0০017161715 ১৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া তারাও সাক্ষ্য দিলেন যে, তিনি আল্লাহ্র রাসূল এবং চলে যাওয়ার পূর্বে তারাও তার হাতে বায়'আত হলেন। (আবু আয়্যুব বলেন) এরপর তিনি বললেন, যাও, এবার গিয়ে আমার কাছে নব্বইজন আনসারকে ডেকে নিয়ে এসো! আবু আয়্যুব বলেন, আর আমি অবশ্যই নব্বই ও ষাটজনের ব্যাপারে ব্রিশজনের চাইতে অধিক বদান্য । তিনি বলেন, তখন আমি তাদেরকে ডেকে নিয়ে আসলাম এবং তারা খেয়ে বের হলেন। তারপর তীরা সাক্ষ্য দিলেন যে, তিনি আল্লাহ্র রাসূল এবং বের হয়ে যাওয়ার পূর্বে তারাও তীর হাতে বায়আত হলেন । আৰু আয়ুব বলেন, এভাবে আমার (আনীত) এ সামান্য খাবার থেকে একশ" আশিজন খেলেন, যাদের সকলেই ছিলেন আনসার | সনদ ও পাঠ বিবেচনায় হাদীসটি “অতি গরীব” (অগ্রহণযোগ্য) । ইমাম বায়হাকী মুহাম্মদ ইব্ন আবু বকরের হাদীস সংগ্রহ থেকে তা রিওয়ায়াত করেছেন। ফাতিমা রো)-এর গৃহে খাদ্যবৃদ্ধির ভিন্ন একটি ঘটনা হাফিয আবু ইয়া'লা, সাহ্ল ইব্নুল হানযালিয়া .... জাবির (রা) সূত্রে বর্ণনা করেন যে _ একবার) রাসূলুল্লাহ্ (সা) কয়েক দিন অনাহারে কাটালেন, এমনকি অনাহারের কষ্ট সহ্য করা তার জন্য কঠিন হয়ে দীড়াল। তখন তিনি তার সহ্ধর্মিনীগণের গৃহে গমন করলেন কিন্তু তাঁদের কারো কাছেই কিছু পেলেন না। অবশেষে কন্যা ফাতিমার (রা) কাছে এসে বললেন, মা! তোমার কাছে কি খাওয়ার কিছু আছে ? আমি বেশ ক্ষুধার্ত! জবাবে তিনি বললেন, জী না, আব্বাজান! তেমন কিছুই নেই। তারপর আল্লাহ্র রাসূল যখন তার কাছ থেকে বেরিয়ে আসলেন তখন তার এক প্রতিবেশিনী দুটি রুটি এবং একটুকরা গোশত হাদিয়া পাঠালেন। তখন তিনি তা নিয়ে তার একটি পাত্রে ঢেকে রেখে বললেন, আল্লাহ্র শপথ! এ খাবারের ব্যাপারে অবশ্যই আমি নিজেদের উপর আল্লাহ্র রাসূলকে প্রাধান্য দেবো । উল্লেখ্য যে, সে সময় তারা সকলেই খাদ্যাভাবে ছিলেন। এরপর তিনি হাসান কিংবা হুসায়ন (রা)কে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে পাঠালেন । তখন আল্লাহ্র রাসূল ফিরে আসলেন । তাকে দেখে ফাতিমা (রা) . বললেন, আব্বাজান! আল্লাহ্ কিছু খাবার পাঠিয়েছেন, আমি তা আপনার জন্য তুলে রেখেছি। . তিনি বললেন, মা আমার! তুমি তা নিয়ে এসো! তখন ফাতিমা (রা) পাত্রটির ঢাকনা সরিয়ে দেখেন তা গোশত ও রুটিতে পরিপূর্ণ । তিনি যখন সেদিকে তাকালেন, তখন আনন্দে তার মুখ রা” সরছিল না। তিনি বুঝতে পারলেন যে, এটা আন্লাহ্ প্রদত্ত বরকত । তাই তিনি আল্লাহ্র ংসা করলেন এবং তার নবীর উদ্দেশ্যে দরূদ পড়লেন। এরপর রাসূলুল্লাহ্ (সা)-এর সামনে তা পেশ করলেন। তিনি যখন তা দেখলেন তখন আল্লাহ্র প্রশংসা করে বললেন, মা, এ খাবার তুমি কোথেকে পেলে ? তিনি বললেন, আব্বাজান, এটা আল্লাহ্র পক্ষ থেকে । আর আল্লাহ্ যাকে ইচ্ছা অপরিমিত রিযিক দান করেন। তখন আল্লাহ্র নবী আল্লাহ্র প্রশংসা করে বললেন, সকল প্রশংসা আল্লাহ্র যিনি তোমাকে বনী ইসরাঈলের শ্রেষ্ঠানারীর সদৃশ করেছেন । তিনিও যখন আল্লাহ্র পক্ষ থেকে কোন রিযিকপ্রাপ্ত হতেন, তারপর সে সম্পর্কে জিজ্ঞাসিত হতেন তখন বলতেন, তা' আল্লাহ্র পক্ষ থেকে আর আল্লাহ্ যাকে ইচ্ছা অপরিসীম রিযিক দান করেন। এরপর রাসূলুল্লাহ্ (সা) হযরত আলীকে ডেকে পাঠালেন এবং তিনি হযরত হাসান, হুসায়ন, ফাতিমা আলী, নবী সহধর্মিণীগণের সকলে এবং তার.গৃহবাসী সকলেই তা খেয়ে তৃপ্ত হলেন। ফাতিমা (রা) বলেন এরপরও পাত্রের খাবার যেমন ছিল তেমনই রয়ে গেল। তখন তিনি-তার ফ্.2110001119.0010)
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।