0০017161715 ২২ আল-বিদায়া ওয়ান নিহায়া পাগড়ি ছিল। ওকী' মুসাবির আলওয়ার্রাক সুত্রে হুরায়ছ (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ . (সা) লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন । এ সময় তীর মাথায় ছিল একটি তৈলাক্ত (কালচে) পাগড়ি । শেষোক্ত এই বর্ণনা দু'টি ইমাম তিরমিযী তার শামাইলে উল্লেখ করেছেন । এ ছাড়া তিনি আদ্ দারাওয়ারদীর হাদীস থেকে ইব্ন উমর (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা). যখন পাগড়ি পরতেন তখন তা উভয় কাধের মাঝে ঝুলিয়ে দিতেন। হাফিয আবু বকর আল বায্যার তার মুসনাদে আবু শায়বা ইবরাহীম ইব্ন আবদুল্লাহ্ আনাস ইব্ন মালিক থেকে বর্ণনা করেন যে, তাঁর (আনাসের) কাছে রাসূলুল্লাহ্ (সা)-এর একটি লাঠি ছিল। তিনি মৃত্যুবরণ করলে লাঠিটি তার কাফন ও পার্শদেশের মধ্যখানে রেখে তার সাথে দাফন করে দেন। বর্ণনা শেষে বায্যার মন্তব্য করেন যে, মিথওয়াল ইব্ন রাশিদ ব্যতীত অন্য কোন রাবী এই ঘটনা বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই। তিনি সত্যবাদী, তবে শিয়াপন্থী । আর এ বর্ণনাটিকেও শিয়াগ্রীতির প্রকাশ বলে ধরে নেয়া যায়। আর হাফিয বায়হাকী এই হাদীস বর্ণনা করার পর মন্তব্য করেন, এই হাদীসখানি মিখওয়াল ইব্ন রাশিদ সূত্রে বর্ণিত। তিনি শিয়াপস্থী এবং ইসরাঈল সূত্রে এমন সব বর্ণনার অবতারণা করে থাকেন, যা অন্য কেউ করে না। আর তীর বর্ণিত হাদীসসমূহে দুর্বলতা প্রকাশ্য ও সুস্পষ্ট । নবী করীম (সা)-এর ব্যবহৃত পাদুকার বর্ণনা সহীহ বুখারীতে ইব্ন উমর (রা) সুত্রে প্রামাণ্য বর্ণনা রয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) সিবতী (পাকা চামড়ার) পাদুকা পরতেন। আর তা হল লোমমুক্ত পাকা চামড়ার পাদুকা । এ ছাড়া ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে মুহাম্মদ ইব্ন মুকাতিল ..... ঈসা ইব্ন তাহমান থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদা হযরত আনাস (রা) আমাদের কাছে ফিতাযুক্ত এক জোড়া পাদুকা নিয়ে আসলেন । তখন ছাবিত আল বুনানী বললেন, এ হল নবী করীম (সা)-এর পাদুকা । হাদীসখানি ইমাম বুখারী কিতাবুল খুমুস-এ আবদুল্লাহ্ ইব্ন মুহাম্মদ ঈসা ইব্ন তাহমান (র) সুত্রে আনাস (রা) থেকে রিওয়ায়াত করেছেন । ঈসা বলেন, (একবার) আনাস (রা) আমাদের কাছে একজোড়া পশমবিহীন চামড়ার জুতা বের করে আনলেন, যাতে দুটি করে ফিতা ছিল। পরবতীতে হযরত আনাসের বরাতে ছাবিত বুনানী আমাকে বর্ণনা করেছেন যে, বস্তুত সে দু'টি নবী করীম (সা)-এর পাদুকা ছিল। আহমদ ইব্ন মানী' সূত্রে ইমাম তিরমিযী শামাইল অধ্যায়ে তা বর্ণনা করেছেন। শামাইলে ইমাম তিরমিযী আবু কুরায়ব সূত্রে ইব্ন আব্বাস (রা) থেকে আরো বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর পাদুকার ফিতা ছিল দু'ভাজ করা। ইসহাক ইবৃন মনসূর সূত্রে আবূ হুরায়রা (রা) থেকে তিনি আরো বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর পাদুকার দু'টি ফিতা ছিল। মুহাম্মাদ ইব্ন মারযুক সূত্রে আবু হুরায়রা (রা) থেকে তিরমিযী বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর পাদুকার দু'টি ফিতা ছিল (গিরাযুক্ত), হযরত আবূ বকর ও উমরেরও এরূপই ছিল । আর তাতে প্রথম একটি গিরা দেন হযরত উসমান (র1)। জাওহারী বলেন, || |. (কোফ হরফে কাসরা যোগে) হল পায়ের মধ্যমা ও তার সংলগ্ন আঙ্গুলের মধ্যবর্তী ফিতা । আমার গগ্রন্থকারের) বক্তব্য হল, ছয়শ' হিজরীর ক্রান্তিকাল ও তার পরবতীঁকালে ইব্ন আবুল হাদরাদ নামক এক ব্যবসায়ীর কাছে রক্ষিত এক পাটি পাদুকার খ্যাতি ছড়িয়ে পড়ে যে, তা নবী করীম (সা)-এর ব্যবহৃত পাদুকা । ডড$৮$.2111001109.0011
— Page 18 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.