Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৩ তিনি নিজেকে নবী করীম (সা)-এর উপযুক্ত ভাবলেন না। তিনি বললেন, তার চেয়ে বরং আপনার পছন্দের কারো সাথে আমার বিবাহ দিন। তখন তিনি হযরত যায়দের সাথে তার বিবাহ দিলেন এবং মোহরানা স্বরূপ তাকে তিরিশ সা" যেব) প্রদানের নির্দেশ দিলেন এবং বললেন, তা থেকে তোমরা খেতে থাক, মাপামাপি করো না। আর তার সাথে রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য হাদিয়া স্বরূপ একটি ঘিয়ের বয়াম ছিল। তখন তিনি তার পরিচারিকাকে নির্দেশ দিলেন তা রাসূলুল্লাহ্‌ সো)-এর কাছে পৌছিয়ে দিতে । এরপর বয়ামটি খালি করা হল এবং রাসূলুল্লাহ (সা) তার মুখ না বেঁধে তা ঝুলিয়ে রাখতে নির্দেশ দিলেন। এরপর উম্মু শুরায়ক এসে সেই পাত্রটিকে পূর্ণ দেখতে পেয়ে তাঁর পরিচারিকাকে বললেন, আমি কি তোমাকে তা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে পৌছিয়ে দিতে বলিনি ? তখন সে বলল, আমি তা পৌঁছিয়ে দিয়েছি। এরপর তারা বিষয়টি নবীজীর কাছে উল্লেখ করলে তিনি তাদেরকে তার মুখ না বাধার নির্দেশ দিলেন, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর উম্মু শুরায়ক তার মুখ বাধলেন, . এরপর তারা সেই যব মেপে দেখলেন, তা ত্রিশ সা'ই রয়েছে, একটু ও হাস পায়নি । এ প্রসঙ্গে আরেকটি হাদীস ইমাম আহমদ, হাসান ..... জাবির (রা) সূত্রে বর্ণনা করেন যে, উম্মু মালিক আল বাহ্যিয়্যা নবী করীম (সা)-কে তার একটি বয়ামে ঘি হাদিয়া পাঠাতেন। একবার তীর সন্তানেরা তার কাছে ব্যঞ্জন চাইল, কিন্তু সে সময় তার কাছে কিছুই. ছিল না । তখন তিনি তার এঁ ঘিয়ের বয়ামটি নিংড়ে তাদেরকে দিলেন যাতে তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে হাদিয়া পাঠাতেন। তখন নবীজী তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তা নিংড়ে ফেলেছো ? তখন আমি বললাম, জী হা। তিনি বললেন, তুমি যদি তাকে তার অবস্থায় ছেড়ে দিতে তাহলে তার ঘি প্রদান অব্যাহত থাকত । তারপর ইমাম আহমদ এই সনদে জাবির থেকে বর্ণনা করেন যে, একবার তাঁর কাছে এসে এক ব্যক্তি খাবার চাইল, তখন তিনি তাকে অর্ধওয়াসাক যব দান ৰরলেন। এরপর সেই ব্যক্তি তার স্ত্রী এবং তাদের একজন অতিথি তা থেকে দীর্ঘদিন খেল। অবশেষে তারা একদিন তা পরিমাপ করায় তা নিঃশেষ হয়ে গেল। তখন রাসূলুল্লাহ্‌ (সা) কললেন, তোমরা যদি তা না মাপতে তাহলে তোমরা অব্যাহতভাবে তা খেতে পারতে এবং তা বা তাত সনির ভি রসি কর্রেছেন। আবূ তাল্হা আনসারী কর্তৃক রাসূলুল্লাহ্‌ (সা)-কে আপ্যায়ন বুখারী, আবদুল্লাহ্‌ ইবন ইউসুফ ..... ইসহাক ইব্ন আবদুল্লাহ্‌ ইব্ন আবু তালহা সূত্রে বর্ণনা করেন যে, তিনি আনাস ইব্ন মালিক (রা)-কে বলতে শুনেছেন-একবার আবূ তালহা উম্মু সুলায়মকে বললেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর ক্ষীণ স্বরে আমি ক্ষুধার আভাস পাচ্ছি, তোমার কাছে কি খাওয়ার মত কিছু আছে ? জবাবে তিনি বললেন, হা। এ কথা বলে তিনি কয়েকটি ফবের চাকতি রুটি বের করলেন,. তারপর তার একটি ওড়না বের করে তার একাংশ দিয়ে কুটিশুলি পেঁচিয়ে আমার হাতে ধরিয়ে দিলেন আর একাংশ দিয়ে আমার হাত পেঁচিয়ে দিলেন। অতঃপর আমাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে পাঠালেন । আনাস বলেন, তখন আমি তা নিয়ে দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।