Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৫ আসতেন এবং তাকে নিয়ে গিয়ে রাতের খাবার খাইয়ে দিতেন। কিন্তু এক রারে আমাদের কাছে কেউ আসল না এবং পরদিন সকাল হল । এভাবে পরের রাত্রিতেও আমাদের কাছে কেউ আসল না। তখন আমরা রাসূলুল্লাহ (সা)-এর কাছে গিয়ে আমাদের অবস্থা জানালাম । এরপর তিনি তার প্রত্যেক সহধর্মিণীর কাছে খবর পাঠালেন, তাদের কারো কাছে কিছু আছে কিনা । কিন্তু তাদের প্রত্যেকেই কসম করে বলে পাঠালেন যে, তাদের কারো গৃহে কোন প্রাণীর খাবার মত কিছুই নেই। এ অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশে তারা সমবেত হল তখন তিনি দু'আ করলেন, হে আল্লাহ্‌! আমি আপনার অনুগ্রহ ও দয়া প্রার্থনা করছি, কেননা, তা আপনারই হাতে । আপ্রনি ছাড়া কেউ তার মালিক নয়। এরপর. কিছুক্ষণ. যেতে না যেতেই জনৈক অনুমতি প্রার্থনাকারী ভিতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করল । তখন দেখা গেল সে একটি ভুনা বকরী এবং রুটি নিয়ে হাযির। তারপর আল্লাহ্‌র রাসূলের নির্দেশে তা' আমাদের সামনে রাখা হল। তখন আমরা পেট ভরে খেলাম । আমাদের খাওয়া শেষে আন্নাহ্‌র রাসূল আমাদেরকে বললেন, আমরা আল্লাহ্‌র কাছে তার অনুগ্হ ও দয়া উভয়টি প্রার্থনা করেছি। এটা হল তার অনুগহ আর তিনি তাঁর দয়াকে আমাদের জন্য নিজের কাছে সঞ্চিত রেখেছেন। বকরীর পা সংক্রান্ত হাদীস ইমাম আহমদ বর্ণনা করেন, ইসমাঈল ...... বানু নিফারের জনৈক ব্যক্তি সূত্রে, তিনি বলেন, আমাকে অমুক ব্যক্তি বর্ণনা করেন যে, (একবার) রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে কিছু গোশত ও রুটি আসল। তখন তিনি বললেন, আমাকে বক্রীর সামনের পা দাও । তখন তাঁকে তা' দেয়া হল। তারপর বললেন, আমাকে “সামনের পা” দাও। তখন তাকে আরেকটি সামনের পা দেয়া হল। তারপর তিনি আবার বললেন, আমাকে সামনের পা দাও, তখন বলা হল, ইয়া রাসূলাল্লাহ্‌! একটা বকরীর সামনের পা তো দু'টিই হয়ে থাকে । তখন তিনি বললেন, তোমার পিতার শপথ! তুমি যদি চুপ থাকতে, তাহলে আমি যতবার চাইতাম ততবারই সামনের পা নিতে থাকতাম । সালিম বলেন; হাদীসের এই কসমের অংশটুকু অগ্রহণযোগ্য । আমি আবদুল্লাহ ইব্‌ন উমরকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (সা) ইরশাদ. করেন, আল্লাহ্‌ তা“আলা তোমাদেরকে তোমাদেরকে পিতৃপুরুষদের নামে শপথ করতে নিষেধ করেছেন । আর এভাবেই এই হাদীসের সনদটি এসেছে। এতে দু'জন অজ্ঞাত রাবী রয়েছেন। অবশ্য অন্যান্য সৃতেও তা বর্ণিত হয়েছে। ইমাম আহমদ খালফ.ইবনুল ওলীদ সূত্রে বা নবী আলায়হিস সালামের মাওলা আবু রাফি' থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একবার তার কাছে.একটি বক্রী হাদিয়া আসল তখন তিনি তা ডেগে তুলে রাখলেন । এমন সময় রাসূলুল্লাহ্‌ সা) প্রবেশ করে বললেন, এটা কী আবু রাফি ? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! হাদিয়া আসা একটি বকরী, আমি তা ডেগে রান্না করছি। তখন তিনি বললেন, আবৃ.রাফি! আমাকে বকরীর সামনের পা দাও। আমি তাকে একটি সামনের পা দিলাম । তারপর তিনি বললেন, আমাকে আরেকটি সামনের পা দাও। তখন আমি তাকে অপর সামনের পা'টি দিলাম । তারপর.তিনি আবার বললেন, আমাকে আরেকটি. সামনের পা দাও । তখন আবু রাফি' বললেন, ইয়া রাসূলাল্লাহ! বকরীর সামনের পা তো দু'টিই হয়ে থাকে । তখন রাসূলুল্লাহ (সা) বললেন, 'আবূ রাফি! তুমি যদি চুপ থাকতে তাহলে আমাকে একের পর এক বকরীর সামনের পা দিতে থাকতে । এরপর তিনি পানি ৯৪ দড$$.2111001109.0011

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।