Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া খেলাম, এ সময় আমি গুনে গুনে চুয়ান্টি খেজুর খেলাম । সবগুলিকে আমি গুণছিলাম আর " সৈগুলির আঁটি আমার অন্য হাতে ছিল। আর আমার সঙ্গীদ্ধরও আমার মতই করছিলেন। তাদের প্রত্যেকে পঞ্চাশটি করে খেজুর খেলেন। এরপর আমরা যখন আমাদের হাত উঠালাম তখন দেখতে পেলাম যে, সেই সাতটি খেজুর যেমন ছিল তেমনিই রয়েছে। এরপর নবী করীম (সো) বললেন, যদি আমার রব থেকে লজ্জাবোধ না করতাম তাহলে মদীনায় ফিরে যাওয়া পর্যস্ত আমি তা থেকে নিয়ে আমাদের সর্বশেষ ব্যক্তি পর্যস্ত এই খেজুর থেকে খেয়ে যেতে পারতাম । পরিশেষে যখন তিনি মদীনায় ফিরে 'আসলেন, তখন মদীনাবাসী এক ছোট বালকের সাক্ষাৎ পাওয়া-গেল। তখন তিনি সেগুলিকে সেই বালকের হাতে দিয়ে দিলেন আর সে তা চিবাতে চিবাতে চলে গেল। আরেকটি হাদীস বুখারী ও. মুসলিম আবু উসামার হাদীস সংথহ থেকে হিসাম ইব্‌ন উরওয়া ..... আইশা রো) সুত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ সো) যখন ওফাত লাভ করেন তখন আমার গৃহে কোন প্রাণীর খাওয়ার.মত কিছুই ছিল না। শুধুমাত্র খাওয়ার পর বেঁচে থাকা . কয়েক মুঠো যব ছাড়া, যা আমার ঘরের একটি তাকে রাখা ছিল। দীর্ঘদিন আমি তা থেকে খেলাম । অবশেষে আমি তা পরিমাপ করলাম এরপর তা ফুরিয়ে গেল। আরেকটি হাদীস ইহরাম 2 জাবির (রা) সূত্রে বর্ণনা করেন যে, একবার এক ব্যক্তি নবী করীম (সা)-এর কাছে এসে খাবার প্রার্থনা করল । তখন তিনি তাকে আধা ওসাক পরিমাণ যব দান রুরলেন। এরপর এ ব্যক্তি তার স্ত্রী এবং তাদের এক অতিথি তা . থেকে খেতে থাকল । অবশেষে একদিন সে তা মাপল। তখন তা ফুরিয়ে গেল। লোকটি যখন নবী করীম (সা)-এর কাছে এসে তা জানাল তখন তিনি বললেন, যদি তুমি তা না মাপতে তাহলে তোমরা তা খেতে থাকতে এবং তা তোমাদের জন্য স্থায়ী হতো । এই একই সনদে জাবির (রা) থেকে বর্ণিত আছে যে, উন্মুমালিক (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে তার ছোট বয়ামে ঘি-হাদিয়া পাঠাতেন। আর তীর সন্তানেরা তার কাছে এসে ব্যঞ্জন চাইত, আর তার ' কাছে থাকত না, তখন তিনি সেই ঘিয়ের বয়াম-যাতে করে আল্লাহর রাসূলের কাছে হাদিয়া পাঠাতেন তা খুলে দেখতেন তাতে ঘি রয়েছে। এভাবে ঘিতে তার গৃহের ব্যঞ্জনের কাজ হতে লাগল । অবশেষে একদিন তিনি তা নিংড়ে ফেলায় সেই ঘি নিঃশেষ হয়ে গেল। তিনি যখন রাসূলুল্নাহ্‌ (সা)-এর কাছে এসে ঘটনা জানালেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি তা নিংড়িয়েছ? তিনি বললেন, জী হা। তখন আল্লাহর রাসূল বললেন, যদি তুমি তা না নিংড়াতে তাহলে তা পূর্বের অবস্থায় বহাল থাকত । আর হাদীস দু'টি ইমাম আহমদ বর্ণনা করেছেন মুসা টি হযরত জাবির সূত্রে । হাফিয বায়হাকী ..... আবূ আবদুল্লাহ্‌ আল-হাফিষ ..... নাওফাল ইবনুল হারিস ইব্‌ন আবদুল মু্তালিব সূত্রে বর্ণনা করেন যে, তিনি বিবাহ করার জন্য রাসূলুল্লাহ্‌ (সা)-এর দ$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।