Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৭৪ 'আল-বিদায়া ওয়ান নিহায়া : এদিকে আবু বকর নবীজীর কাছে রাতের খাবার খেলেন । তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ইশার নামায পড়ে ফিরে আসলেন । এরপর রাসূলুল্লাহ্‌.(সা)-এর রাতের খাবার খাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করলেন । অরশেষে রাতের অনেকখানি অতিবাহিত হওয়ার পর নিজ বাড়িতে ফিরে আসলেন. তখন তীর স্ত্রী বললেন, কিসে আপনাকে আপনার অতিথিদের অথবা অতিথি থেকে আটকে রেখেছিল ? তিনি বললেন, তুমি কি তাদেরকে এখনও রাতের খাবার দাওনি ? তার স্ত্রী বললেন, আপনার আসার পূর্বে তারা খাবার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। সকলে তাদের সামনে খাবার পেশ করেছে কিন্তু তারা তা গ্রহণ করেনি। (আব্দুর রহমান বলেন) তখন আমি গিয়ে লুকিয়ে থাকলাম । তখন তিনি বললেন, হে পাজি! এছাড়া তিনি রাগারাগি ও বকাবকি করলেন, এরপর তিনি অতিথিদের উদ্দেশ্যে বললেন, আপনারা খেয়ে নিন। (অন্য রিওয়ায়াতে আছে আপনারা অপেক্ষা করে ভাল করেননি) আরও বললেন, আমি আর খাব না, আল্লাহ্র কসম! আমরা (সেই খাবার থেকে) যখনই একলোকমা নিচ্ছিলাম তখনই তার নিচ থেকে তার চেয়ে বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল এমনকি তারা সকলে খেয়ে তৃপ্ত হলেন এবং খাবার পূর্বের তুলনায় আরো বৃদ্ধি পেল। তখন আবু বকর তাকিয়ে দেখলেন যে, তা পূর্বের _ মতই কিংবা তার চেয়ে অধিক । তখন তিনি তার স্ত্রীকে বললেন, হে বানু ফিরাস গোত্রের মেয়ে, এটা কী ? তিনি বললেন, আমার চোখের শপথ, এখন তো তা পূর্বের চেয়ে তিন গুণ । তখন আবূ বকর (রা) তা থেকে খেয়ে বললেন,.আসলে তা (আমার শপথ) ছিল শয়তানের প্ররোচনায় । তারপর তিনি তা থেকে আরেক লোকমা খেয়ে তা নবী করীম (সা)-এর কাছে নিয়ে গেলেন । তখন তা তার কাছে থাকল । আমাদের ও এক গোত্রের মাঝে অনাক্রমণ চুক্তি ছিল, তখন. তার মেয়াদ শেষ হল। তাই আমরা বারজনকে নেতা নির্ধারণ করলাম, যাদের প্রত্যেকের সাথে কয়েকজন করে লোক ছিল প্রত্যেকের সাথে কতজন করে লোক ছিল তা আল্লাহই ভাল জানেন তবে তিনি তাদের সাথে এদেরকেও পাঠালেন । আবদুর রহমান বলেন, এরা সকলেই সেই খাবার থেকে (পেট ভরে) খেলেন এবং অন্যরাও খেলেন। এরপর আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম । এটা বুখারীর পাঠ, তিনি তার সহীহ্‌ গ্রন্থের একাধিক স্থানে এটা উল্লেখ করেছেন। এছাড়া মুসলিম ও আবূ উছমান আবদুর রহমান ইব্‌ন মুল্‌ সুত্রে ..... আবদুর রহমান ইবৃন আবু বকর থেকে তা রিওয়ায়াত করেছেন। আবদুর রহমান ইব্‌ন আবূ বকর সুত্রে পূর্বের সমার্থক আরেকটি হাদীস ইমাম আহমদ, হাযিম .... আব্দুর রহমান ইব্‌ন আবূ বকর সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) আমরা একশ' তিরিশ জন লোক রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে ছিলাম। তখন নবী করীম (সা) বললেন, তোমাদের কারো কাছে কি কোন খাবার আছে? তখন দেখা গেল, এক ব্যক্তির কাছে এক সা' বা অনুরূপ পরিমাণ গমের আটা রয়েছে। তখন তা দ্বারা খামীর প্রস্তুত করা হল। তারপর উসকো খুশকো চুলওয়ালা দীর্ঘকায় এক মুশরিক একপাল মেষ হাকিয়ে নিয়ে উপস্থিত হল। তখন নবী করীম (সা) তাকে জিজ্ঞেস করলেন, এগুলি কি বিক্রির জন্য না কি দান (অথবা তিনি বলেন-হাদিয়া) সে বলল, বিক্রির জন্য । তখন তিনি তার নিকট থেকে একটি বকরী ক্রয় করলেন। তারপর জবাই করে তা রান্নার জন্য প্রস্তুত করা হল। আর নবী করীম (সা) বকরীটির যকৃত ভুনা করার নির্দেশ দিলেন। আব্দুর রহমান বলেন, দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।