Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২০ আল-বিদায়া ওয়ান নিহায়া আবু দাউদ আবদুল আযীয ইব্ন আবু রাওওয়াদ ..... ইব্‌ন উমর সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) তার বাম 'হাতে আংটি পরিধান করতেন এবং তার মণি থাকত তার হাতের তালুর ভিতরের দিকে । আবু দাউদ বলেন, আবু ইসহাক ও উসামা ইব্‌ন যায়দ নাফি থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন- “তার ডান হাতে । আর হান্নাদ সূত্রে নাফি' থেকে বর্ণিত আছে যে, ইব্‌ন উমর (রা) তার বাম হাতে আংটি পরতেন । এরপর ইমাম আবু দাউদ আবদুল্লাহ ইবৃন সাঈদ সূত্রে ইব্ন ইসহাক থেকে বর্ণনা করেন । তিনি বলেন, আমি সাল্ত ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন নাওফল ইব্‌ন আবদুল মুস্তালিবকে তাঁর ডান হাতের কনিষ্ঠাঙ্থুলিতে আংটি পরতে দেখে জিজ্ঞেস করলাম, এটা কী? তিনি বললেন, আমি ইব্‌ন আব্বাস (রা)-কে এভাবে তার আংটি পরতে দেখেছি। তিনি তার আংটির মণি হাতের পিঠের দিকে করে রাখতেন । সাল্ত বলেন, আর ইব্‌ন আব্বাস সম্পর্কে এজ্পই ধারণা করা যায় যে, তার স্মরণ ছিল যে, রাসূলুল্লাহ্‌ (সা) এভাবেই তার আংটি পরিধান করতেন । মুহাম্মাদ ইব্ন ইসহাক বর্ণিত হাদীস থেকে তিরমিযী এভাবেই তা বর্ণনা করেছেন। তারপর মুহাম্মাদ ইবন ইসমাঈল অর্থাৎ ইমাম বুখারী (র) বলেন, সাল্ত সূত্রে বর্ণিত ইব্ন ইসহাকের হাদীসখানি হাসান উত্তম) শ্রেণীভুক্ত । আর তিরমিযী তার শামাইলে হযরত আনাস, জাবির ও আবদুল্লাহ্‌ ইব্ন জা“ফর সূত্রে রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) ডান হাতে আংটি পরতেন। বুখারী মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্‌ আনসারী সূত্রে আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর যখন খলীফা নির্বাচিত হলেন, তখন তাঁর পক্ষ থেকে ফরমান ইত্যাদি লেখা হল (এবং তাতে সীলমোহর করা হয়)। আর তীর আংটির নকশা (খোদাইকৃত) 'ছিল তিন ছত্রে ৮ এক ত্র, 1১১ এক ছত্র, এবং £11) এক ছত্র। আবূ আবদুল্লাহ বলেন, আল আনসারী সুত্রে আনাস ইব্ন মালিক (রা) থেকে আবু আহমদ অতিরিক্ত (এই অংশ) বর্ণনা করেছেন যে, নবী করীম (সা)-এর আংটি ছিল প্রথমে তার নিজের হাতে, তারপর _ হযরত আবূ বকরের হাতে, তারপর হযরত উমরের হাতে । বর্ণনাকারী বলেন, এরপর যখন হযরত উছমান খলীফা হলেন। তখন তিনি একদিন “আরীস কুয়ার' পাড়ে বসে আংটিটি নাড়াচাড়া করতে লাগলেন, হঠাৎ তা তার হাত থেকে কুয়াতে পড়ে গেল। বর্ণনাকারী বলেন, এরপর আমরা তিনদিন পর্যন্ত পালাক্রমে অবস্থান করলাম । তারপর কুয়া সেঁচা হল, কিন্তু তিনি আংটিটি পেলেন না। আর কুতায়বা সূত্রে ইব্ন উমর থেকে তিরমিযী শামাইলে যে হাদীস রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) রূপা দিয়ে একটি আংটি বানিয়েছিলেন, আর তিনি তা সীলমোহররূপে ব্যবহার করতেন, তা (সাধারণত) পরতেন না-এটি অত্যন্ত (বিরল) বর্ণনা । আর সুনান গ্রন্থে হযরত আনাস (রা) থেকে যুহরীর বরাতে ইবৃন জুরায়জের হাদীস বিদ্যমান। আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) যখন ..... শৌচাগারে প্রবেশ করতেন তখন তার হাতের আংটিটি খুলে রাখতেন । নবী (সা)-এর তরবারির আলোচনা ইমাম আহমদ, শুরায়হ ..... ইব্‌ন আব্বাস সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ নবী (সা) তার তরবারি যুলফাকারকে বদরের দিন বক্তিগত গনীমত রূপে পেয়েছিলেন । উহুদ যুদ্ধের দিন তিনি যে স্বপ্র দেখেছিলেন, তা ছিল এ তরবারি সম্পর্কিত। তিনি বলেন-আমি আমার তরবারি যুলফাকারে ফাটল দেখতে পেয়েছি । আমি তাকে তোমাদের মাঝে সৃষ্ট ভাঙ্গন রূপে দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।