Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া এগুলোর মাঝে বরকতের জন্য দু'আ করুন। রাবী বলেন, তখন তিনি তার সামনে সেগুলোকে সারিবদ্ধ করলেন। তারপর দু'আ করে আমাকে বললেন, এগুলো একটি থলেতে রেখে দাও। তারপর তার ভিতরে তোমার হাত ঢুকিয়ে তা বের করতে থাকবে । থলে থেকে ঢালবে না। আবু হুরায়রা (রা) বলেন, এরপর আমি তা" থেকে এত. এত পরিমাণ আল্লাহ্‌র পথে বিলিয়েছি, এছাড়া আমরা নিজেরা খেয়েছি এবং অন্যদের খাইয়েছি, আর এই থলে কখনও আমার কোমর ছাড়া হতো না। পরবর্তীতে যখন হযরত উছমান (রা) নিহত হলেন তখন তা' আমার কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। এছাড়া তিরমিবী হাদীসখানি রিওয়ায়াত করেছেন, ইমরান ইব্‌ন মূসা আল কায্যায ...... রাফী ইব্‌ন আবুল আলিয়া সূত্রে । তারপর তিরমিযী মন্তব্য করেন, এই সূত্রে হাদীসটি হাসান গরীব । তার থেকে অন্য একটি সূত্র হাফিয আবু বকর বায়হাকী, আবুল ফাতহ হিলাল ইব্‌ন মুহাম্মদ ইব্ন জাফর ..... আবূ হুরায়রা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) ুদ্ধাভিযানে বের হলেন । তখন তাদের খাদ্যাভাব দেখা দিল। এ সময় তিনি বললেন, হে আবু হুরায়রা! তোমার কাছে কি (খাওয়ার মত) কিছু আছে ? আবু হুরায়রা বলেন, আমি বললাম, আমার একটি থলেতে সামান্য কয়েকটি খেজুর রয়েছে। তিনি বললেন, তা" নিয়ে এসো! তখন আমি থলেটি নিয়ে আসলাম । এরপর তিনি বললেন, এবার একটি চামড়ার দস্তরখান নিয়ে এসো । তখন আমি তা এনে বিছিয়ে দিলাম । আর তিনি থলেতে হাত ঢুকিয়ে খেজুর হাতে নিতে লাগলেন। এভাবে একুশটি খেজুর পাওয়া গেল। এরপর তিনি প্রতিটি খেজুর আল্লাহ্‌র নাম নিয়ে চামড়ার ওপর রাখতে লাগলেন এমনকি সবগুলো রাখা শেষ হল তখন তিনি এভাবে হাত দিয়ে সেগুলোকে একত্র করে বললেন, অমুক ও তাঁর সঙ্গীদের ডেকে নিয়ে এসো। তারা এসে পেট ভরে খেল এবং চলে গেল। অতঃপর বললেন, অমুক ও তার সঙ্গীদের ডেকে এনো। তখন তারাও এসে পেট ভরে খেল এবং চলে গেল । এরপরও তা" অবশিষ্ট রয়ে গেল। তারপর তিনি আমাকে বললেন, এবার তুমি বস। তখন আমি বসলাম এরপর তিনি খেলেন এবং আমিও খেলাম । এরপর যে কয়েকটি খেজুর অবশিষ্ট রয়ে গেল । আমি সেগুলোকে আমার থলেতে ভরে . নিলাম আর তিনি আমাকে বললেন, হে আবু হুরায়রা! যখন তোমার প্রয়োজন হবে তখনই থলেতে হাত দিয়ে খেজুর বের করে নিও । আর বন্ধ করো না তাহলে তোমার থেকেও বন্ধ করা হবে। তিনি বলেন, এরপর যখনই আমি খেজুর নিতে চাইতাম তখনই তাতে আমার হাত প্রবেশ করাতাম। এরপর আমি তা থেকে পঞ্চাশ ওয়াসাক্‌ পরিমাণ খেজুর আল্লাহ্‌র রাহে দান করেছি। আবু হুরায়রা বলেন, আমার হাওদার পিছনে তা" সংযুক্ত ছিল। এরপর হযরত উছমান (রা)-এর খিলাফতকালে তা" পড়ে খোয়া যায়। | | এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা থেকে ভিন্ন একটি সূত্র বায়হাকী দু'টি সূত্রে সাহল ইব্‌ন আসলাম আল-আদবী ...... আবু হুরায়রা সুত্রে বর্ণনা করেন। তিনি বলেন, ইসলাম গ্রহণের পর আমি এমন তিনটি বিপদে আক্রান্ত হয়েছি যার মত বিপদে আমি আর কখনও আক্রান্ত হইনি । ১. আল্লাহ্‌র রাসূলের মৃত্যু আর আমি ছিলাম তার দ$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।