Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া. ১৭৫ আল্লাহ্‌র কসম! একশ ত্রিশ জনের প্রত্যেককেই আল্লাহ্‌র রাসূল সেই বকরীর ভুনা যকৃত থেকে অংশ দিয়েছিলেন। যে উপস্থিত ছিল, তাকে তৎক্ষণাৎ দিলেন আর যে অনুপস্থিত ছিল তার জন্য পৃথক করে তুলে রাখলেন । আব্দুর রহমান বলেন, আর তিনি এই বকরীর গোশত দুটি খাঞ্চায় রাখলেন। তারপর আমরা সকলে পেট ভরে তা খেলাম এবং উভয় খাঞ্ঝায় খাবার অবশিষ্ট রইলো । তখন আমরা তা আমাদের উটের হাওদায় নিয়ে রাখলাম । আর বুখারী ও মুসলিম মু'তামির ইব্ন সুলায়মানের হাদীস সংগ্রহ থেকে তা রিওয়ায়াত করেছেন। নবী (সো) কর্তৃক সফরে খাদ্য বৃদ্ধির আরেকটি হাদীস ইমাম আহমদ, ফাযারা ইব্‌ন উমর ... আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) কোন এক যুদ্ধাভিযানে বের হলেন। পথে তাদের পাথেয় নিঃশেষ হয়ে গেল এবং খাদ্যভাব দেখা দিল। তখন তারা আল্লাহ্‌র রাসূলের কাছে উট জবাইয়ের অনুমতি চাইলে তিনি তাঁদেরকে অনুমতি দিলেন। এ খবর যখন হযরত উমরের কাছে পৌছল, তখন তিনি এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! যে উটপাল তাদেরকে বহন করে শক্র পর্যন্ত পৌছাবে তাদেরকেই তারা জবাই করবে । ইয়া রাসূলাল্লাহ! আপনি দু'আ করুন, আল্লাহ্‌ যেন তাদের অবশিষ্ট পাথেয়ের মাঝে বরকত দান করেন । তিনি বললেন, অবশ্যই তখন তিনি অবশিষ্ট পাথেয় নিয়ে আসতে বললেন। ফলে লোকেরা তাদের সাথে থাকা অবশিষ্ট পাথেয় নিয়ে আসল । তিনি তখন সেগুলি একত্র করে তাতে বরকতের জন্য আল্লাহ্‌র কাছে দু'আ করলেন। তাদেরকে তাদের পাত্রসমূহ নিয়ে আসতে বললেন। তারপর. সেগুলি ভরে দিলেন এবং অনেক খাবার অবশিষ্ট রয়ে গেল। তখন রাসূলুল্লাহ্‌ (সো) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্‌ ব্যতীত কোন উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, আমি আল্লাহ্‌র বান্দা ও তার রাসূল । আর এ দুটি বিষয়ে নিঃসংশয় হয়ে যে আল্লাহ্‌র সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এছাড়া জাফর আল-ফারয়াবী আবু মুস“আব আয্যুহরী ... আবূ হাযিম সুহায়ল সূত্রে (এই সনদে) তা রিওয়ায়াত করেছেন । আর মুসলিম ও নাসাঈ উভয়ে আবু বকর ইব্‌ন আবুন নযূর .. আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেছেন। হাফিয আবূ ইয়া'লা মাওসিলী যুহায়র "সূত্রে ..... আবূ সালিহ সাঈদ কিংবা আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, গয্ওয়ায়ে তাবুক যখন সংঘটিত হল তখন লোকদের খাদ্যাতভাব দেখা দিল। তখন তারা এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমরা আমাদের পানিবাহী উটগুলিকে জবাই করে খাবার গোশত ও ব্যবহারের . তেল-চর্বি পেতাম । তখন তিনি বললেন, তোমরা তা কর। একথা শুনে উমর এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! এ কাজ করলে তো আমাদের বাহন কমে যাবে। তার চেয়ে বরং আপনি তাদের অবশিষ্ট পাথেয় আনতে বলুন, তারপর তাদের জন্য সেগুলিতে বরকতের দু'আ করুন। তাহলে আল্লাহ্‌ তাতে বরকত দান করবেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশে একটি চামড়ার দস্তরখান বিছানো হল এবং তিনি সকলকে তাদের অবশিষ্ট পাথেয় (খাদ্য) এনে তাতে রাখতে বললেন। রাবী বলেন, তখন কেউ এক মুঠো খেজুর কেউ বা রুটির টুকরা আনতে লাগল, এভাবে চামড়ার উপর সামান্য কিছু খাদ্যসামগ্রী সংগৃহীত হল। তখন তিনি তাদের জন্য বরকতের দু'আ করে বললেন, এবার তোমরা এখান থেকে তোমাদের নিজ নিজ পাত্রে নিয়ে দড$$.2111001109.0011

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।