0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭১ আবু হামযা, আপনি কী বলেন, কতজন সেই পেয়ালা থেকে সেদিন খেয়ে ছিলেন ? তখন তিনি বললেন, আমার ধারণা, একাত্তর কিংবা বাহাত্তর জন । এ সূত্রে হাদীসখানি 'গরীব" পর্যায়ের । কেউই তা উল্লেখ করেননি। এ প্রসঙ্গে আবূ হুরায়রা (রা থেকে বর্ণিত আরেকটি হাদীস বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্ (সা) বেরিয়ে এসে আমাকে বললেন, সুফ্ফাবাসী তোমার সঙ্গীদের আমার কাছে ডেকে নিয়ে এসো। তখন আমি তাদেরকে একজন একজন করে জানিয়ে একত্র করলাম । এরপর আমরা আল্লাহ্র রাসূলের গৃহদ্বারে এসে ভিতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করলাম ৷ তখন তিনি আমাদেরকে অনুমতি প্রদান করলেন। আবু হুরায়রা (রা) বলেন, তখন আমাদের সামনে একটি থালা রাখা হল। আমার ধারণা তাতে এক মুদ্ পরিমাণ যব ছিল। আবু হুরায়ন্বা (রা) বলেন, তখন আল্লাহ্র রাসূল তার উপর নিজের হাত রাখলেন এবং বললেন, তোমরা আল্লাহ্র নামে খেতে থাকো । তিনি বলেন, তখন আমরা _ আমাদের ইচ্ছামত তৃপ্তি ভরে খেয়ে আমাদের হাত গুটিয়ে নিলাম । বরতনটি যখন রাখা হল তখন নবী করীম (সা) বললেন, শপথ এ সত্তার, যার কুদরতি হাতে আমার প্রাণ! মুহাম্মদ পরিবারে এমন কোন খাবার নেই যা তোমাদের অগোচরে । আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হল আপনারা যখন খাওয়া শেষ করলেন, তখন কতটুকু পরিমাণ খাবার বাকি ছিল ? তিনি বললেন, রাখার সময় যে পরিমাণ ছিল, তবে তাতে কয়েকটি আঙ্গুলের চিহ্ন ছিল। এই ঘটনাটি সুফ্ফাবাসীর পূর্ববর্তী দুধপান সংক্রান্ত সে ঘটনা নয়,যা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। এ প্রসঙ্গে আবু আয়্যুব থেকে বর্ণিত আরেকটি হাদীস জা“ফর আল ফারয়াবী, আবু সালামা ইয়াহইয়া ইব্ন খালফ ..... আবু আয়্যুব আনসারী সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি রাসূলুল্লাহ্ (সা) এবং আবু বকরের রো) জন্য তাদের দু'জনের পরিমাণ খাবার প্রস্তুত করলাম । তারপর তা নিয়ে তাঁদের দু'জনের কাছে আসলাম । তখন আল্লাহ্র রাসূল আমাকে বললেন,যাও আনসারদের নেতৃস্থানীয় ত্রিশ জনকে ডেকে নিয়ে এসো । আবূ আয়্যুব বলেন, তখন আমি বেশ বিব্রত বোধ করলাম । কেননা, আমার কাছে বাড়তি কোন খাবার ছিল না। তিনি বলেন, তাই আমি যেন গড়িমসি করছিলাম । ফলে তিনি আবার বললেন, যাও, আমার কাছে আনসারদের ব্রিশজন নেতৃস্থানীয় ব্যক্তিকে ডেকে নিয়ে এসো! তখন আমি গিয়ে তাদেরকে ডেকে আনলাম । তখন নবী করীম (সা) বললেন, তোমরা খাবার গ্রহণ কর। তখন তারা খেয়ে বের হয়ে আসলেন । তারা সাক্ষ্য প্রদান করলেন যে, তিনি আল্লাহ্র রাসূল । চলে যাওয়ার পূর্বে তারা তার হাতে বায়'আত হলেন। এরপর তিনি আমাকে বললেন, এবার যাও, নেতৃস্থানীয় আনসারদের ষাট জনকে ডেকে নিয়ে এসো! আবু আয়ুযুব (রা) বলেন, আন্রাহ্র কসম, ষাট জনের ব্যাপারে আমি ত্রিশ জনের (ব্যাপারের চেয়ে) অধিক বদান্য । তিনি বলেন, তখন আমি তাঁদেরকে ডেকে আনলাম । রাসূলুল্লাহ (সা) বললেন, তোমরা চার জানু হয়ে (আসন করে) বস, এরপর তারা খেলেন এবং বেরিয়ে আসলেন। দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।