0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৩ সহযোগিতা কামনা করলেন । তখন তিনি তার সাথে একটি স্ত্রীলোকের বিবাহ দিলেন। এরপর লোকটি যখন মোহরানা স্বরূপ স্ত্রীকে কিছু দিতে চাইল তখন কিছু পেল না। এ অবস্থা দেখে রাসূলুল্লাহ্ (সা) আবূ রাফি" ও আবূ আয্যুবকে তার বর্ম দিয়ে পাঠালেন । তখন তারা তা জনৈক ইয়াহুদীর কাছে বন্ধক রেখে তিরিশ সা" যব নিয়ে আসলেন । এরপর আল্লাহ্র রাসূল তা' তাকে দিয়ে দিলেন। নাওফাল বলেন, আমরা সেই যব থেকে ছয়মাস পর্যস্ত খেলাম । এরপর আমরা তা মেপে দেখলাম তার পরিমাণ অপরিবর্তিত রয়েছে। নাওফাল বলেন, যখন আমি আল্লাহ্র রাসূলকে বিষয়টি অবহিত করলাম । তখন তিনি বললেন, যদি তুমি তা না মাপতে তা'হলে তা থেকে সারাজীবন খেয়ে যেতে পারতে । আরেকটি হাদীস হাফিয- বায়হাকী “আদৃদালাইল' গ্রন্থে আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ ...... আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন যে,.-তিনি বলেছেন। এক ব্যক্তি তার পোষ্য পরিজনের কাছে এসে তাদের অভাব-অনাহার দেখে মরুভূমির উদ্দেশ্যে বের হয়ে গেল । তখন তার স্ত্রী দু'আ করল, হে আল্লাহ! আমাদেরকে রুটি প্রস্তুতের ন্যায় উপকরণ দান করুন৷ রাবী বলেন, হঠাৎ তখন দেখা গেল বরতন খামীর বা গাজলাতে পূর্ণ, ধাতা দানা পিষছে, এবং তন্দুর রুটি ও ভুনা গোশতে পরিপূর্ণ । আবু হুরায়রা (রা) বলেন, এরপর তার স্বামী ফিরে এসে জিজ্ঞেস করল, তোমাদের কাছে কিছু আছে কি ৭ স্ত্রী লোকটি বলল, হা, আল্লাহ্ রিযিক দান করেছেন। এরপর সে যাতা উঠিয়ে তার আশপাশ ঝাড় দিয়ে নিল। এরপর যখন বিষয়টি নবীজীকে জানানো হল তখন তিনি বললেন, সে যদি তা না উঠাত তবে তা কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকতো । ্ , তদ্রুপ তিনি আলী ইব্ন আহমদ ..... আবু হুরায়রা সুত্রে বর্ণনা করেন যে,আনসারদের এক ব্যক্তি অভারগ্রস্ত ছিল । স্ত্রী-পরিজনের কাছে কিছু না পেয়ে সে বেরিয়ে গেল। তখন তার স্ত্রী ভাবল, আমি যদি আমার ধাঁতা ঘর্ঘর শব্দে ঘোরাতে থাকি এবং চুলায় খেজুর গাছের ডালপাতা দিয়ে আগুন জ্বালিয়ে দিই, তাহলে আমার প্রতিবেশীরা যীতার (ঘর্ঘর) শব্দ শুনবে এবং আগুনের ধোঁয়া দেখে ভাববে আমাদের কাছে নিশ্চয়ই খাবার আছে আর আমাদের কোন অভাব নেই! তখন সে উঠে গিয়ে তার চুলায় আগুন জ্বালিয়ে দিল এবং বসে বসে যীতা ঘুরাতে লাগল । আবু হুরায়রা (রা) বলেন, এরপর তার স্বামী ফিরে এসে যাঁতার ঘর্থর শব্দ শুনল । আর তরী লোকটি উঠে তার জন্য দরজা খুলতে গেল | তখন সে বলল, তুমি কি পিষছিলে ? উত্তরে সে তাকে ব্যাপারটি খুলে বলল । এরপর তারা দু'জন ভিতরে প্রবেশ করে দেখল, তাদের যীতা : ঘুরছে আর ময়দা গড়িয়ে পড়ছে। এরপর তাদের বাড়ির সব পাত্র ময়দায় পূর্ণ হয়ে গেল তারপর সে তার চুলায় গিয়ে দেখল তা রুটিতে পূর্ণ। এ সময় তার স্বামী গিয়ে নবী করীম (সা)-এর কাছে তা উল্লেখ করলে তিনি রললেন, তারপর যাতার কী হল ? তখন সে বলল, আমি তা উঠিয়ে ঝেড়ে ফেলেছি। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, যদি তোমরা তাকে তার অবস্থায় ছেড়ে দিতে তাহলে আমার জীবদ্দশা পর্যন্ত (অথবা তোমাদের জীবদ্দশা পর্যস্ত) তা তোমাদেরকে ময়দা সরবরাহ করে যেতো । এই হাদীসটি সনদ ও পাঠ বিবেচনায় গরীব পর্যায়ের । দড$$.2111001109.0011
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।