0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া বা ১৯১ সারার জালাইহি ওয়া সাল্লাম বললেন, আমি কি তোমাকে কোন নিদর্শন দেখাব? সে বলল, হা। ইব্ন আবৃবাস বলেন, তখন তিনি একটি খেজুরের কীদিকে কাছে ডাকলেন, আর কাঁদিটি . মাটি হেচড়ে অগ্রসর হতে লাগল, অবশেষে তা তার সামনে এসে ঝুঁকে তাকে সিজদা করতে লাগল এবং মাথা উঠাতে লাগল এবং সবশেষে স্থির হয়ে দীড়াল। তারপর তিনি তাকে নির্দেশ দিলে সে স্বস্থানে ফিরে গেল। ইব্ন আব্বাস বলেন, এই নিদর্শন দেখে আমিরী বলল, হে বানু আমির ইব্ন সা'সাআ, আল্লাহ্র কসম, তার কোন কথায়ই আর কখনও আমি তাকে অবিশ্বাস করব না। | জামিন ইনদা নান ডিন টি হাফিয বায়হাকী, আবু নাসর ইব্ন কাতাদা ..... ইব্ন আব্বাস সূত্রে বর্ণনা করেন যে, বলল, কিসের দ্বারা আমি বুঝবো যে, আপনি আল্লাহ্র রাসূল? জবাবে তিনি বললেন, বলতো দেখি, আমি যদি এই খেজুরের কাদিটিকে তার গাছ থেকে ডেকে আনি তাহলে কি তুমি সাক্ষ্য দেবে যে, আমি আল্লাহ্র রাসূল? সে বলল, হাঁ। ইব্ন আবৃবাস (রা) বলেন, তিনি তার কথা মত, খেজুর কাদিটিকে ডাকলেন, তখন *কাদিটি গাছ থেকে নেমে মাটিতে পড়ল এরপর লাফাতে লাফাতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌছে গেল। তারপর তিনি সেটিকে বললেন, এবার তুমি ফিরে যাও। তখন তা স্ব স্থানে ফিরে গেল। তখন সেই বেদুইন বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহ্র রাসূল এবং সে ঈমান আনল । হাফিয বায়হাকী বলেন, ইমাম বুখারী তার “আত্তারীখ' গ্রন্থে মুহাম্মদ ইব্ন সাঈদের বরাতে তা রিওয়ায়াত করেছেন । আমি বলি, সম্ভবত লোকটি প্রথথে তাকে যাদু ভেবেছিল, কিন্তু পরবতীতে ভেবেচিন্তে সে প্রকৃত ব্যাপারটি বুঝতে পেরেছিল । তখন আল্লাহ্ তাকে হিদায়াত করার কারণে সে ঈমান এনেছিল এবং ইসলাম গ্রহণ. করেছিল । আর সঠিক বিষয় আল্লাহই অধিক জানেন। আবু উমর থেকে এ প্রসঙ্গে আরেকটি হাদীস হাকিম আবূ আবদুল্লাহ্ নিশাপুরী আবূ বকর মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ্ ...... ইব্ন উমর সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম । এ সময়.এক বেদুইন আসল । সে যখন তীর নিকটবর্তী হল, তখন তিনি তাকে বললেন, তুমি কোথায় চলেছো হে? সে বলল, আমার পরিবার-পরিজনের কাছে। তিনি বললেন, তোমার কি কোন কল্যাণে আগ্রহ আছে? সে বলল, তা কী? তিনি বললেন, তুমি সাক্ষ্য দেবে যে, এক আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই। তার কোন শরীক নেই আর মুহাম্মাদ তার বান্দা ও রাসূল । সে বলল, আপনি যা বললেন, তার স্বপক্ষে কোন সাক্ষ্য বা . প্রমাণ আছে কি? তিনি বললেন, এই গাছিটিই তার প্রমাণ । এরপর তিনি গাছটিকে ডাকলেন, . আর গাছটি-ছিল উপত্যকার প্রান্তে । তখন গাছটি মাটি হেচড়ে তার-সামনে এসে দীড়াল। তখন তিনি গাছটির কাছে তার রিসালতের স্ব পক্ষে সাক্ষ্য চাইলেন । তখন তা সাক্ষ্য দিল যেমনভাবে তিনি বলেছিলেন । এরপর গাছটি তার স্বস্থানে ফিরে গেল আর বেদুইনটি তার স্বগোত্রে। দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।