0০017161715 ১৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া তাদেরকে খাওয়ার সময় কোন হাড় ভাঙতে নিষেধ করে দিয়েছিলেন । অতঃপর তিনি পাত্রের মধ্যস্থলে হাড়গুলি একত্রিত করলেন, এরপর তার উপর হাত রেখে কিছু একটা পড়লেন । আমি তা না শুনলেও তাঁর ঠোট নড়তে দেখেছি। হঠাৎ দেখা গেল জবাইকৃত বকরীটি দীড়িয়ে কান ঝাড়া দিচ্ছে। তখন তিনি (আমাকে) বললেন, জাবির! তোমার বকরীটি নিয়ে নাও। আল্লাহ্ তোমাকে তার মাঝে বরকত দান করুন। জাবির (রা) বলেন, আমি তখন সেটি-নিয়ে চলে, আসলাম । পথে সে আমার হাত থেকে কান ছাড়ানোর চেষ্টা করছিল, শেষ পর্যন্ত আমি সেটিকে . নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম । তখন আমার স্ত্রী বলল, হে জাবির! এটা কী ? তখন আমি বললাম, আল্লাহ্র কসম, এটাই আমাদের এ বকরী যা আমরা আল্লাহ্র রাসূলের জন্য জবাই করেছিলাম । তিনি আল্লাহ্র কাছে দু'আ করলেন, তাই আল্লাহ্ এটাকে আমাদের জন্য জীবিত করে দিলেন। তখন তিনি ভ্ত্রী) বললেন, 95585 তিনি আল্লাহ্র রাসূল!! সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহ্র রাসূল!!! আনাস (রা) থেকে বর্ণিত একই মর্মের আরেকটি হাদীস আবু ইয়া*লা মাওসিলী, শায়বান ..... ছাবিত আল বুনানী সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস ইব্ন মালিককে বললাম, হে আনাস! আপনার দেখা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সম্পর্কে আমাকে অবহিত করুন| তিনি বললেন, হা! হে ছাবিত, শুন, আমি দীর্ঘ দশ বছর রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমত করেছি, আমার কোন অবহেলার কারণে তিনি কখনও আমাকে তিরস্কার করেননি । আর তিনি যখন যায়নাব বিন্ত জাহ্শ (রা)-কে বিবাহ করলেন, তখন আমার আম্মা আমাকে বললেন, হে আনাস! আল্লাহ্র রাসূলতো তাঁর নবপরিণীতার সাহচর্ষে রয়েছেন, তার সকালের আহারের কোন ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। সুতরাং এ ঘিয়ের বয়ামটি নিয়ে এসো । তখন আমি তীকে এ বয়ামটি এবং কিছু খেজুর এনে দিলাম । তিনি তা দ্বারা খাবার প্রস্তুত করে বললেন, হে আনাস, এটা নিয়ে আল্লাহ্র নবী ও তার নবপরিণীতার কাছে পৌঁছিয়ে দাও । তারপর আমি যখন পাথরের একটি পেয়ালায় সেই খাবার নিয়ে আল্লাহ্র রাসূলের কাছে আসলাম, তখন তিনি বললেন, এটাকে ঘরের এক কোণে রেখে দাও এবং আমার কথা বলে আবু বকর, উমর, আলী, উছমান এবং আরোও কয়েকজন সাহাবীকে ডেকে নিয়ে এসো । মসজিদবাসীদের এবং তোমার সাক্ষাৎ্প্রাপ্ত পথচারীদেরও ডেকে নিয়ে এসো । আনাস (রা) বলেন, আমি তখন খাদ্যের স্বল্পতা এবং তিনি যাদেরকে ডেকে আনার নির্দেশ দিয়েছেন তাদের আধিক্যে আশ্চর্যবোধ করতে লাগলাম । আর তার আদেশ অমান্যও করতে চাইলাম না। ফলে ঘর লোকে পরিপূর্ণ হয়ে গেল। তখন তিনি প্রশ্ন করলেন, . হে আনাস! তুমি কি কাউকে দেখতে পাচ্ছ ? আমি বললাম, জী না। হে আল্লাহ্র রাসূল! তিনি বললেন, তোমার সেই পাথুরে পেয়ালাটা নিয়ে এসো। তখন আমি তা এনে তার সামনে রাখলাম । তখন তিনি সেই পেয়ালায় তার তিন আঙ্গুল ডুবালেন। ফলে খেজুর বৃদ্ধি পেতে থাকল আর সকলে খেয়ে বেরিয়ে আসতে লাগলেন, অবশেষে যখন তারা সকলেই খেয়ে অবসর হলেন, তখন সেই পেয়ালায় আমার নিয়ে আসা পরিমাণ খেজুর অবশিষ্ট রইল । তারপর তিনি বললেন, যায়নাবের সামনে তা রেখে দাও । তখন আমি বের হয়ে তাদের কক্ষটি খেজুরের একটি ডাল দ্বারা তাদের দরজা বন্ধ করে দিলাম | ছাবিত বলেন, আমরা বললাম, হে দড$$.2111001109.0011
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।