Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া যাও। তখন তারা তা নিয়ে গিয়ে তাদের পাত্রে ভরতে লাগল, এমনকি গোটা ফৌজের একটি * পান্রও অপূর্ণ থাকলা না। এরপর তারা পেট ভরে খেল এবং আরও খাবার বেঁচে থাকল । তখন রাসূলুল্লাহ সো) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি আল্লাহ্‌র রাসূল । এই বিশ্বাস নিয়ে সন্দেহমুক্ত অবস্থায় যে কোন বান্দা আল্লাহ্‌র সাথে মিলিত হবে তার জন্য জান্নাত উন্মুক্ত থাকবে । ইমাম সুসলিমও এভাবে সাহ্‌ল ইব্‌ন উছমান এবং আবু ফুরায়ব ..... আবূ সাঈদ ও আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন । এবং অনুরূপ বিষয় উল্লেখ করেছেন। | এই ঘটনা প্রসঙ্গে আরেকটি হাদীস ইমাম আহমদ, আলী ইব্‌ন ইসহাক ..... আবু উমরা আনসারী সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ক্লোন এক যুদ্ধাভিযানে আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে ছিলাম, এ সময় লোকদের খাদ্যাভাব দেখা দিল। তখন লোকেরা তাদের কতক বাহন উট জবাই করার জন্য রাসূলুল্লাহ্‌ (সা) অনুমতি চেয়ে বলল, এছ্বারাই আল্লাহ্‌ আমাদের চালিয়ে দেবেন। হযরত উমর যখন দেখলেন যে আল্লাহ্‌র রাসূল তাদেরকে অনুমতি দিতে উদ্যত হয়েছেন তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের কী অবস্থা হবে আগামীকাল আমরা যদি ক্ষুধার্ত ও পদাতিক অবস্থায় শত্রুর মুখোমুখি হই ? ইয়া রাসূলাল্লাহ! আপনি বরং আমাদের যার যা পাথেয় অবশিষ্ট রয়েছে সেগুলো আনতে বলুন, তারপর তা একত্র করে তাতে বরকত প্রদানের জন্য আল্লাহ্র কাছে দু'আ করুন৷ কেননা, আপনার দু'আ দ্বারা আল্লাহ্‌ আমাদের . অভাবটা চালিয়ে দেবেন । অথবা (রাবীর সন্দেহ) আপনার দু'আ দ্বারা তিনি আমাদেরকে বরকত দান করবেন। তখন নবী করীম (সা) তাদের অবশিষ্ট পাথেয় নিয়ে আসতে বললেন, এবং লোকেরা অল্প অল্প খাবার নিয়ে আসতে লাগল । সর্বোচ্চ পরিমাণ আনয়নকারী এক সা” পরিমাণ খেজুর আনলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা) এসবগুলো একত্র করলেন। তারপর আল্লাহ্‌র মর্জি মাফিক দু'আ করলেন। তারপর সকলকে তাদের নিজ নিজ পাত্র এনে তা থেকে ভরে নিতে ' বললেন । তখন তারা ফৌজের সকল পাত্র পূর্ণ করে ফেলল এবং সমপরিমাণ অবশিষ্ট থাকল । তখন রাসূলুল্লাহ (সা) এ অবস্থা দেখে হেসে ফেললেন, এমনকি তার মাড়ির দাতও প্রকাশ পেয়ে গেল। এরপর তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া.কোন উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, আমি আল্লাহ্‌র রাসূল । যে কোন বান্দা এ দুটি কথার ঈমান নিয়ে আল্লাহ্র সাথে সাক্ষাত করবে, কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে । এছাড়া নাসাঈ আবদুল্লাহ ইব্‌ন মুবারকের হাদীস সংগ্রহ থেকে তার সনদে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। এই ঘটনা প্রসঙ্গে আরেকটি হাদীস হাফিয আবূ বকর আল-বায্যার আহমদ ইবনুল মু'আল্লা ..... ইবরাহীম ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আবু রাবী“আ সূত্রে বর্ণনা করেন যে, তিনি আবু হানীস আলগিফারীকে (বলতে) শুনেছেন যে, তিনি তিহামা অভিযানে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে ছিলেন। (তিনি বলেন) অবশেষে আমরা যখন উসফান এলাকায় পৌছিলাম তখন তার সফর সঙগীগণ এসে বললেন, দড$$.2111001109.0011

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।