0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৩ অবশিষ্টাংশ তার সকল প্রতিবেশীদের কাছে পাঠিয়ে দিলেন। এভাবে আল্লাহ্ তাতে প্রভৃত বরকত ও কল্যাণ দান করলেন। সনদ ও পাঠ বিবেচনায় এ হাদীসখানিও গরীব পর্যায়ের । আর ইতিপূর্বে আমরা নবুওয়াতের সূচনাকালের আলোচনা প্রসঙ্গে যখন এই আয়াত নাযিল হয় ০৪১৪১ এ/5১৯৭৮০ 9৬১15 আর আপনি আপনার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করে দিন। হযরত আলীর সূত্রে রাবীআ ইব্ন মাজিদের হাদীস উল্লেখ করেছি। সে হাদীসের বিষয়বস্তু হল, নবী করীম (সা) বনু হাশিমের চল্লিশ জনকে দাওয়াত করলেন। তারপর একমুঠ পরিমাণ যব থেকে প্রস্তুত খাবার তাদেরকে পরিবেশন করলেন। তখন তারা খেয়ে তৃপ্ত হল এবং খাবারের পরিমাণ পূর্বের মতই রয়ে গেল। তিনি তাদেরকে একটি বড় পেয়ালা থেকে পান করালেন তখন তারা তৃপ্ত হল এবং পেয়ালার পানি যেমন ছিল তেমনি রয়ে গেল। এভাবে পর পর তিনদিন করলেন এরপর তাদেরকে আল্লাহ্র দিকে আহ্বান করলেন, যেমনটি পূর্বে বিগত হয়েছে। নবী গৃহে সংঘটিত আরেকটি ঘটনা ইমাম আহমাদ আলী ইব্ন আসিম ..... সামুরা ইব্ন জুনদুব (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমরা নবী করীম (সা)-এর কাছে অবস্থান করছিলাম । তখন তীর কাছে ছারীদপূর্ণ একটি খাঞ্চা আসল। সামুরা (রা) বলেন, তখন তিনি খেলেন এবং তার সাথে : উপস্থিত সকলেই খেলেন। এরপর তীরা প্রায় যুহর নামায পর্যন্ত তা হাত বদল করতে থাকলেন। একদল খেয়ে উঠে যান তারপর আরেক দল এসে একের পর এক নিয়ে খেতে থাকেন। তখন এক ব্যক্তি সামূরা (রা)কে.জিজ্ঞেস করল, তাতে কি (নতুন) খাবার সরবরাহ করা হচ্ছিল ? তিনি বললেন, নিশ্চয়ই আসমান থেকে হচ্ছিল। তারপর ইমাম আহমাদ ইয়ামীদ ইব্ন হারূন ..... সামূরা সূত্রে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে ছারীদপ্ূর্ণ একটি খাঞ্জা আসল । তখন লোকেবা সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে তা খেতে লাগল । একদল উঠে যায়, আরেক দল খেতে বসে । তখন একব্যক্তি সামুরাকে বলল, তাকে কি (নতুন) খাবার সরবরাহ করা হচ্ছিল ? তখন তিনি বললেন, তা হলে আর আশ্চর্য হওয়ার কী আছে ? ওখান থেকেই তা সরবরাহ করা হচ্ছিল, একথা বলে তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন। এছাড়া তিরমিযী ও নাসাঈও মু'তামির ইব্ন সুলায়মানের হাদীস সংগহ থেকে ..... হযরত সামুরার বরাতে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। ৃ আবু বকরের (রো) বাড়ির ঘটনা সম্ভবত এটা হযরত সামুরার হাদীসে উল্লেখিত ঘটনাটিই। আর আল্লাহই সর্বাধিক জানেন । বুখারী, মূসা ইবৃন ইসমাঈল: ... আবদুর রহমান ইব্ন আবু বকর সূত্রে বর্ণনা করেন যে, সুফ্ফাবাসীরা ছিলেন নিঃস্ব ও দরিদ্র। একবার নবী করীম (সা) বললেন, যার ঘরে দু'জনের খাবার আছে, সে যেন তৃতীয়জনকে সাথে নিয়ে খায়, আর যার কাছে চারজনের খাবার আছে সে যেন পঞ্চম বা ষষ্ঠজনকে নিয়ে খায়, অথবা তিনি যেমন বলেছেন। আর এভাবে আবু বকর তিনজনকে নিয়ে আসলেন, আর নবী করীম (সা) দশজনকে নিয়ে গেলেন। আর আবূ বকর পরিবার ছিল তিনজনের তা হল আমি, আমার পিতা (আবু বকর) এবং আমার মাতা, আবু উছমান বলেন, আমি জানিনা তিনি একথা বলেছেন কিনা- আমাদের গৃহ এবং আবূ বকরের গৃহ থেকে আমার স্ত্রী ও আমার দাসী । দড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।