0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১ ব্যাখ্যা করেছি। আমি আরো দেখেছি, আমি এক গোত্র প্রধানকে আমার পশ্চাতে আরোহণ করিয়েছি । আমি তার ব্যাখ্যা করেছি শক্র বাহিনীর অধিনায়করূপে ! আর দেখেছি আমি রয়েছি এক সুরক্ষিত বর্মের মধ্যে । তখন আমি তার ব্যাখ্যা করেছি মদীনা রূপে । এ ছাড়া একটি গরুকে জবাই হতে দেখেছি, আল্লাহ্র কসম, গরু (জবাই অর্থাৎ শাহাদাত) উত্তম, আল্লাহ্র শপথ, গরু উত্তম । আর রাসূলুল্লাহ্ (সা) যা বলেছিলেন বাস্তবেও তাই ঘটেছিল। তিরমিবী ও ইবৃন মাজা এ (হাদীসটি) আবুযূ ঘিনাদ থেকে রিওয়ায়াত করেছেন । সুনান প্রণেতাগণ উল্লেখ করেছেন যে, জনৈক কথককে বলতে শোনা গিয়েছে, তরবারি বলতে জুলফাকার ভিন্ন আর কোনটি নয়; আর বীরপুরুষ বলতে আলী ভিন্ন আর কেউ নন। তিরমিযী হুদ ইব্ন আবদুল্লাহ ইব্ন সাঈদ-মাযীদা ইব্ন জাবির (রা) সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ্ সো) যখন মক্কায় (বিজয়কালে ) প্রবেশ করেন তখন তার তরবারি স্বর্ণ ও রৌপ্য খচিত ছিল। তারপর তিনি (তিরমিযী) মন্তব্য করেছেন, এটি গরীব পর্যায়ের হাদীস। ইমাম তিরমিযী তার শামাইলে মুহাম্মাদ ইবৃন বাশ্শার ..... সাঈদ ইব্ন আবুল হাসান থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর তরবারির বাট ছিল রূপা খচিত। এছাড়া ইব্ন সীরীন সূত্রে উসমান ইব্ন সা'দের হাদীস থেকে বর্ণিত. হয়েছে। তিনি ইব্ন সীরীন) বলেন, আমি হযরত সামুরার তরবারির আদলে আমার তরবারি বানিয়েছি। আর সামুরা দাবি করতেন যে, তিনি রাসূলুল্লাহ (সা)-এর তরবারির আদলে তার তরবারি বানিয়েছেন। আর নবী করীম (সা)-এর তরবারিটি ছিল আহ্নাফী (অর্থাৎ আহনাফ ইব্ন কায়সের সাথে সম্পৃক্ত উৎকৃষ্ট শ্রেণীর তরবারি)। রাসূলুল্লাহ্ (সা)-এর একটি তরবারি হযরত আলীর পরিবারে পৌছেছিল। হযরত হুসায়ন ইব্ন আলী (রা) যখন কারবালা প্রান্তরে ফোরাত তীরে নিহত হন, তখন এটি তাঁর কাছে ছিল। এরপর হযরত যায়নুল আবিদীন আলী ইবৃন হুসায়ন তা নিয়ে যাধীদ ইব্ন মুআবিয়ার সাক্ষাতে দিমাশকে আসেন, পরে তিনি সেটি নিয়ে মদীনায় ফিরে আসেন। (বুখারী ও মুসলিমে) নিসওয়ার ইব্ন মাখরামা থেকে সুসাব্যস্ত বর্ণনা রয়েছে যে, তিনি পথে যায়নুল আবিদীনের সাথে সাক্ষাৎ করে তাকে বললেন, আপনি কি আমাকে আপনার কোন প্রয়োজন মেটানোর নির্দেশ দেবেন? তখন তিনি বললেন, না। তখন তিনি (মিসওয়ার) বললেন, আপনি কি আমার কাছে রাসূলুল্লাহ্ (সা)-এর তরবারিখানি অর্পণ করবেন? আমার আশঙ্কা হয় যে, শত্রুরা আপনার থেকে তা ছিনিয়ে নেবে। আল্লাহ্র কসম, আপনি যদি আমাকে তা অর্পণ করেন তাহলে আমার জীবন থাকতে কেউ তার কাছে ঘেষতে পারবে না । . এ তরবারি ছাড়া নবী করীম (সা)-এর আরো কতক যুদ্ধান্ত্রের উল্লেখ পাওয়া যায়। সেগুলোর মধ্যে রয়েছে বর্মসমূহ যেমনটি একাধিক রাবী বর্ণনা করেছেন। এদের মধ্যে সাইব ইবৃন য়ামীদ ও আবদুল্লাহ্ ইব্ন যুবায়রও রয়েছেন। তারা বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) উহুদ যুদ্ধের দিন একটি বর্মের উপর আরেকটি বর্ম পরিধান করেছিলেন । সহীহ গ্রন্থৃদ্ধয়ে হযরত আনাস থেকে বর্ণিত মালিকের হাদীসে রয়েছে, মক্কা বিজয়ের দিন নবী করীম (সা) এর মাথায় শিরস্ত্রাণ ছিল। তিনি যখন সেটি খুলে ফেললেন তখন তাকে বলা হল যে, ইব্ন খাতাল (আল্লাহ্ ও তার রাসূলের ঘোরতম শক্রু) কাবার গিলাফ আঁকড়ে আশ্রয় গ্রহণ করেছে । তখন তিনি বললেন, তাকে হত্যা কর। আর মুসলিম শরীফে আবু যুবায়র সূত্রে হযরত জাবির (রা) থেকে বর্ণিত আছে, মক্কা বিজয়ের দিন মন্কায় প্রবেশকালে রাসূলুল্লাহ (সা)-এর মাথায় কাল দড$৮$.21111001109.00101
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।