0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৭ (সোমনের পা) দাও । তখন আমি তাকে তা দিলাম । এরপর তিনি বললেন, আবূ" রাফি", আমাকে ' আরেকটি সামনের পা দাও! তখন আমি তাকে তা দিলাম ৷ এরপর তিনি আবার বললেন, আবূ রাফি“ আমাকে আরেকটি সামনের পা দাও। আমি তখন বললাম, ইয়া রাসূলাল্লাহ! কোন বকরীর সামনের পা কি দু'টির বেশি থাকে ? আমার কথা শুনে তিনি বললেন, যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ চাইতাম, তুমি ততক্ষণ দিয়ে যেতে পারতে । আর হাদীসখানি হযরত আবু হুরায়রা সূত্রেও বর্ণিত হয়েছে। | ইমাম আহমদ, যাহ্হাক ..... আবু হুরায়রা (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার একটি বকরী রান্না (ভুনা) করা হল । তখন রাসূলুল্লাহ্ সো) (আবু রাফিকে) বললেন, আমাকে একটি সামনের পা দাও! তখন আমি তাকে তা দিলাম । এরপর তিমি বললেন, আমাকে আরেকটি সামনের পা দাও। তখন আমি আবার তাকে তা দিলাম । এরপর তিনি আবার বললেন, আমাকে আরেকটি সামনের পা দাও। তখন সে (আবূ রাফি) বলল, ইয়া রাসূলাল্লাহ! বকরীর সামনের পা তো দু'টিই হয়ে থাকে । তখন নবী করীম (সা) বললেন, (আবু রাফি!) তুমি যদি (চুপ থেকে) তা খুঁজতে, তাহলে তা অবশ্যই পেতে । . আরেকটি হাদীস . ইমাম আহমাদ বর্ণনা ফরেন ওকী' ...... টিসি ররর হযে বলেন, (একবার) আমরা চারশ" চল্লিশ জন রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে এসে খাদ্যশস্য চাইলাম । তখন নবী করীম (সা) হযরত উমরকে বললেন, ওঠো, ওদেরকে দান কর । তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে তো আমার এবং আমার পোব্যদের সীমিত খাদ্যশস্য ব্যতীত বাড়তি কিছু নেই । ওকী' বলেন, হাদীসে ব্যবহৃত “ফায়য' শব্দটি আরবদের কাছে চারমাস সময় বুঝায় । তিনি আবার বললেন, যাও, তাদেরকে দান কর । তখন উমর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ আপনার আদেশ শিরোধার্য। রাবী বলেন, তখন উমর উঠলেন এবং তার সাথে আমরাও উঠলাম । এরপর তিনি আমাদেরকে নিয়ে-তার খাদ্যভান্ডারে উঠলেন, এবং তার কোমর থেকে চাবি বের করে দরজা খুললেন । দাকীন বলেন, দরজা খুলতেই দেখা গেল সেখানে ছোট-খাটো একটি উটের আকারের খেজুরের স্তুপ । উমর বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মাফিক নিয়ে নাও। রাবী বলেন, তখন আমাদের প্রত্যেকে তার প্রয়োজন মাফিক নিল। এরপর আমি ফিরে তাকালাম- আর আমি ছিলাম সর্বশেষ জন_ আমার মনে হল আমরা তার খেজুরের স্তূপ থেকে একটিও হ্থাস করিনি। এছাড়া ইমাম আহমাদ তা রিওয়ায়াত করেছেন, মুহাম্মাদ ও ইয়া“লা, আবু উবায়দ সুত্রে ...... দাকীন (রা) থেকে । আর ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছেন আবদুর রহীম. ইবৃন মুতাররফ আররুওয়াসী ..... ইসমাঈল সূত্রে । আরেকটি হাদীস আলী ইব্ন আবদুল আযীয আবু নু'আয়ম ..... আবূ রজা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জনৈক আনসারীর খেজুর বাগানে প্রবেশ করলেন, তখন তিনি আকম্মিকভাবে আল্লাহ্র রাসূলের সম্মুখে পড়ে গেলেন । তখন তিনি তাকে বললেন, যদি আমি তোমার এই বাগানে পুর্ণ সেচ দিই তাহলে তুমি তার কী বিনিময় দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।