0০017161715 ১৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া ঘি ঝরছে। তখন তিনি বললেন, হে রাবীবা! আমি কি তোমাকে এই ঘিয়ের বয়ামটি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে পৌঁছিয়ে দিতে বলিনি ? তখন সে বলল, আমি তা করে এসেছি। আপনার বিশ্বাস না হলে আপনি গিয়ে জিজ্ঞেস করে দেখুন । তখন তিনি রাবীবাকে সাথে নিয়ে রাসূলুন্নাহ (সা)-এর কাছে গেলেন। তারপর তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! তার মাধ্যমে আমি আপনার কাছে ঘিপূর্ণ একটি বয়াম পাঠিয়েছিলাম। তিনি বললেন, সে তা করেছে। সে তা নিয়ে এসেছিল । উম্মু সুলায়ম বললেন, শপথ এ সত্তার যিনি আপনাকে সত্য ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, তাতো এখনও পূর্ণ হয়ে আছে, তা থেকে ঘি টপকাচ্ছে। আনাস (রা) বলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, হে উন্মু সুলায়ম! তুমি আল্লাহ্র নবীকে খাওয়াতে চেয়েছ, তাই আল্লাহ্ যদি তোমাকে খাওয়াতে চান তাহলে আশ্চর্যের কী আছে ? তা থেকে তুমি নিজে খাও অন্যদেরকেও খাওয়াও । উম্মু সুলায়ম বলেন, তখন আমি ঘরে ফিরে আসলাম এবং সেই ঘি আমাদের একটি বড়পাত্র এবং অন্যান্য পাত্রে নিয়ে বন্টন করলাম, আর এরপর বয়ামে যা অবশিষ্ট থাকল তা আমরা একমাস বা দুইমাস ঘরে ব্যঞজজনরূপে ব্যবহার করলাম । এ প্রসঙ্গে আরেকটি হাদীস বায়হাকী, হাকিম ..... উন্মু আওস আল-বাহযিয়্যা সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি একটি পাত্রে ঘি জমা করে তা রাসূলুল্লাহ্ (সা)-কে হাদিয়া দিলাম । তখন তিনি তা গ্রহণ করলেন এবং পাত্রে সামান্য ঘি অবশিষ্ট রেখে তাতে ফুঁ দিয়ে বরকতের দু“আ করলেন। তারপর তার গৃহবাসীদের বললেন, তার পাত্রটি ফিরিয়ে দাও। তীরা যখন তা ফিরিয়ে দিলেন তখন তা ঘিতে টইটন্ুর। উম্মু আওস বলেন, তখন আমি ধারণা করলাম যে, রাসূলুল্লাহ্ (সা) বুঝি তা গ্রহণ করেননি । তখন তিনি বিলাপ করতে করতে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি তা জমা করেছি আপনার খাওয়ার জন্য! (আপনি কেন তা গ্রহণ করেননি) তখন নবী করীম (সা) বুঝতে পারলেন যে, তার দু'আ কবুল হয়েছে তখন তিনি বললেন, তোমরা গিয়ে তাকে বল, সে যেন বরকতের দুআ করে তা খেতে থাকে । এরপর উম্মু আওস নবী করীম (সা)-এর অবশিষ্ট জীবনকাল এবং আবূ বকর, উমর ও উছমানের (রা) খিলাফতকাল পর্যন্ত তা খেয়েছিলেন। এরপর হযরত আলী ও মু'আবিয়ার মাঝের বিরোধকালে তা নিঃশেষ হয়ে যায়। অপর একটি হাদীস বায়হাকী, হাকিম ..... আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উম্মু শুরায়ক নামে দাওস গোত্রের একজন স্ত্রীলোক ছিলেন, এক রমযানে তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর আবু হুরায়রা তার হিজরত এবং এ ইয়াহুদীর সহচার্য বিষয়ক হাদীস উল্লেখ করেছেন, এবং আরও উল্লেখ করেছেন যে, তিনি পিপাসার্ত হলেন, কিন্তু ইয়াহুদী না হওয়া পর্যন্ত উক্ত ইয়াহুদী তাকে পানি পান করাতে অস্বীকার করল। এরপর তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নে দেখলেন যে, কেউ তাকে পানি পান করাচ্ছে। এরপর তিনি যখন জাগলেন তখন তিনি পিপাসামুক্ত-তৃপ্ত। তারপর তিনি যখন রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে আসলেন, তখন তিনি তাকে নিজের ঘটনা বললেন। তখন নবী করীম (সা) তীর নিজের জন্য বিবাহের প্রস্তাব দিলেন; কিন্তু দড$$.2111001109.0011
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।