Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া দেবে? তিনি বললেন, আমি তাতে পূর্ণ সেচ দিতে যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু পেরে উঠি না। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, আমাকে কি তুমি তোমার খেজুর থেকে উৎকৃষ্ট একশ" থেজুর বেছে দিবে? তিনি বললেন, জী হ্যা। এরপর রাসূলুল্লাহ সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডোল হাতে তুলে নিলেন এবং কিছুক্ষণের মধ্যেই তীর বাগানের সেচ পূর্ণ করলেন। এমন কি আনসারী বললেন, আমার বাগান ভেসে গেল। এরপর আল্লাহ্‌র রাসুল তার খেজুর থেকে একশ'টি খেজুর বেছে নিলেন। রাবী বলেন, এরপর তিনি ও তার সাহাবীগণ তৃপ্তির সাথে খেলেন। তারপর আনসারীকে একশ" খেজুর ফিরিয়ে দিলেন, যেমনটি তিনি তার কাছ থেকে নিয়েছিলেন। এই হাদীসটি 'গরীব"। হাফিয ইব্‌ন আসাকির নবুওয়াতের প্রমাণাদি আলোচনা প্রসঙ্গে তা'উল্লেখ করেছেন । আর ইতিপূর্বে হযরত সালমান ফারসী (রা) ইসলাম গ্রহণের আলোচনায় এ খেজুর গাছের বিষয়টি উল্লেখিত হয়েছে যা হযরত সালমানের জন্য রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ হাতে রোপণ করেছিলেন । আর পরবর্তীতে এগুলির মধ্যে একটি গাছও নষ্ট হয়নি; বরং সকল গাছেই ফল ধরেছিল আর সেগুলোর সংখ্যা ছিল তিনশ'। তন্বপ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সব্ণৃদ্ধির বিষয়টিও উল্লেখিত হয়েছে, যখন তিনি স্বর্ণখণুটি তার জিহ্বায় রেখে উল্টিয়েছিলেন। তি সি কিন আযাদ হয়েছিলেন। রা জরা রন | ইমাম মুসলিম যে হাদীসখানি হাতিম ইব্‌ন ইসমাঈল ..... জাবির ইব্ন আবদুল্লাহ্‌ সুত্রে বর্ণনা করেন, তা ইতিপূর্বে বিগত হয়। জাবির বলেন, একবার আমরা নবী করীম সাল্লাল্লাহু _ আলাইহি ওয়া সাল্লামের সাথে সফরে ছিলাম। পথিমধ্যে এক প্রশস্ত উপত্যকায় অবতরণ করলাম । রাসূলুর্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তীর প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে বের হলেন । তখন আমি একটি পানির পাত্র হাতে তাকে অনুসরণ করলাম । কিছুদুর অগ্রসর হওয়ার পর তিনি আড়াল হওয়ার মত কোন কিছু দেখতে পেলেন না। এমন সময় উপত্যকার প্রান্তে দু'টি গাছ দেখা গেল । তখন তিনি তাদের একটির দিকে অগ্রসর হয়ে তার একটি ডাল ধরে বললেন, আল্লাহ্‌র হুকুমে আমার জন্য ঝুঁকে যাও। গাছটি তৎক্ষণাৎ নাকে লাগাম পরিহিত উটের ন্যায় ঝুঁকে গেল। আর তিনি উভয় গাছের মধ্যবর্তী স্থানে পৌছলেন। উভয়টিকে একত্র করে তিনি বললেন, আল্লাহ্‌র হুকুমে আমাকে আড়াল করে একত্র হয়ে যাও, তখন গাছ দু'টি একত্র হয়ে গেল। জাবির (রা) বলেন, আমি তখন দৌড়ে সরে যেতে লাগলাম এই আশঙ্কায় যে, আমার নৈকট্য অনুভব করলে তিনি দূরে সরে যাবেন । আমি তখন বসে বসে ভাবছি এমন সময় দেখতে পেলাম রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরে আসছেন, আর গাছটিও . পৃথক হয়ে স্ব-স্ব কাণ্ডের উপর সোজা হয়ে দীড়িয়েছে। এ সময় আমি তাকে একবার থেমে দাড়িয়ে তার মাথা দিয়ে এভাবে ডানে-বামে ইঙ্গিত করতে দেখেছি। আর পূর্ণ হাদীসখানি পানি এবং সমুদ্র নিক্ষিপ্ত বিশালাকৃতির মাছের ঘটনায় উল্লেখিত হয়েছে । প্রশংসা ও অনুগ্রহ আল্লাহ্‌র । দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।