0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৫ ছাবিত বলেন, আবূ তালহা বললেন, আমার গৃহে কী আছে সে ব্যাপারে আমার চাইতে আল্লাহ্র রাসূলই অধিক জানেন। তীঁরা উভয়ে (বুকায়র ও ছাবিত) আনাস সুত্রে বলেন, তখন আবূ তালহা অগ্রসর হয়ে তাকে স্বাগত জানালেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের গৃহে তো এ মুহুর্তে একটি রুটির গোলক ছাড়া কিছুই নেই। আপনাকে ক্ষুধার্ত দেখে আসলাম, তাই উম্মু সুলায়মকে বললাম, তখন সে এই গোলক বানাল। আনাস বলেন, তখন তিনি সেই রুটির গোলকটি আনলেন এবং একটি পাত্র আনিয়ে তাতে রাখলেন। এরপর বললেন, ঘি আছে? আবু তালহা বললেন, ঘিয়ের পাত্রে সামান্য ঘি ছিল। আনাস বলেন, তখন আবূ তালহা তা নিয়ে আসলেন। আনাস বলেন, তখন রাসূলুল্লাহ্ (সো) এবং আবু তালহা দু'জনে মিলে তা নিংড়াতে লাগলেন । ফলে সামান্য ঘি বের হল। প্রথমে রাসূলুল্লাহ তার তর্জনী দ্বারা তা মুছলেন, তারপর রুটির গোলকটি মুছলেন তখন তা ফুলে উঠল এবং তিনি বললেন, বিস্মিল্লাহ্! তখন গোলকটি আরও ফুলে উঠল । এভাবে তিনি বলতে থাকলেন আর রুিটি ফুলতে থাকল। এমনকি আমি সেই পাত্রে রুটির গোলকটিকে তরল অবস্থায় দেখলাম । এরপর তিনি বললেন, . আমার সঙ্গীদের দশজনকে ডেকে আন । তখন আমি দশজনকে ডাকলাম । আনাস বলেন, যখন রাসূলুল্লাহ্ (সা) রুটির গোলকের মাঝে তার হাত রেখে বললেন, তোমরা আল্লাহ্র নাম নিয়ে খাওয়া শুরু কর, তখন তারা রুটির চারপাশ থেকে খেয়ে তৃপ্ত হয়ে গেল। এভাবে আবূ তালহা দশজন দশজন করে ডেকে আনলেন, তারা সেই কুটির গোলক থেকে খেয়ে তৃপ্ত হলেন। অবশেষে এই রুটির গোলকের চারপাশ থেকে খেয়ে আশি জনের অধিক সাহাবী তৃপ্ত হলেন, আর রাসূলুল্লাহ্ (সা)-এর হাত রাখা রুটির মধ্যস্থল যেমন ছিল তেমনই থাকল । সুনান সংকলকগণের শর্তোত্তীর্ণ এই সনদখানি “হাসান উত্তম স্তরের, কিন্তু তারা কেউ তা উল্লেখ করেননি । সঠিক বিষয় আল্লাহই ভাল জানেন। আনাস (রা) থেকে অন্য একটি সূত্র যে, তিনি বলেছেন, একবার আবূ তালহা আমাকে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে পাঠালেন তাকে ডেকে আনার জন্য, এদিকে তিনি তার জন্য খাবার প্রস্তুত করলেন । তখন আমি তার কাছে এসে দেখলাম, তিনি লোকদের সাথে রয়েছেন। আনাস বলেন, এরপর তিনি আমার দিকে তাকালেন, তখন লজ্জাবোধ করে বললাম, আবু তালহার দাওয়াতে চলুন! তখন তিনি উপস্থিত সকলকে বললেন, তোমরাও চল । এরপর (সকলকে দেখে লজ্জিত হয়ে) আবূ তালহা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমিতো শুধু আপনার জন্য সামান্য কিছু প্রস্তুত করেছি। আনাস বলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) তা স্পর্শ করে তাতে বরকতের দু'আ করলেন। তারপর (আবূ তালহাকে) কললেন, আমার সঙ্গীদের দশজনকে প্রবেশ করতে বল। (প্রবেশ করার পর) তিনি তাদেরকে ৰললেন, তোমরা খাও! তখন তারা পেট ভরে খেয়ে বের হয়ে আসলেন। এরপর তিনি বললেন, আবার দশজনকে প্রবেশ করতে বল! তখন তারাও পেট ভরে খেয়ে বেরিয়ে আসলেন । এভাবে দশজন করে প্রবেশ করতে লাগলেন এবং দশজন বেরিয়ে আসতে লাগলেন এবং শেষ পর্যন্ত সকলেই প্রবেশ করলেন এবং খেয়ে তৃপ্ত হলেন। তারপরও দেখা গেল সেই খাদ্যদ্রব্য তাদের খাওয়ার পূর্বে যেমন ছিল তেমনই আছে। মুসলিম আবূ বকর ইব্ন আবু শায়বা ..... সাদ ইব্ন সাঈদ ইব্ন কায়স আল-আনসারী সূত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন । দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।