত বুলালেন এবং তা শান্ত হল। তারপর তিনি মিম্বরে ফিরে গেলেন । আর তিনি যখন নামায পড়তেন তখন সেটি তার সামনে থাকত, এছাড়া হাদীসের অবশিষ্টাংশ পূর্বের মতই। এছাড়া ইবন মাজা হাদীসখানি রিওয়ায়াত করেছেন ইসমাঈল ইব্‌ন আবদুল্লাহ রিতা? হযরত আনাস থেকে ছ্িতীয় হাদীস হাফিয আবু ইয়া'লা, আবু খায়ছামা ..... আনাস ইব্‌ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমু'আর দিন খুতবা দেওয়ার সময় মসজিদে রক্ষিত একটি খেজুর কাণ্ডের সাথে হেলান দিতেন । এরপর একদিন জনৈক রোমক এসে তাকে বলল, দড$$.2111001109.0011

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।