Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে পাঠালেন। আর তখন তিনি তাঁর সঙ্গীদের মাঝে ছিলেন...... এরপর ঘটনার পূর্ণ বিবরণ রয়েছে। এছাড়া আবু ইয়া'লা আলমাওসিলী আমর সূত্রে ...... আনাস ইব্‌ন মালিক থেকে বর্ণনা করেন যে, একবার আবূ তালহার কাছে এই সংবাদ পৌছল যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে কোন খাবার নেই। তখন তিনি গিয়ে এক সা' যবের বিনিময়ে সারাদিন মজুর খাটলেন, তারপর ভা নিয়ে এসে উদ্মু সুলারমকে ভা দ্বারা খাবার প্রস্তুত করতে বললেন। এরপর তিনি হাদীসের বাকি অংশটুকু উল্লেখ করেছেন। আনাস রো) থেকে বর্ণিত আরেকটি সুত্র ইমাম আহমদ, ইউনুস ইব্‌ন মুহাম্মদ ..... আনাস ইব্‌ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উন্মু সুলায়ম (আমাকে) বললেন, তুমি নবী করীম (সা)-এর কাছে গিয়ে বল, আপনি যদি এ বেলা আমাদের গৃহে খাওয়া ভাল মনে করেন, তাহলে চলুন। তখন আমি তীর কাছে এসে তাকে এই বার্তা পোৌঁছিয়ে দিলাম । তিনি বললেন, আমার কাছে যারা রয়েছে তারাও? আমি বললাম, জী হা। তখন তিনি তার সঙ্গীদের বললেন, তোমরা চল । আনাস (রা) বলেন, আমি তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সঙ্গীদের আগমনে হতবুদ্ধি হয়ে উন্মু সুলায়মের কাছে গেলাম । তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আনাস, তুমি কী করেছো ? এর পরপরই রাসূলুল্লাহ (সা) প্রবেশ করে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি ঘি আছে? উন্মু সুলায়ম বললেন, জী হা । আমার কাছে একটি ঘিয়ের পাত্রে সামান্য ঘি আছে। তিনি বললেন, তুমি তা নিয়ে এসো। উন্মু সুলায়ম (রা) বলেন, তখন আমি তা নিয়ে আসলাম । এরপর তিনি তার“বাধন খুললেন। তারপর বললেন, হে আল্লাহ্‌! এতে বিরাট বরকত দান করুন। আনাস (রা) বলেন, এরপর তিনি (উদ্ু সুলায়মকে) বললেন, তুমি তা উল্টে দাও! তখন তা উল্টে দিলেন এরং আল্লাহ্‌র নাম নিয়ে নবী করীম (সা) তা নিংড়ালেন। আর তা থেকে আশি জনেরও বেশি লোক আহার করলেন এবং এরপরও অবশিষ্ট থাকল । তখন তিনি তা উম্মু সুলায়মকে দিয়ে বললেন, তুমি নিজে খেয়ো এবং তোমার প্রতিবেশীদের খেতে দিও। মুসলিম “খাদ্যদ্বব্যাদি' অধ্যায়ে হাজ্জাজ ইবনুশ্‌ শায়ির থেকে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। আরেকটি বর্ণনা সূত্র আবুল কাশিম বাগাবী, আলী ইবনুল মাদীনী ..... আনাস ইব্‌ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তাঁর মা উন্মু সুলায়ম একবার ময়দা ও ঘি দিয়ে কিছু খাবার তৈরী করলেন । তখন আবু তালহা তাকে বললেন, বৎস! যাও রাসূলুল্লাহ্‌ সো)-কে ডেকে নিয়ে এসো । আনাস (রা) বলেন, আমি যখন তাঁর কাছে আসলাম, আর এ সময় তিনি তাঁর সঙ্গীদের মাঝে ছিলেন, আমি তাঁকে বললাম, 'আমার পিতা আপনাকে আপ্যায়ন করাতে চান। আনাস বলেন, তিনি নিজে . তখন উঠে দীড়ালেন এবং লোকদেরকে বললেন, তোমরাও চল । আনাস রো) বলেন, আমি যখন দেখলাম যে, তিনি সকলকে সাথে নিয়ে আসছেন, তখন আমি তাদের আগে আগে এসে আবু তালহাকে গিয়ে বললাম, আববাজান! রাসূলুল্লাহ (সা) লোকজনসহ এসেছেন । আনাস বলেন, তখন আবু তালহা বাড়ির দরজায় দীড়িয়ে তাঁকে বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! খাবার খুবই সামান্য । তখন তিনি বললেন £ তা নিয়ে এসো। আন্নাহ্‌ তাতেই বরকত দেবেন। তখন আবু দ$৮$.211001109.0011

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।