0০017161715 আল-বিদায়া ওয়ান নিহারা | ১৭৯ তারপর তিনি খেজুরগুলো নিয়ে দু'আ করে তা কাপড়ের উপর ছড়িয়ে দিলেন এবং তার কাছের একজনকে বললেন, পরিখাওয়ালাদের মাঝে ঘোষণা করে দাও, তোমরা খেতে চলে এসো। তখন পরিখাওয়ালারা সকলে এসে তার পাশে জড়ো হলেন। এরপর একদিক থেকে তারা খেতে লাগলেন এবং অন্য দিক থেকে 'তা” বৃদ্ধি পেতে থাকল, এমনকি খাওয়া শেষে তারা সকলে চলে গেলেন; অথচ তখনো কাপড়ের প্রান্ত থেকে সমানে খেজুর পড়ছিল। | হযরত জাবিরের ঘটনা বুখারী নবুওয়াতের প্রমাণাদির বিবরণে আবু নু'আয়ম . এ জাবির (রো) সূত্রে বর্ণনা করেন যে, খণগ্রস্ত অবস্থায় তার পিতা ইনতিকাল করেন । জাবির বলেন, তখন আমি নবী করীম (সা)-এর কাছে এসে বললাম, আমার পিতা ঝণথস্ত অবস্থায় মারা গিয়েছেন। তাঁর রেখে যাওয়া খেঞ্জুর গাছের ফল ছাড়া আমার আয়ের অন্য কোন উৎস নেই । আর এই সকল খেজুর গাছের কয়েক বছরের ফলও তার খণ পরিশোধের জন্য যথেষ্ট নয়। তখন তিনি আমার সাথে চললেন যাতে আমার পিতার ঝণদাতাদের জন্য পীড়াদায়ক না হয়ে যায় । আমাকে সাথে নিয়ে তিনি. একটি খেজুর শুকানোর খলার চারপাশে হাটলেন এবং দু'আ করলেন। এরপর তিনি . আরেকটি খলায় গেলেন। তারপর সেখানে বসলেন। আর তিনি বললেন, তোমরা তা বের কর। তখন তিনি তাদের প্রাপ্য পাওনা পুরোপুরি শোধ করে দিলেন এবং তাদেরকে যে পরিমাণ দিলেন সে পরিমাণ বাকি থাকল । এভাবেই বুখারী এখানে তা" সংক্ষেপে রিওয়ায়াত করেছেন। এছাড়া আমির ইব্ন শুরাবীল সূত্রে জাবির (রা) থেকে বর্ণিত একাধিক সনদ তিনি উল্লেখ করেছেন । আর এ হাদীসখানি জাবির থেকে একাধিক সূত্রে একাধিক পাঠে বর্ণিত হয়েছে। আর এ বর্ণনার মূলকথা হল, রাসূলুল্লাহ্ (সা)-এর. বরকতে, তার জন্য তার দু'আয় তার বাগানে হাটায় এবং তার খেজুর স্তূপের পাশে বসায় আল্লাহ্ তার পিতার খণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছিলেন- তিনি উহুদ যুদ্ধে নিহত হয়েছিলেন। জাবির (রা)-এর এ আশা ছিল না যে, তিনি সে বছর কিংবা তার পরবর্তী বছর তার পিতার খণ পরিপূর্ণভাবে পরিশোধ করতে পারবেন। অথচ (আল্লাহ্র নবীর দু'আর. বরকতে তা' তো আদায় হলই।) উপরস্তু তার প্রত্যাশার চেয়ে বেশি খেজুর অবশিষ্ট রইল । সকল প্রশংসা ও অনুগ্রহ আল্লাহরই ৷ হযরত সালমানের ঘটনা ' ইমাম আহমদ, ইয়া'কুব ...... সালমান (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি যখন বললাম, ইয়া রাসূলাল্লাহ্! (ত্বর্ণের এই) ছোট্ট টুকরাটি দিয়ে আমার বিরাট খাণের কতটুকুই বা পরিশোধ হবে ? তখন আল্লাহ্র রাসূল সেটি নিলেন। তারপর সেটিকে তার _ জিহ্বার উপর উল্টিয়ে আমাকে বললেন, এবার নাও তা থেকে তাদের পাওনা শোধ করে দাও। তখন আমি তা" নিলাম এবং তা' থেকে তাদের শপ চলি উকি বর্ণ সব পরিশোধ করে দিলাম । আবু হুরায়রা (রো) পাথেয় থলে ও তার খেজুর ইমাম আহমদ বর্ণনা করেন ইউনুস ...... আবূ হুরায়রা (রা) সুত্রে তিনি বলেন যে, একদিন আমি রাসূলুল্লাহ (সা)-এর কাছে কয়েকটি খেজুর নিয়ে আসলাম এবং তাকে বললাম, দ$৮$.211001109.0011
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।