Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮১ ছোট্ট এক সাথী ২. হযরত উসমানের শাহাদাত, আর ৩. সেই থলেটা খোয়া যাওয়া । এ সময় তাকে জিজ্ঞাসা করা হল, আপনার সেই -থলেটা কী হে আবু হুরায়রা ? জবাবে তিনি বললেন, একবার আমরা কোন এক সফরে রাল্সূলুল্লাহ্‌ (সা)-এর সাথে ছিলাম তখন তিনি বললেন, হে আবু হুরায়রা! তোমার সাথে কি (খাওয়ার মত) কিছু আছে ? আবু হুরায়রা বলেন, আমি বললাম, থলেতে একটি খেজুর আছে। তিনি বললেন, তা নিয়ে এসো। তখন আমি খেজুরটি বের করে তার কাছে নিয়ে আসলাম । আবু হুরায়রা বলেন, তিনি তখন সেটিকে ছুঁয়ে দিয়ে দু'আ করলেন । তারপর.আমাকে বললেন, এবার তুমি দশজনকে ডেকে নিয়ে এসো! তখন আমি দশজনকে ডেকে আনলাম এবং তারা সকলে পেট ভরে খেলো । এভাবে দশজন দশজন করে ফৌজের সকলে খেলো এবং আমার থলেতে খেজুরের কিছু অংশ রয়ে গেল । তিনি আমাকে বললেন, আবু হুরায়রা! যখন তোমার খেজুর নেয়ার ইচ্ছা হবে, তখন তাতে হাত দিয়ে নিয়ে নিও। আর তাকে দান করা থেকে ঠেকিয়ে রেখো না। আবু হুরায়রা বলেন, এরপর আমি সেই থলে থেকে নবী করীম (সা)-এর জীবদ্দশায় হযরত আবূ বকরের সম্পূর্ণ খিলাফতকাল, হযরত উমরের সম্পূর্ণ খিলাফতকাল এবং হযরত উসমানের খিলাফতকাল পর্যন্ত খেয়েছি। হযরত উছমান যখন নিহত হলেন, তখন আমার সর্বস্ব এবং থলিটি খোয়া গেল। আমি তা থেকে কী পরিমাণ খেজুর খেয়েছি জান? দুইশ" ওয়াসাকেরও বেশি! ভিন্ন একটি সূত্র ইমাম আহমদ, আবু আমির ..... আবু হুরায়রা সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে কয়েকটি খেজুর দিলেন তখন আমি তা একটি থলেতে ভরে ঘরের ছাদে ঝুলিয়ে রাখলাম । এরপর আমরা তা থেকে খেতে থাকলাম এরপর শামবাসী কর্তৃক মদীনা আক্রান্ত হলে তা শেষ হয়ে গেল। এটি ইমাম আহমদের একক বর্ণনা। এ প্রসঙ্গে ইরবাঘ্‌ ইব্ন সারিয়ার হাদীস ইব্‌ন আসাকির তাঁর জীবনী আলোচনায় ওয়াকিদীর সূত্রে তা রিওয়ায়াত করেছেন। ওয়াকিদী ইব্‌ন আবূ সাবুরা ..... ইরবায সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, গৃহে অবস্থানকালে এবং সফরে আমি আল্লাহ্‌র রাসূলের দরজায় অবস্থান করতাম তাবুকে অবস্থানকালে কোন এক রাত্রে আমরা দেখলাম অথবা আমরা কোন প্রয়োজন থেকে ফিরে দেখলাম যে, রাসূলুল্লাহ্‌ সো) ও তার কাছে যারা ছিলেন তারা রাতের খাবার খেয়ে নিয়েছেন। তখন তিনি আমাকে দেখে বললেন, সারারাত তুমি কোথায় ছিলে ? আমি তাকে অবহিত করলাম । এমন সময় হঠাৎ জা'আল. ইব্‌ন সুরাকা ও আবদুল্লাহ ইবৃন মা'কাল আলমুযানীর আবির্ভাব হল। এভাবে আমরা তিনজন হলাম। আমরা প্রত্যেকেই ছিলাম ক্ষুধার্ত, তখন আল্লাহ্‌র রাসূল তার সহধর্মিণী উম্মু সালামার গৃহে প্রবেশ করে আমাদের খাওয়ার মত কিছু খুজলেন, কিন্তু পেলেন না। তাই বিলালকে ডেকে বললেন, তোমার কাছে কিছু আছে কি? এ কথা বলে তিনি পাথেয় থলেগুলো হাতড়ে দেখলেন, তখন সাতটি খেজুর পাওয়া গেল। এগুলোকে একটি বরতনে রেখে তার উপর তিনি হাত রাখলেন । তারপর আল্লাহ্‌র নাম নিয়ে উপস্থিতদের বললেন, তোমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর। তখন আমরা পেট ভরে দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।