Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া, গেলাম এবং তাকে লোকদের সাথে মসজিদে পেলাম । তখন আমি (লোকজনের) সরে যাওয়ার প্রতীক্ষায় থাকলাম । আমাকে দেখতে পেয়ে রাসূলুল্লাহ্‌ (সা) প্রশ্ন করলেন, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? আমি বললাম, জী হা । তিনি বললেন, খাবার দিয়ে ? আমি বললাম, জী হা। তখন রাসূলুল্লাহ্‌ সো) তার সাথে যীরা ছিলেন তাদেরকে বললেন, তোমরা সবাই ওঠো! এ কথা বলে তিনি সকলকে নিয়ে অগ্রসর হলেন। আমিও তাদের সামনে সামনে এসে আবূ তালহার কাছে এসে তীকে বিষয়টি অবহিত করলাম । তখন আবু তালহা বললেন, হে উক্মু সুলায়ম! এই যে আল্লাহ্‌র রাসূল সাথীদের নিয়ে হাযির; অথচ তাদেরকে খাওয়ানোর মত আমাদের কাছে কিছু নেই। তখন উম্মু সুলায়ম বললেন, আল্লাহ্‌ ও তার রাসূলই ভাল জানেন। এ কথা বলে আবু তালহা অগ্রসর হয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সাক্ষাৎ করলেন। এরপর আবু তালহাকে সাথে নিয়ে রাসূলুল্লাহ্‌ (সা) আগমন করলেন । তখন রাসূলুল্লাহ (সা) বললেন, হে উম্মু সুলায়ম! তোমার কাছে কি আছে আন দেখি! তখন তিনি সেই রুটি আনলেন । এরপর আল্লাহ্‌র রাসূলের নির্দেশে তা টুকরো টুকরো করা হল এবং উন্মু সুলায়ম একটি ঘিয়ের পাত্র নিংড়ে ব্যঞ্জন স্বরূপ তাতে যোগ করলেন, তারপর রাসূলুল্লাহ্‌ (সা) আল্লাহ্‌র ইচ্ছায় যা বলার তা বললেন (অর্থাৎ কিছু একটা দু'আ করলেন)। এরপর বললেন, দশজনকে ভিতরে আসতে বল। তখন আবূ তালহা তাদের দেশজনকে) ভিতরে আসতে বললেন এবং তারা খেয়ে তৃপ্ত হয়ে বেরিয়ে আসলেন । তারপর বললেন, আরো দশজনকে আসতে বল । তখন তাঁরাও এসে খেলেন এবং তৃপ্ত হয়ে বেরিয়ে আসলেন । এভাবে দশজন দশজন করে সকলেই খেয়ে তৃপ্ত হলেন। আর তাঁদের সংখ্যা ছিল সন্তর কিংবা আশি জন । বুখারী তার সহীহ্‌ গ্রন্থে অন্য কয়েকস্থানে এবং মুসলিম একাধিক সূত্রে ইমাম মালিক থেকে তা রিওয়ায়াত করেছেন। আনাস (রা) থেকে অন্য একটি সূত্র আবূ ইয়া*লা, হুদ্বা ইব্‌ন খালিদ ..... আনাস (রো) সুত্রে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ্‌ (সা)-কে ক্ষুধার্ত দেখে তীর স্ত্রী উম্মু সুলায়মের কাছে এসে বললেন, আমিতো আল্লাহ্‌র রাসূলকে ক্ষুধার্ত দেখে আসলাম । তোমার কাছে কি খাওয়ার মত কিছু আছে? তিনি বললেন, এক মুদ্‌১ পরিমাণ ময়দা ও যব ব্যতীত আর কিছুই নেই। আবূ তালহা বললেন, তাহলে তুমি তা খামীর করে প্রস্তুত করে রেখো । এখনই আমি আল্লাহ্র রাসূলকে ডেকে আনছি, তিনি আমাদের গৃহে খাবেন। আনাস বলেন, তখন তিনি তা ছানলেন এবং রুটির আকৃতি দিলেন, তখন একটি রুটির গোলক প্রস্তুত.হল। তধন আবু তালহা বললেন, হে আনাস! আল্লাহ্‌র রাসূলকে ডেকে নিয়ে এসো । আমি তৎক্ষণাৎ তাঁর কাছে গেলাম । এ সময় তার সাথে তার সাথীরাও ছিলেন। এই সনদের মধ্যস্থ রাবী মুবারক বলেন, আমার ধারণা, তিনি আশির বেশি বলেছেন। আনাস বলেন, তখন আমি গিয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আবু তালহা আপনাকে আহ্বান করেছেন। তখন তিনি তার সাথীদের উদ্দেশ্যে বললেন, আবু তালহার আহ্বানে সাড়া দাও! আমি. তখন তটস্থ হয়ে তাকে জানালাম যে, তিনি তার সকল সহচর নিয়ে এসেছেন। ১. শস্যের পরিমাপ বিশেষ । দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।