0০017161715 ১৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া বললেন, হে বালক, তোমার কাছে কি দুধ আছে? ইব্ন মাসউদ বলেন, আমি বললাম, জী হাঁ । তবে আমি তো তার রক্ষক। তিনি বললেন, এমন কোন মাদী মেষ আছে কি যা এখনও নরের সংস্পর্শে আসেনি ? (তার একথা বলার পর) আমি তীর কাছে (তেমন) একটি মাদী মেষ নিয়ে আসলাম । তখন তিনি তার ওলানে হাত বুলালেন, ফলে তাতে দুধ নামল । তখন তিনি একটি পাত্রে তা দোহন করলেন। এরপর তিনি নিজে পান করলেন এবং আবু বক্র (রা)-কে পান করালেন। তারপর তিনি ওলান লক্ষ্য করে বললেন, সংকুচিত হও, তখন তা সংকুচিত হয়ে পূর্বাবস্থায় ফিরে গেল। ইবৃন মাসউদ (রো) বলেন, এরপর আমি তাঁর কাছে এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে আপনি এই কথা থেকে শিখিয়ে দিন। তিনি বলেন, তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, হে বালক, আল্লাহ্ তোমাকে রহম করুন! তুমি তো বেশ সুবোধ ও শিক্ষাপ্রাপ্ত। : এছাড়া ইমাম বায়হাকী আবূ আওয়ানার হাদীস সংগ্রহ থেকে ..... আবদুল্লাহ্ ইব্ন মাসউদের বরাতে তা রিওয়ায়াত করেছেন । সে রিওয়ায়াতে ইবৃন মাসউদ বলেন £ তখন আমি তার কাছে অল্প বয়স্ক একটি মাদী মেষ নিয়ে আসলাম । তিনি তার পা তীর পায়ের গোছা ও রানের মাঝে রেখে চেপে ধরে ওলানে হাত বুলাতে লাগলেন এবং দু'আ করতে লাগলেন । আবূ বকর (রা) তখন একটি পাত্র নিয়ে আসলেন আর তিনি তাতে দুধ দোহন করলেন। প্রথমে আবূ বকরকে পান করালেন। তারপর নিজে পান করলেন । তারপর ওলান লক্ষ্য করে বললেন, সংকুচিত হয়ে যাও! তখন তা সংকুচিত হয়ে গেল। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে এই কথা থেকে শিক্ষা দিন। তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি তো বেশ সুবোধ ও সুশিক্ষিত বালক । এরপর আমি তার থেকে সত্তরটি সূরা শিখেছি, কোন মানুষ এ নিয়ে আমার সাথে বিবাদ করেনি । ইতিপূর্বে হিজরতের আলোচনায় উম্মে মা“বাদের হাদীস এবং নবী করীম (সা) কর্তৃক তার মেষ দোহনের কথা বিগত হয়েছে । আর তার এই মেষটি ছিল শীর্ণকায়। তার ওলানে কোনও দুধ ছিল না। কিন্তু তার দুধ দোহন করে তিনি ও তীর সাধীগণ তা পান করলেন এবং তার কাছে দুধের একটি বিশাল পাত্র রেখে গেলেন এবং তাঁর স্বামী এসে তা দেখতে পেলেন। এছাড়া নবী করীম (সা)-এর আযাদকৃত দাসগণ ছাড়া যারা তার খিদমত করতেন, তাঁদের মধ্যে মিকদাদ ইবনুল আসওয়াদ এর আলোচনায় বিগত হয়েছে যে, তিনি যখন রাসূলুল্লাহ্ (সা)-এর জন্য আসা দুধ পান করলেন। তারপর রাব্রিকালে তার নিজের একটি বকরী জবাই করতে গেলেন তখন তিনি তার ওলানে প্রচুর দুধ দেখতে পেলেন। তারপর তা দোহন করে অনেক বড় একটি পাত্র পূর্ণ করলেন (হাদীস)। আবূ দাউদ তয়ালিসী, যুহায়র ..... ইবনাতু হুবাব সূত্রে বর্ণনা করেন যে, তিনি (একবার) রাসূলুল্লাহ্ সো)-এর কাছে একটি বকরী নিয়ে আসলেন, তখন তিনি তাকে দোহন করলেন । তখন তিনি বললেন, আমার কাছে তোমাদের সবচে বড় পাত্রটি নিয়ে আস । তখন আমরা তাকে আটা খামীর করার বড় একটি পাত্র এনে দিলাম । তখন তিনি দোহন করে তা পূর্ণ করে ফেললেন। তারপর বললেন, তোমরা এবং তোমাদের প্রতিবেশীরা পান কর। বায়হাকী, আবুল হুসায়ন ইব্ন বুশরান ..... (সাহাবী) নাফি' (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে ছিলাম, আমাদের সংখ্যা ফ্.2110001119.0010)
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।