Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া . ভিন একটি সূত্র মুসলিম “খাদ্যদ্রব্য' অধ্যায়ে আবৃদ্‌ ইব্‌ন হুমায়দ ..... আনাস (রা) সূত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন এবং পূর্বের ন্যায় বিষয়বস্তু উল্লেখ করেছেন। এছাড়া আবু ইয়া'লা মাওসিলী মুহাম্মাদ ইব্ন আব্বাদ মক্কী ..... আবু তালহা সূত্রে রিওয়ায়াত করে তা উল্লেখ করেছেন । আর আল্লাহই অধিক ভাল জানেন। আনাস (রা) থেকে অন্য একটি সূত্র ইমাম আহমদ, আলী ইব্‌ন আসিম ..... আনাস ইব্‌ন মালিক সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আবূ তালহার কাছে দুই মুদ্‌ যব আসল । তখন তিনি তা দ্বারা খাবার প্রস্তুত করার নির্দেশ দিলেন। তারপর তিনি আমাকে বললেন, হে আনাস যাও! গিয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-কে ডেকে নিয়ে এসো । আর আমাদের খাদ্যের পরিমাণ তো তোমার জানাই আছে। আনাস বলেন, আমি তখন রাসূলুল্লাহ (সা)-এর কাছে এসে দেখলাম, তার কাছে তার সাহাবীগণ রয়েছেন । তখন আমি বললাম, আবু তালহা আপনাকে (আপ্যায়নের জন্য) আহ্বান করেছেন। একথা শুনে তিনি দীড়িয়ে বললেন, তোমরাও চল আমার সাথে । তখন তারাও উঠে দীড়ালেন। আমি তখন তার আগে ভাগে হেঁটে এসে আবূ তালহার সাথে দেখা করে তাকে ঘটনা জানালাম । তখন তিনি বললেন, তুমিতো আমাদের মান ডুবিয়েছো! আমি বললাম, রাসূলুল্লাহ্‌ (সা)-এর কথার উপর ফিরিয়ে কথা বলাটা আমার পক্ষে সন্তব হয়নি।.তারপর তিনি পৌছে অন্যদের বললেন, তোমরা এস। এরপর তিনি দশজনের. একজন হয়ে প্রথমে ভিতরে প্রবেশ করলেন। তিনি যখন ভিতরে প্রবেশ করলেন তখন খাবার নিয়ে আসা হল । তখন তিনি খেলেন এবং তার সাথে প্রবেশকারীরাও খেলেন এবং তৃপ্ত হলেন। তারপর তিনি তাদেরকে বললেন, তোমরা উঠে যাও এবং তোমাদের স্থলে অন্য দশজন প্রবেশ করুক । এভাবে সকলেই প্রবেশ করলেন এবং (পেট ভরে) খেলেন। রাবী ইব্‌ন আবু লায়লা বলেন, আমি বললাম, তারা কতজন ছিলেন ? তিনি (আনাস) বললেন, আশির অধিক । আনাস বলেন, এরপর যা অবশিষ্ট ছিল তা খেয়ে গৃহবাসীরাও তৃপ্ত হয়েছিলেন । মুসলিম “খাদ্য সামগ্রী' অধ্যায়ে আমর আন্‌ নাকিদ নি আনাস (রা) সূত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। সেখানে আনাস (রা) বলেন, আবু তালহা উন্মু সুলায়মকে নির্দেশ দিয়ে বললেন, শুধু নবী করীম (সা)-এর জন্য বিশেষভাবে খাবার প্রস্তুত কর! তিনি তা থেকে খাবেন, এরপর তিনি পূর্বের ন্যায় ঘটনা উল্লেখ করেছেন । আনাস (রা) থেকে ভিন্ন একটি সূত্র আবূ ইয়া'লা সুজা ইব্‌ন মুখাললাদ সূত্রে ..... আনাস ইব্ন মালিক থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একবার আবূ তালহা রাসূলুল্লাহ (সা)-কে মসজিদে শুয়ে (ক্ষুধার তাড়নায়) .কখনও চিৎ হয়ে কখনও উপুড় হয়ে শুতে দেখলেন । তখন তিনি তার স্ত্রী উন্মু সুলায়মের কাছে _ এসে বললেন, আমি আল্লাহ্‌র রাসূলকে মসজিদে শুয়ে ক্ষুধার তাড়নায় ছটফট করতে দেখেছি। তখন উম্মু সুলায়ম একটি রুটির গোলক বানালেন । তারপর আবূ তালহা আমাকে বললেন, (আনাস), তুমি যাও, রাসূলুল্লাহ (সা)-কে ডেকে নিয়ে এসো। তখন আমি তার কাছে ফ্.2110001119.0010)

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।