Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া আনিয়ে গড়গড়া করে কুলি করলেন এবং তার আঙ্লসমূহ ধুয়ে নামাযে দীড়ালেন। তারপর তাদের কাছে ফিরে ঠান্ডা গোশত পেলেন, তখন তা থেকে খেলেন। এরপর মসজিদে প্রবেশ করে নামায পড়লেন, কিন্তু তার পূর্বে কোন পানি স্পর্শ করলেন না। আবু রাফি থেকে অন্য একটি বর্ণনা সূত্র ইমাম আহমদ, নাওফল ..... আবূ রাফি' সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য একটি বকরী- ভুনা করে আনা হল। তিনি আমাকে বললেন, হে আবু রাফি'! আমাকে বকরীর সামনের পা দাও । আমি তখন তাঁকে তা ধরিয়ে দিলাম । তারপর তিনি বললেন, হে আবূ রাফি“! আমাকে “সামনের পা" দাও! তখন আমি তাঁকে আরেকটি সামনের পা ধরিয়ে দিলাম । অতঃপর তিনি আবার বললেন, আবূ রাফি আমাকে সামনের পা দাও । তখন আমি তাকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! একটি বকরীর সামনের পাতো দু'টোই হয়ে . থাকে । আমার কথা শুনে তিনি বললেন, যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতবার চাইতাম, তুমি ততবার দিতে পারতে । আবূ রাফি* বলেন, বকরীর সামনের পায়ের গোশত নবী করীম (সা)-এর খুব পছন্দ ছিল। আমি বলি এ কারণেই খয়বারের অভিশপ্ত ইয়াহুদীরা যখন বিষয়টি ' জানতে পারল, তখন তারা যায়নাব ইয়াহুদীর হাধিরকৃত বকরীর সামনের পায়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করতে চেয়েছিল। তখন (আল্লাহ্‌র কুদরতে) বকরীর সেই বাহুই (সামনের পা) তাকে তার ভিতরের বিষ সম্বন্ধে অবহিত করেছিল, যখন তিনি তা থেকে কামড় দিয়ে সামান্য একটু ছিড়েছিলেন। আর এ ঘটনা আমরা খায়বার অভিযানের আলোচনায় বিশদভাবে উল্লেখ করেছি। আরেকটি বর্ণনা সূত্রে | | হাফিয আবু ইয়া'লা, আবূ বকর ইব্ন আবূ শায়বা সূত্রে ..... উবায়দুলাহ্‌ ইবন আবূ রাফি'র মাওলা কাইদ সূত্রে তিনি বলেছেন, খন্দক যুদ্ধের দিন আমি একটি পাত্রে একটি ভুনা : বকরী নিয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আসলাম । তখন তিনি (আবূ রাফি'কে) বললেন, হে আবূ রাফি“! আমাকে বকরীর সামনের (একটি) পা দাও! তখন আমি তাকে তা" দিলাম । এরপর তিনি বললেন, আবু রাফি'! আমাকে (বকরীর) সামনের পা দাও । তখন আমি তাকে তা' দিলাম । এরপর তিনি আবার বললেন, আবু রাফি“, আমাকে আরেকটি সামনের পা দাও, তখন আমি বললাম, বকরীর সামনের পাতো দু'টিই হয়ে থাকে । তিনি বললেন, তুমি যদি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ চাইতাম তুমি আমাকে তা দিয়ে যেতে পারতে । অবশ্য এই সূত্রে হাদীসের সনদে বিচ্ছিন্নতা রয়েছে। এছাড়া আবু ইয়া*লা, মুহাম্মদ ইব্ন আবূ বকর ...... উবায়দুল্লাহ্‌ ইব্ন আবূ রাফি“ থেকেও বর্ণনা করেন যে, তার দাদী সালমা তাকে জানিয়েছেন যে, (একবার) নবী করীম (সা) আবু রাফি“র কাছে একটি বকরী পাঠালেন । আর আমার জানা মতে তা খন্দকের দিন- তখন আবু রাফি“ তা ভুনা করে (তার কাছে) নিয়ে চললেন, উল্লেখ্য যে, এর সাথে কোন রুটি ছিল না। খন্দক (পরিখা) থেকে ফেরার পথে নবী করীম (সা) তার সাক্ষাৎ পেলেন। তখন তিনি বললেন, হে আবু রাফি“, তোমার সাথের ভুনা বকরীটি রাখ। তখন আবু রাফি“ তা রাখলেন। এরপর তিনি বললেন, আবূ রাফি“! আমাকে একটি বাহু দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।