Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৃ ১৮৯ আরেকটি হাদীস ইমাম আহমদ, আবু মু'আবিয়া ..... আনাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন একদিন হযরত জিবরীল রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন, আর তিনি তখন মক্কাবাসীদের কারো কারো আঘাতে রক্তাক্ত ও বিষগ্র হয়ে বসেছিলেন । আনাস (রা) বলেন, তখন তিনি তাকে বললেন, আপনার কী হয়েছে? আল্লাহ্‌র রাসূল বললেন, এরা আমার সাথে এই নির্মম আচরণ করেছে । আনাস বলেন, তখন জিবরীল তাকে বললেন, আপনি কি একটি নিদর্শন দেখতে চান? আনাস বলেন, তখন তিনি বললেন, হা । আনাস বলেন-তখন তিনি উপত্যকার পিছনের একটি গাছের দিকে তাকালেন, তারপর তিনি বললেন, আপনি এ গাছটিকে ডাকুন। তখন আল্লাহ্‌র রাসূল গাছটিকে ডাকলেন । তখন গাছটি হেঁটে তার সামনে এসে দাড়াল । তখন জিবরীল বললেন, এবার আপনি তাকে ফিরে যেতে আদেশ করুন তিনি তখন আদেশ করলেন এবং গাছটি. স্ব স্থানে ফিরে গেল। এ নিদর্শন দেখার পর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটা আমার সাস্তবনার জন্য যথেষ্ট । এই হাদীসের সনদ ইমাম মুসলিমের শর্তোত্ীর্ণ, ০০০০৪ ছাড়া আর কেউ তা রিওয়ায়াত করেননি । আতরকটি হাদীস. টির বারা লা জািনারানিজর 2 রা উমর ইবনুল খাত্তাব সূত্রে বর্ণনা করেন যে, একদিন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুশরিকদের কষ্টদায়ক আচরণের কারণে বিষণ্ন অবস্থায় মক্কার হাজুন পাহাড়ের উপরে অবস্থান করছিলেন। এ সময় তিনি বললেন, হে আল্লাহ্‌! আজ আমাকে (সান্তবনামূলক) এমন একটি নিদর্শন দেখান, যার পর আমি আর আমার অবিশ্বাসকারীদের পরওয়া করব না। উমর (রা) বলেন, তখন তিনি মদীনার পাহাড়ী পথের দিক থেকে একটি গাছকে নির্দেশ দিলেন, তখন তা মাটি হেঁচড়ে তার কাছে এসে পৌছল। উমর বলেন, তারপর তিনি তাকে আদেশ করলে তা আবার পূর্বাবস্থানে ফিরে গেল। উমর (রো) বলেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, এর পর আমার গোত্রের যারা আমাকে অবিশ্বাস করবে আমি তাদের পরওয়া করব না। এরপর হাফিয বায়হাকী, হাকিম ও আবূ সাঈদ ইব্‌ন আমর ..... হাসান সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, একবার স্বগোত্রের অবিশ্বাস ও প্রত্যাখ্যানের কারণে দুঃখিত ও বিষগ্ন হয়ে রাসূলুল্লাহ্‌ সান্রাল্লাহু আলাইহি ওয়া সাম্্াম মক্কার কোন গিরিপথের দিকে বের হয়ে আসলেন। এর পর তিনি প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক! আমাকে এমন কোন নিদর্শন দেখান যা দেখে আমি আশ্বস্ত হব এবং আমার এই দুঃখ ও বিষণ্রুতা দূর হয়ে যাবে । তখন আল্লাহ্‌ তা'আলা আমাকে নির্দেশ দিলেন, আপনি এই গাছের যে কোন শাখাকে আহ্বান করুন। হাসান বলেন, তখন তিনি একটি শাখাকে আহ্বান করলেন, এরপর তা স্ব স্থান থেকে মাটি হেঁচড়ে তার কাছে চলে আসল । তখন আল্লাহ্‌র রাসূল তাকে লক্ষ্য করে বললেন, স্বস্থানে ফিরে 'যাও এবং তা স্ব স্থানে ফিরে গেল । তখন তিনি আল্লাহ্‌র প্রশংসা করলেন এবং তার মন প্রসন্ন হলো! আর ইতিমধ্যে দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।