Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬১ ছিল চারশ*র মত। পথে আমরা পানিশূন্য এক প্রান্তরে যাত্রা বিরতি করলাম । তখন ঠার সাহাবীগণের জন্য তা কষ্টকর হল, কিন্তু তারা বললেন, আল্লাহ্‌র রাসূলই অধিক জানেন। সাহাবী নাফি' বলেন, এ সময় দু*শিংওয়ালা ছোট একটি বকরী এসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে দীড়াল। তখন তিনি এটাকে দোহন করলেন। তারপর নিজে সেই দুধ পান করে তৃপ্ত হলেন এবং তাঁর সাহাবাগণকেও পান করিয়ে পরিতৃপ্ত করলেন। তারপর বললেন, হে নাফি“! ভুমি তাকে আজ রাতে হাতছাড়া করো না, অবশ্য আমার মনে হয় না তুমি তা পারবে । তিনি বলেন, এরপর আমি এটাকে ধরলাম এবং একটি খুঁটি পুতে তার সাথে দড়ি দিয়ে (ভালভাবে) বেঁধে রাখলাম.। তারপর আমি রাতের একাংশে উঠে দেখলাম বকরীটি নেই, আর আমি দড়িটিকে পড়ে থাকতে দেখলাম । তখন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আসলাম এবং তিনি আমাকে প্রশ্ন করার পূর্বেই আমি তাঁকে বিষয়টি অবহিত করলাম । তখন তিনি বললেন, হে নাফি'! যিনি ওটাকে নিয়ে এসেছিলেন, তিনিই ওটা নিয়ে গেছেন। বায়হাকী বলেন, মুহাম্মাদ ইব্‌ন সা'দ ..... খালফ ইব্‌ন ওলীদ ..... আবান সুত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। আর বর্ণনাসূত্র এবং পাঠ উভয়টির দিক থেকেই হাদীসটি অত্যন্ত “গরীব। তারপর বায়হাকী আবৃ সাঈদ আল-মালীনী ..... আবু বকর (রা)-এর আযাদকৃত গোলাম সা'দ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ সো) বললেন, আমার জন্য বকরীটি দোহন কর। তিনি বলেন, আর আমার জানা মতে সে স্থানে কোন বকরী ছিল না। তিনি বলেন, এরপর আমি এসে (দেখলাম বকরীটি দুধে পূর্ণ) সাদ বলেন, তখন আমি দুধ দোহন করে বকরীটিকে দেখেশুনে রাখলাম এবং এটাকে দেখে রাখতে লোকজনকে বললাম । রাবী বলেন, এরপর আমরা সফরের প্রস্তুতিতে ব্যস্ত হওয়ায় তা হারিয়ে গেল। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্‌! ৰকরীটি উধাও হয়ে গেছে। তিনি বললেন, তার একজন মালিক রয়েছেন । এটাও বর্ণনাসূত্র ও পাঠের বিবেচনায় 'অত্যন্ত গরীব" হাদীস । এর সনদে অজ্ঞাত পরিচয় রাবী বিদ্যমান । আর প্রাণী সম্পর্কিত মু'জিযা বর্ণনায় হরিণীর ঘটনা সম্বলিত হাদীস অচিরেই আসছে। নবী (সা) কর্তৃক উম্মু সুলায়মের ঘি বর্ধন হাফিয আবু ইয়া'লা, শায়বান ..... আনাস (রা) সূত্রে তাঁর আম্মা সম্পর্কে বর্ণনা করেন। তিনি (আনাস) বলেন যে, তার (মায়ের) একটি বকরী ছিল। তিনি তার দুধের ঘি একটি ষাটির বয়ামে সংগ্রহ করলেন। বয়ামটি পূর্ণ করার পর তিনি তার রাবীবাকে১ দিয়ে (রাসূলুল্লাহ্‌ সা-এর কাছে) পাঠালেন । তিনি তাকে বললেন, হে রাবীবা, এই ঘিয়ের বয়ামটি রাসূলুল্লাহ্‌ €সা)-এর কাছে পৌঁছে দিয়ে দাও। তিনি তা ব্যঞ্জনরূপে ব্যবহার করতে পারবেন। তখন কবীরা গিয়ে তার কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্‌! ঘিয়ের এই বয়ামটি উম্মু সুলায়ম আপনার কাছে পাঠিয়েছেন। তিনি তখন তার ঘরের লোকদেরকে বললেন, তোমরা তার ৰয়ামটি খালি করে দাও। তখন বয়ামটি খালি করে তাকে দিয়ে দেয়া হল। এরপর সে তা ন্মিক্রে ফিরে আসল । উম্মু সুলায়ম তখন তার ঘরে ছিলেন না.। তখন সে বয়ামটি একটি পেরেকে ব্যপিয়ে রাখল । এরপর উন্মু সুলায়ম ঘরে ফিরে দেখলেন বয়ামটি পূর্ণ, তা থেকে টপাটপ করে ১. রাবীবা শব্দটি দাই এবং সতীন কন্যা উভয় অর্থেই ব্যবহৃত হয়ে থাকে । এখানে ঠিক কোন অর্থে শব্দটি ব্যবহৃত তা সুনির্দিষ্ট করে বলা মুশকিল । এখানে রাবীবা নামও হতে পারে। - জালালাবাদী' (সম্পাদক): -২১ দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।