Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া _ ১৫৯" অনুমতি প্রার্থনা করলাম, তখন তিনি আমাকে অনুমতি দিলেন। ভিতরে প্রবেশ করে একটি পেয়ালায় দুধ দেখতে পেলাম। এ সময় তিনি তার গৃহবাসীদের জিজ্ঞেস করলেন, এই দুধ তোমরা কোথায় পেলে ? তখন তারা বললেন, অমুক ব্যক্তি (বা অমুক পরিবার রাবীর সংশয়) আমাদের তা হাদিয়া দিয়েছে। তিনি বললেন, হে আবু হুরায়রা! আমি বললাম, লাববাইক ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন তুমি যাও, (মসজিদে নববীর) সুফ্ফাবাসীদের ডেকে নিয়ে এসো! আবূ হুরায়রা বলেন, এই সুফ্ফাবাসীরা ছিলেন ইসলামের অতিথি, তারা কোন স্বজন-পরিজন কিংবা ধনসম্পদের আশ্রয় গ্রহণ করেননি । রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে যখন কোন হাদিয়া আসত, তখন তিনি তার অংশ বিশেষ নিতেন এবং তাদের কাছেও তা থেকে পাঠাতেন। আর তার কাছে যখন কোন সাদ্‌্কা আসত, তখন তার সবটুকুই তিনি তাদের কাছে পাঠাতেন; নিজে কিছুই গ্রহণ করতেন না। আবু হুরায়রা বলেন, তা (রোসূলের নির্দেশ) আমাকে আশাহত করল; কেননা, আমি আশা করেছিলাম যে, এঁ দুধ থেকে যদি কিছুটা পান করতে পারি তাহলে তা অবশিষ্ট দিন ও রাতের জন্য আমার দেহে শক্তি সঞ্চয় করতে পারব । আর আমি মনে মনে ভাবলাম, আমি হলাম তাদের আহ্বানের দূত । তারা যখন আসবে, তখন আমাকেই তাদেরকে এই দুধ পান করাতে হবে । আর তারপর আমার জন্য এই দুধের কীইবা বাকি থাকবে ? কিন্তু আল্লাহ্‌ ও তার রাসূলের আনুগত্য না করে তো কেনি উপায়ও নেই। তখন আমি গিয়ে তাদেরকে ডাকলাম এবং তারা এসে ভিতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করলেন । রাসূলুল্লাহ্‌ (সা) তাদেরকে অনুমতি দিলেন, তখন তীরা ভিতরে প্রবেশ করে যার যার ন্যায় বসলেন। তারপর তিনি আমাকে বললেন, আবু হুরায়রা, পেয়ালাটি নাও এবং এদেরকে পান করাতে থাকো। তখন আমি পেয়ালাটি নিলাম এবং তাদেরকে পান করাতে লাগলাম.। একজন পেয়ালাটি ধরে তারপর পান করে তৃপ্ত হয়ে তা ফিরিয়ে দেয়। এভাবে আমি সর্বশেষ জনকে পর্যন্ত পান করালাম এবং পেয়ালাটি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে ফিরিয়ে দিলাম । তিনি তখন পেয়ালাটি নিয়ে তার হাতে রাখলেন । এ সময় পাত্রটিতে সামান্য দুধ অবশিষ্ট ছিল। এরপর তিনি মাথা তুলে মৃদু হেসে আমাকে বললেন, আবু হুরায়রা! আমি তখন বললাম, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, এখন শুধু আমি আর তুমি বাকি । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ আপনি সত্য বলেছেন। তিনি বললেন, এখন তুমি বস, পান কর। আবু হুরায়রা বলেন, তখন আমি বসে পান করলাম । তারপর তিনি বললেন, আরো পান কর, তখন আমি আবার পান করলাম । এভাবে তিনি আমাকে “পান কর” বলতে থাকলেন, আরা আমিও বারবার পান করতে থাকলাম । অবশেষে আমি বললাম, না ! শপথ এ সত্তার, যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, আর পান করার কোন উপায় দেখছি না। তিনি বললেন তাহলে এবার পেয়ালাটি আমাকে দাও । তখন আমি পেয়ালাটি তার কাছে ফিরিয়ে দিলাম । তিনি তখন অবশিষ্ট দুধ (থেকে) পান করলেন । বুখারী আবু নু'আয়ম এবং মুহাম্মাদ মুকাতিল ইউনুস ইব্‌ন বুকায়র সূত্রে । আর ইমাম তিরমিযী মন্তব্য করেন, হাদীসখানি সহীহ্‌। ইমাম আহমদ, আবু বক্র ইব্‌ন আয়্যাশ ..... আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদ সূত্রে বর্ণনা করেন' যে, তিনি বলেছেন, আমি উক্বা ইব্‌ন আবূ মুআইতের মেষপাল চরাতাম। তখন (একবার) রাসূলুল্লাহ সো) এবং আবু বক্র আমাকে অতিক্রম করলেন । তখন তিনি (রোসূলুল্লাহ) আমাকে দড$$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।