0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ্ ১৬৭ আসলাম, আর এ সময় তার কাছে তাঁর সাহাবীগণ ছিলেন। আমি তাকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আবু তালহা আপনাকে আপ্যায়ন করতে চান। তখন তিনি দীড়িয়ে অন্যদেরকে বললেন, চল সবাই আমার সাথে । আনাস (রা) বলেন, আমি তখন দৌড়ে আবু তালহার কাছে এসে বললাম যে, রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে তার সঙ্গীরাও আসছেন। তখন আবূ তালহা অগ্রসর হয়ে তাঁর সাথে সাক্ষাৎ করে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার (আয়োজনতো অতি সামান্য) একটি মাত্র রুটির গোলক । তিনি বললেন, আল্লাহ্ তাতেই বরকত দেবেন। তখন রাসূলুল্লাহ্ (সা) ভিতরে প্রবেশ করলেন এবং রুটির সেই গোলকটিকে একটি পাত্রে আনা হল। তখন তিনি বললেন, ঘি আছে কি ? তখন সামান্য ঘি আনা হল। এরপর তিনি রুটির গোলকটিকে তার আঙ্গুলের সাহায্যে পেচিয়ে ধরে উঁচু করলেন তারপর (ঘিটুকু) ঢেলে বললেন, তোমরা আমার আঙ্গুলগুলির মধ্য থেকে নিয়ে খাও। তখন লোকেরা সকলে খেয়ে তৃপ্ত হল। অতঃপর তিনি বললেন, আমার কাছে দশজন করে পাঠাও । তখন তীরা খেয়ে তৃপ্ত হলেন এবং রাসূলুল্লাহ (সা), আবূ তালহা, উম্মু সুলায়ম এবং আমিও খেয়ে তৃপ্ত হলাম । এরপরও কিছু অবশিষ্ট রইলো, যা আমাদের প্রতিবেশীদের কাছে হাদিয়া পাঠানো হল । মুসলিম তার সহীহ্ গ্রন্থের “খাদ্য সামথী' অধ্যায়ে হাসান আল হুলওয়ানী ....... আনাস ইব্ন মালিক সূত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। তিনিও পূর্বের ন্যায় (ঘটনা) উল্লেখ করেছেন। আনাস (রা) থেকে বর্ণিত ভিন্ন একটি সূত্র ইমাম আহমদ, ইউনুস ইব্ন মুহাম্মাদ ..... আনাস (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার উম্মু সুলায়ম অর্ধ মুদ্ যব পিষলেন, তারপর ঘিয়ের পাত্র থেকে সামান্য ঘি নিয়ে তা দ্বারা একপ্রকার খাদ্যদ্রব্য প্রস্তুত করলেন। এরপর আমাকে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে পাঠালেন (তাকে ডেকে আনতে)। আনাস বলেন, তখন আমি তার কাছে আসলাম, আর সে সময় তিনি তার সঙ্গীদের মাঝে ছিলেন। আমি তীকে বললাম, উদ্মু সুলায়ম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন। তখন তিনি বললেন, আমি এবং আমার সাথে যারা আছে তারা সকলেই যাবো । আনাস বলেন, তখন তিনি ও তার সাথীগণ আসলেন। আর আমি (তাদের পূর্বে) ভিতরে প্রবেশ করে আবূ তালহাকে বললাম, রাসূলুল্লাহ্ (সা) ও তার সঙ্গীগণ এসে পড়েছেন। তখন আবূ তালহা বের হয়ে নবী করীম (সা)-এর পাশাপাশি হাটলেন এবং তাকে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! তাতো সামান্য পরিমাণ খাবার! অর্ধ মুদ্ যব দ্বারা উম্মু সুলায়ম তা তৈরী করেছে। আনাস বলেন, এরপর নবী করীম ভিতরে প্রবেশ করলেন এবং সেই খাবার তার সামনে আনা হল । আনাস বলেন, তিনি তখন তাতে তার পবিত্র হাত রাখলেন। তারপর (আবু তালহাকে) বললেন, দশজনকে ভিতরে প্রবেশ করতে বল । আনাস (রা) বলেন, তখন দশজন ভিতরে প্রবেশ করে পেট ভরে খেলেন। তারপর দশজন প্রবেশ করে খেলেন, তারপর আরো দশজন, এভাবে তা থেকে চন্লিশজন পেট ভরে খেলেন। আনাস (রা) বলেন, আর সেই খাবার যতটুকু ছিল ততটুকুই রয়ে গেল। তখন আমরা তা থেকে খেলাম। এছাড়া বুখারী “খাদ্যসামগ্রী” অধ্যায়ে আস্সালত ইবৃন মুহাম্মাদ ..... আনাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, একবার উম্মু সুলায়ম এক মুদ্ পরিমাণ যব পিষে রুটির মত বানালেন, তারপর একটি ঘিয়ের পাত্র নিংড়ে তাতে সামান্য ঘি মিশালেন। এরপর তিনি আমাকে দড$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।